Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

[॥ ইহারা কি জানে না, আল্লাহ্‌ যাহার জন্য ইচ্ছা রিষ্ক প্রশস্ত করেন অথবা যাহার জন্য ইচ্ছা সীমিত করেন? ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে মু'মিন সম্প্রদায়ের জন্য । তাফসীরে মাযহারী/২৬৯ প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ মানুষ বিপদে পড়লে আমার কাছে সাহায্যপ্রার্থী হয়। এরপর আমি যখন তার বিপদ দূর করে দেই এবং অনুগ্বহ করে কিছু দেই, তখন সে বলে, আমি তো এসব পেয়েছি আমার জ্ঞান ও যোগ্যতা বলে। কিন্তু এভাবে যে আল্লাহ্‌ তার বান্দাদেরকে পরীক্ষা করেন, তা না বুঝতে পেরে তাদের অধিকাংশই হয়ে যায় অকৃতজ্ঞ । এখানে “আল্ইন্সান' মোনুষ) এর “লাম অক্ষরটি লামে আহাদী বা নির্দিষ্টবাচক লাম। তাই এখানে “আল ইন্সান' অর্থ হবে সত্যপ্রত্যাখ্যানকারী ইনসান। কেউ কেউ আবার বলেছেন, এখানকার “আলিফ লাম" জাতিবাচক (জিনসী)। সত্যপ্রত্যাখ্যানকারীদের সংখ্যাধিক্যের কারণে এখানে ঘটেছে এই জাতিবাচকতার ব্যবহার । অর্থাৎ এখানে অধিকাংশকে ধরা হয়েছে সামগ্রিক অর্থে । “দুর্রুন" অর্থ বিপদ-আপদ। উল্লেখ্য, আলোচ্য আয়াতের সম্পর্ক রয়েছে ইতোপূর্বে উল্লেখিত ৪৫ সংখ্যক আয়াতের সঙ্গে । অর্থাৎ সত্যপ্রত্যাখ্যানকারীদের কাজের বৈপরীত্য বোঝানোই এখানে উদ্দেশ্য । তারা যে আল্লাহ্‌র কথা শুনলে বিতৃষ্ঠায় সংস্কৃচিত হয়, সেই আল্লাহ্র কাছেই আবার সাহায্যপ্রার্থী হয় বিপদে পড়লে । আবার বিপদ দূর হলে অথবা কোনো নেয়ামত পেলে বলে, আমি এটা পেয়েছি আমার জ্ঞান ও যোগ্যতা বলে। এখানে “খাওওয়াল্নাহু' অর্থ আমি কোনো নেয়ামত দ্বারা তাকে অনুগৃহীত করি । “তাখভীল' অর্থ অনুথবহ করে কাউকে কিছু দেওয়া । “আ'লা ই'লমিন' অর্থ আমার জ্ঞানের কারণে । অর্থাৎ এটা অর্জন করার বিদ্যা আমার জানা ছিলো । অথবা এটা পাওয়ার অধিকার আমার ছিলো। কিংবা আমি জানতাম যে, আমাকে এটা দেওয়া ছিলো আল্লাহ্‌র কর্তব্য । “বাল্‌ হিয়া ফিত্নাতুন* অর্থ বন্তৃত এটা এক পরীক্ষা । অর্থাৎ এই নেয়ামত ছিলো আল্লাহ্র পক্ষ থেকে কৃতজ্ঞতা-অকৃতজ্ঞতা যাচাইয়ের একটি পরীক্ষা । অথবা এটা আল্লাহ্র পক্ষ থেকে প্রদত্ত এমন অবকাশ, যা হয়ে যেতে পারে তাদের শাস্তির কারণ । কেউ কেউ বলেছেন, এখানকার “হিয়া” সর্বনামটি সংশ্লিষ্ট “আমাকে তো এটা দেওয়া হয়েছে আমার জ্ঞানের কারণে* কথাটির সঙ্গে । অর্থাৎ এই উক্তি এমন এক পরীক্ষা, যা অবশেষে হবে তার শাস্তির কারণ । “ওয়া লাকিন্না আক্ছারাহুম লা ইয়া”লামূন' অর্থ কিন্তু তাদের অধিকাংশই বুঝে না । বায়যাবী লিখেছেন, বাক্যটি একথাই প্রমাণ করে যে, এখানে “আল্ইন্সান* অর্থ মানবজাতি । কেননা এখানকার “লাকিন্না” হচ্ছে হরফে ইসতিদরাক' (গরিষ্ঠ সংখ্যক) যা প্রমাণ করেছে, মানুষের যে অজ্ঞতার ঘোষণা আল্লাহ্‌ দিয়েছেন, তা সকল মানুষের জন্য নয়, অধিকাংশ মানুষের জন্য । আমি বলি, এখানে “আল্ইন্সান' অর্থ যদি সকল মানুষ না-ও হয়, যদি এর অর্থ হয় কেবল সত্যপ্রত্যাখ্যানকারী, তবুও “অধিকাংশ সত্যপ্রত্যাখ্যানকারী+ অর্থ এখানে “সকল সত্যপ্রত্যাখ্যানকারী”ই হবে । আবার এরকমও বলা যেতে পারে, কোনো কোনো সত্যপ্ত্যাখ্যানকারী জেনে বুঝেও কেবল জেদ ও হঠকারিতাবশতঃ তাফসীরে মাযহারী/২৭০ ইমান আনতো না । আবার কেউ কেউ মনে করতো তাদের মতাদর্শই সত্য । এই শেষোক্তের সংখ্যাই অধিক । আর তাদেরকে লক্ষ্য করেই এখানে বলা হয়েছে___ কিন্তু তাদের অধিকাংশই বুঝে না। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “এদের পূর্ববর্তীগণও এরকমই বলতো, কিন্তু তাদের কৃতকর্ম তাদের কোনো কাজে আসেনি (৫০)। তাদের মধ্যে যারা জুলুম করে তাদের উপরও তাদের কৃতকর্মের মন্দ ফল আপতিত হবে এবং তারা ব্যর্থও করতে পারবে না" (৫১)। মুকাতিল বলেছেন, এখানে “আল্লাজীনা মিন কৃব্লিহিম' (এদের পূর্ববর্তীগণ) বলে বুঝানো হয়েছে কারুন ও তার অনুচরদেরকে । কারুনই বলেছিলো, এই ধনসম্পদ আমি পেয়েছি স্ব-জ্ঞান ও স্ব-যোগ্যতাবলে । আর তার অনুচরেরা ছিলো তার একথার ঘোর সমর্থক। “ফামা আগ্না আন্হুম মা কানূ ইয়াক্সিবুন' অর্থ কিন্তু তাদের কৃতকর্ম তাদের কোনো কাজে আসেনি। অর্থাৎ তার কোষাগারসমূহের চাবি বহন করতো যে শক্তিশালী দলটি, তারাও তার ভূধোথিত সম্পদ উদ্ধারে কোনো কাজে আসেনি । “তাদের কৃতকর্মের মন্দফল এদের উপরে আপতিত হয়েছে' কথাটির অর্থ মক্কার মুশরিকেরাও অহংকারী অকৃতজ্ঞ কারুনের দলের মতো । তাদের মন্দ এঁতিহ্য এরাও বহন করে চলেছে। ফলে এদের উপরেও আপতিত হয়েছে শাস্তি । যেমন __ সাত বৎসরের প্রলঘিত দুর্ভিক্ষ, বদরযুদ্ধ, ওই যুদ্ধে তাদের নেতৃস্থানীয়দের অনেকেই নিহত হয়েছিলো । অনেকে হয়েছিলো বন্দী । ॥|॥11.911100119.001

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।