যদি তুমি মুক্ত করে দিতে চাও, তবে যে সকল উপকরণ দিয়ে তুমি তোমার পবিত্র বান্দাগণের হেফাজত করে থাকো, সে সকল উপকরণসহ তুমি আমার জীবনকেও করে দিয়ো নিরাপদ ৷ অপর এক বর্ণনায় এসেছে, তোমরা ডান কাতে শুয়ে এই প্রার্থনা কোরো এবং বিছানা ঝাড়া সম্পর্কে বলেছেন, পরণের কাপড়ের প্রান্ত দিয়ে বিছানা ঝেড়ে নিয়ো তিনবার । এরপর বলা হয়েছে__ “এতে অবশ্যই নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য'। এ কথার অর্থ_ এই প্রাণ হরণ, তারপর সেগুলোর কিছু কিছু আটকে রাখা ও কিছু কিছু ছেড়ে দেওয়ার মধ্যে রয়েছে আল্লাহ্র অপার ক্ষমতার বিস্ময়কর নিদর্শন । যারা চিন্তাশীল, কেবল তারাই বুঝতে চেষ্টা করে এর মহিমা ও রহস্য । অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হয় যে, যে আল্লাহ তার চিরস্বাধীন অভিপ্রায়ানুসারে মানুষের ও অন্যান্য প্রাণীর স্থায়ীভাবে ও সাময়িকভাবে প্রাণহরণ করেন, তিনি অবশ্যই সকলের মৃত্যু-পরবর্তী পুনরুথান ঘটাতে সক্ষম । তিনি যে আনুরূপ্যবিহীনরূপে এক, একক, সর্বজ্ঞ ও সর্বশক্তিধর । উল্লেখ্য, ইতোপূর্বের “নির্ভরকারীগণ আল্লাহরই উপর নির্ভর করে* কথাটির কারণ বিধৃত হয়েছে আলোচ্য বাক্যে । তাফসীরে মাযহারী/২৬৬ পরের আয়াতে (৪৩) বলা হয়েছে__ “তবে কি তারা আল্লাহ্ ব্যতীত অপরকে সুপারিশকারী ধরেছে? বলো, তাদের কোনো ক্ষমতা না থাকলেও এবং তারা না বুঝলেও'? একথার অর্থ__ হে আমার রসুল! দেখুন কতোই অজ্ঞ এই পৌত্তলিকেরা । মহাবিশ্বের মহাসৃজয়িতা ও মহাগ্রভূপালয়িতা আল্লাহকে পরিত্যাগ করে তারা সুপারিশকারী মনোনীত করেছে অপ্রাণ প্রতিমাসমূহকে । আপনি তাদেরকে বলুন, ক্ষমতা ও বোধবুদ্ধির সঙ্গে সম্পূর্ণরূপে সম্পর্কচ্যুত হওয়া সত্বেও কি তোমরা ওই প্রতিমাগ্ুলোকে পরিত্যাগ করবে না? এখানকার “আমিত্তাখাজু* কথাটির মধ্যে “আম* ব্যবহৃত হয়েছে অস্বীকৃতিজ্ঞাপক “হামযা' অর্থে এবং বাক্যটি এখানে সূচনামূলক ৷ অথবা শব্দটি ব্যবহৃত হয়েছে “বাল' অর্থে, যা ছ্বিরুক্তিমূলক এবং এখানে যা রয়েছে অবলুগ্ত। পরের প্রশ্নটিও (আওয়া লাও কানু) অস্বীকৃতিজ্ঞাপক। এর সোজাসুজি অর্থ__ যাদের ক্ষমতা ও চেতনা নেই, সুপারিশ করার যোগ্যতা তো তাদের থাকতেই পারেনা। পরের আয়াতে (88) বলা হয়েছে__ “বলো, সকল সুপারিশ আল্লাহর এখতিয়ারে, আকাশ ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ আল্লাহরই, অতঃপর তারই নিকট তোমরা প্রত্যানীত হবে" । পৌত্তলিকদের পক্ষ থেকে এরকম জবাব আগমনের সুযোগ ছিলো যে, আমরা তো নিছক প্রতিমাপুজারী নই । আমরা পূজা করি ওই সকল শ্রদ্ধার্থ ব্যক্তিবর্ণের, যারা আল্লাহ্র প্রিয়ভাজন। ওই সকল মহান ব্যক্তিও কি তবে সুপারিশ করার যোগ্য নন? তাদের এমতো সম্ভাব্য অজুহাতের মূলোৎপাটনার্থে আলোচ্য আয়াতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে_ সকল সুপারিশ তো আল্লাহ্র অধিকারভূত। আর আকাশ-পৃথিবীর সর্বময় প্রভুত্ও তার। সুতরাং পাপী-পুণ্যবান কারো মূর্তিই সুপারিশ করার যোগ্যতা ও অধিকার রাখে না। সুতরাং সেই আল্লাহ্র দিকেই তো এরপরের আয়াতে (8৫) বলা হয়েছে___ “শুধু এক আল্লাহ্র কথা বলা হলে যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের অন্তর বিতৃষ্ঠায় সংকুচিত হয় এবং আল্লাহ্র পরিবর্তে উপাস্যগুলির উল্লেখ করা হলে তারা আনন্দে উল্লুসিত হয়! । মুজাহিদ ও মুকাতিলের বর্ণনানুসারে বাগবী লিখেছেন এবং কেবল মুজাহিদ সুত্রে ইবনে মুনজির বর্ণনা করেছেন, মক্কার পৌত্তলিকদের আনন্দে উল্লসিত হওয়ার ঘটনাটি ঘটেছিলো তখন, যখন রসুল স. তাদের এক সমাবেশে সুরা আন্নজ্বম পাঠ করে শুনিয়েছিলেন। ওই সময় রসুল স. এর আবৃত্তির সঙ্গে শয়তান প্রতিমা-গ্রশস্তিমূলক কতিপয় শব্দের সংযোজন ঘটায় । ফলে তাদের আনন্দ উপচে পড়ে । বিশেষতঃ সেদিকে লক্ষ্য করেই আলোচ্য আয়াতে বলা হয়েছে___ আল্লাহ্র প্রসঙ্গ তাদের কাছে বিশ্বাদপূর্ণ, আর প্রতিমা-প্রশত্তি চিত্তসুখকর । এরপরের আয়াতে (৪৬) বলা হয়েছে__ বলো, “হে আল্লাহ, আকাশমণ্ডলী ও পৃথিবীর অষ্টা, দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা! তোমার বান্দাগণ যে বিষয়ে মতোবিরোধ করে, তুমি তাদের মধ্যে তার ফয়সালা করে দিবে*। তাফসীরে মাযহারী/২৬৭ রসুল স. যখন পৌত্তলিকদের পুনঃপুনঃ সত্যপ্রত্যাখ্যানের কারণে বিচলিত হয়ে পড়েন, তখন আল্লাহতায়ালা তাকে শিখিয়ে দেন আলোচ্য আয়াতে উল্লেখিত প্রার্থনাটি। এখানে “আনতা তাহ্কুম” অর্থ মীমাংসা করে দিবে । অর্থাৎ যারা সত্যাধিষ্ঠিত, তাদেরকে করে দিবে বিজয়ী এবং গ্রতিমাপূজারীদেরকে করে দিবে অসহায় । আবু সালমা বলেছেন, আমি একবার জননী আয়েশার নিকটে জানতে চাইলাম, হে উম্মত জননী! রসুলুল্লাহ স. তার রাতের উপাসনা শুরু করতেন কোন্ বাণী উচ্চারণের মাধ্যমে । তিনি বললেন, তিনি স. পাঠ করতেন “হে আল্লাহ্! হে জিবরাইল, মিকাইল ও ইস্রাফিলের প্রভুপালক! হে আকাশ-পৃথিবীর সৃজয়িতা! হে দৃশ্য-অদৃশ্যের পরিজ্ঞাতা! মহাবিচারের দিবসে তুমি তোমার বান্দাদের ওই সকল প্রশ্নের মীমাংসা করে দিয়ো যেগুলো নিয়ে তারা বিভেদ সৃষ্টি করতো । আর আমাকে বিতর্কিত ॥|11.911100117.00
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।