বিষয়াবলীতে পরিচালিত করো তোমার আদেশ ও সন্তোষ সহকারে । তুমি যাকে পছন্দ করো, তাকেই তো প্রদর্শন করো সরল সহজ পথ । এরপরের আয়াতে (৪৭) বলা হয়েছে__ “যারা জুলুম করেছে যদি তাদের থাকে দুনিয়ায় যা আছে তা সম্পূর্ণ এবং এর সমপরিমাণ সম্পদও, তবে কিয়ামতের দিন কঠিন শাস্তি থেকে মুক্তিপণ স্বরূপ সেই সকলই তারা দিয়ে দিবে এবং তাদের জন্য আল্লাহ্র নিকট থেকে এমন কিছু প্রকাশিত হবে যা তারা কল্পনাও করেনি” ৷ একথার অর্থ__ মহাবিচারের দিবসে যদি কোনো সত্যপ্রত্যাখ্যানকারীর কাছে এই পৃথিবীর যাবতীয় সম্পদের দ্িগুণ সম্পদও থাকে, তবে সে তার সমুদয় সম্পদ মুক্তিপণরূপে দিয়ে সেদিনের ভয়াবহ শাস্তি থেকে অব্যাহতি পেতে চাইবে । কিন্তু তবুও সে রেহাই পাবে না। সম্মুখীন হবে এমন মহাশাস্তির, যা ছিলো তার কল্পনার অতীত। মুকাতিল বলেছেন, পৃথিবীতে সত্যপ্রত্যাখ্যানকারীরা ধারণাও করতে পারে না যে, কতো ভয়ংকর শাস্তিভোগ করতে হবে তাদেরকে পরকালে । অথবা এখানকার “যা তারা কল্পনাও করেনি কথাটির অর্থ হতে পারে এখানে এরকম___ তারা মনে করে তাদের পুজিত প্রতিমাগ্ডলো তাদের পক্ষে সুপারিশ করবেই ৷ কেউ কেউ মনে করে, মহাপ্রলয়-পুনরুখান-বিচার এগুলো কল্পনা মাত্র । আরো মনে করে, আখেরাত বলে কিছু যদি থেকেও থাকে, তবে ওই জগতে আমরা বিশ্বাসীদের চেয়ে ভালো অবস্থায় থাকবো । বলা বাহুল্য, তাদের এধরনের অপবিশ্বাস ধুলিসাৎ হয়ে যাবে সেদিন এবং যে মহাশাস্তির প্রসঙ্গ তারা ধারণাতেও আনতে পারতো না, অতর্কিতে তাই তখন আপতিত হবে তাদের উপর । এরপরের আয়াতে (৪৮) বলা হয়েছে__ “তাদের কৃতকর্মের মন্দফল তাদের নিকট প্রকাশ হয়ে পড়বে এবং তারা যা নিয়ে ঠাট্টা-বিদ্রপ করতো তা তাদেরকে পরিবেষ্টন করবে'। একথার অর্থ__ সেদিন তাদের সামনে যখন তাদের আমলনামা হাজির করা হবে তখন তারা স্বচক্ষে অবলোকন করতে পারবে তাদের মন্দ কর্মের বিস্তারিত বিবরণ । দেখবে, আমলনামা পরিপূর্ণ রয়েছে অংশীবাদিতা, তাফসীরে মাযহারী/২৬৮ বিশ্বাসীপীড়ন ইত্যাকার নানাবিধ পাপে । আর আল্লাহ্র বাণী, আল্লাহ্র রসুল ও আল্লাহ্র মনোনীত ধর্ম ইসলাম সম্পর্কে যারা ঠাট্টাবিদ্রপ করতো, সে ঠাট্ট-বিদ্রপের শান্তিও তখন ঘিরে ফেলবে তাদেরকে । এখানে “মা কানু" কথাটির “মা” যদি মাউসুলা (যোজক) ধরা হয় তবে শেষ বাক্যটির অর্থ হবে এবং সেই শান্তি তাদেরকে পরিবেষ্টন করবে যা সম্পর্কে তারা ঠাট্টাবিদ্ধপ করতো । আর “মা' যদি ধরা হয় মাসদারী (ক্রিয়ামূল), তাহলে অর্থ হবে__ পরিহাস করার শান্তি তখন ঘিরে ফেলবে তাদেরকে । সূরা যুমার £ আয়াত ৪৯, ৫০, ৫১, ৫২ [॥ মানুষকে বিপদ-আপদ স্পর্শ করিলে সে আমাকে আহ্বান করে; অতঃপর যখন আমি আমার কোন নিয়ামত দ্বারা তাহাকে অনুগৃহীত করি তখন সে বলে, “আমাকে তো ইহা দেওয়া হইয়াছে আমার জ্ঞানের কারণে ।' বস্তুত ইহা এক পরীক্ষা, কিন্তু উহাদের অধিকাংশই বুঝে না। । ইহাদের পূর্ববর্তীগণও ইহাই বলিত, কিন্তু উহাদের কৃতকর্ম উহাদের কোন কাজে আসে নাই। ১ উহাদের কৃতকর্মের মন্দ ফল উহাদের উপর আপতিত হইয়াছে, উহাদের মধ্যে যাহারা যুলুম করে উহাদের উপরও উহাদের কৃতকর্মের মন্দ ফল আপতিত হইবে এবং উহারা ব্যর্থও করিতে পারিবে না। ॥|11.911100117.001
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।