নিকটে প্রত্যাবর্তনের অনুমতি দেওয়া হোক । রসুল স. বললেন, ওরওয়া! তারা তো তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে । তিনি বললেন, হে রহমতের সাগর! আমার স্বগোত্রীয়রা আমাকে ভালোবাসে । আমি নিদ্রিত হয়ে পড়লে তারা আমাকে জাগায় না । আমার প্রতি তারা এরকমই শিষ্টাচরণ করে। রসুল স. মৌন রইলেন। তিনি ফিরে গেলেন তার জনপদবাসীদের কাছে । আমন্ত্রণ জানালেন ইসলামের । তীর স্বজাতিরা তাকে প্রত্যাখ্যান করলো । বিদ্রপবানে জর্জরিত করলো তীকে । একদিন ফজরের সময় তিনি নামাজ পাঠ করছিলেন তার গৃহের ছাদে । জনৈক সাকাফী দূর থেকে তীর নিক্ষেপ করে তীকে শহীদ করে দিলো। সংবাদটি পৌছে গেলো রসুল স. এর কাছে। তিনি স. তখন বললেন, ওরওয়ার পরিণতি ওই সৌভাগ্যবান লোকটির মতো, যার কথা বলা হয়েছে সুরা ইয়া-সীনে । তিনিও তীর স্বজাতির সামনে ইমানের ঘোষণা দিয়েছিলেন এবং তাদেরকে জানিয়েছিলেন সত্যের আহ্বান । কিন্ত প্রত্যাখ্যাত হয়ে পান করেছিলেন শাহাদতের অমিয় পেয়ালা । কেউ কেউ বলেছেন, হাবীব নাজ্জার তার ইমানের ঘোষণা দিয়েছিলেন ওই বার্তাবাহকদ্ধয়কে লক্ষ্য করে। অর্থাৎ তিনি তাঁদেরকে শুনিয়ে বলেছিলেন, সাক্ষী থাকুন, আমি আপনাদের প্রভুপালকের প্রতি বিশ্বীসস্থাপন করেছি। সূরা ইয়া-সীন ঃ আয়াত ২৬, ২৭ তাফসীরে মাযহারী/১৮ [। তাহাকে বলা হইল, “জান্নাতে প্রবেশ কর" । সে বলিয়া উঠিল, “হায়! আমার সম্প্রদায় যদি জানিতে পারিত___ [॥ “কিরূপে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করিয়াছেন এবং আমাকে সম্মানিত করিয়াছেন । প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ হাবীব নাজ্জার শহীদ হলেন। তখন তাকে আল্লাহ্র পক্ষ থেকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো । অনেকে মনে করেন, হাবীব নাজ্জারকে তখন দেওয়া হয়েছিলো জান্নাতের সুসংবাদ । যদি তাই হয়, তবে বুঝতে হবে এখানে “জান্নাত' অর্থ কবর। কারণ বিশ্বাসীগণের জন্য কবরাভ্যত্তরকে করে দেওয়া হয় জান্নাতের উদ্যান । আলোচ্য বাক্যটি একটি গ্রচ্ছন প্রশ্নের জবাব । ওই প্রশ্নটিসহ বক্তব্যটি দীড়ায় এরকম___ হাবীব নাজ্জার যখন অটল ইমান নিয়ে পৃথিবী পরিত্যাগ করলেন, তখন আল্লাহ্ তাকে কী বললেন? বললেন, জান্নাতে প্রবেশ করো । তিনি তখন বললেন, হায়! আমার সম্প্রদায় যদি আমার এই সৌভাগ্যের কথা জানতে পারতো-__ পরের আয়াতে (২৭) বলা হয়েছে__ “কিরূপে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন” । এখানে “মা গাফারালী" ক্ষেমা করেছেন) কথাটির “মা অব্যয়টি যোজক, প্রশ্নসূচক ও ধাতুমুল ৷ এভাবে বক্তব্যটি দীড়ায়__ হে আমার স্বজাতি! তোমরা কি জানো আমার প্রভূপালক আমাকে কীরূপে বা কী কারণে ক্ষমা প্রদর্শন করেছেন? তবে শোনো, তিনি ক্ষমা করেছেন আমার সুদৃঢ় বিশ্বাস ও তোমাদের বৈরী আচরণের মুখে আমার ধৈর্যাবলম্বনের কারণে । বলা বাহুল্য, প্রকৃত বিশ্বাসীগণ থাকেন ব্যক্তিগত বিদ্বেষ থেকে সতত মুক্ত । হাবীব নাজ্জারও ছিলেন তেমনি বিশ্বাসী, প্রকৃত আল্লাহ্প্রেমিক ৷ তাই বুঝতে হবে, ক্ষমাপ্রাপ্তি ও বিশেষ সম্মানলাভের কথা তিনি তার সম্প্রদায়কে জানাতে চেয়েছিলেন তাদের প্রতি অবজ্ঞাপ্রদর্শনার্থে নয় । বরং তিনি তার অনন্য মর্যাদার কথা একারণেই তাদেরকে জানাতে চেয়েছিলেন, যেনো এতে করে তাদের চৈতন্যোদয় হয় এবং তারাও গ্রহণ করে এমতো মর্যাদাপ্রাপ্তির সুযোগ । এরকমও বলা যেতে পারে যে, আলোচ্য বক্তব্যের মাধ্যমে তিনি বলতে চেয়েছিলেন _ দ্যাখো, দ্যাখো, আমাকে দেওয়া হয়েছে কীরূপ মার্জনাবৈভব ও অক্ষয়সম্মান। এবার তবে তোমরাই বলো, কার মতাদর্শ সত্য? তোমাদের, না আমার? সূরা ইয়া-সীন £ আয়াত ২৮, ২৯ ॥|11.011100117.001
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।