Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

প্রথমে বলা হয়েছে__ “আল্লাহ্‌ই প্রাণ হরণ করেন জীবসমূহের তাদের মৃত্যুর সময় এবং যাদের মৃত্যু আসেনি তাদের গ্রাণ ও নিদ্রার সময়” । একথার অর্থ__ তাফসীরে মাযহারী/২৬৪ আল্লাহ্‌ মানুষসহ অন্যান্য প্রাণীর স্থায়ী প্রাণ হরণ করলে তাদের মৃত্যু ঘটে, এবং সাময়িকভাবে তা করলে তারা হয়ে পড়ে নিদ্রামগ্ন ৷ অর্থাৎ প্রথম অবস্থায় দেহের সঙ্গে প্রাণের সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করে দেওয়া হয় বলে ওই দেহে আর কখনোই প্রাণের স্পন্দন জাগে না। এই অবস্থার নাম মৃত্যু । দ্বিতীয় অবস্থায় দেহের সঙ্গে প্রাণের সম্পর্ক ছিন্ন করা হয় কেবল বাহ্যিকভাবে । ফলে প্রাণের বাহ্যিক প্রভাব আর দৃষ্ট হয় না। স্থগিত হয়ে যায় বোধ-বুদ্ধি ও ইচ্ছা-অনিচ্ছা। এই অবস্থায় আল্লাহ্‌ তার অভ্যন্তরীণ দৃষ্টি উপমার জগতের (আলমে মেছালের) দিকে নিবদ্ধ করে দেন। ওই জগতেই রয়েছে অতীত-বর্তমান- ভবিষ্যতের ঘট নাবলীর ছবি-প্রতিচ্ছবি । এরকম অবস্থার নাম সুপ্তি বা নিদ্রা । “তাওফ্ফা* শব্দটির প্রকৃত অর্থ মৃত্যু । আর রূপক অর্থ নিদ্রা। “ওয়াল্লাতি লাম তামুত্‌' অর্থ যাদের মৃত্যু আসেনি । কথাটির পূর্বে উহ্য রয়েছে অন্য একটি ক্রিয়া। ওই উহ্য ক্রিয়াটিসহ বক্তব্যটি দীড়ায়__ মৃত্যুর সময় আল্লাহ্‌ প্রাণগুলোকে সম্পূর্ণরূপে সংহার করেন, ফলে দেহের সঙ্গে প্রাণের সম্পর্ক ছিন্ন হয়ে যায় চিরতরে এবং যাদের মৃত্যু ঘটানো হয় না, তাদেরকে তিনি সংহার করেন নিদ্রাকালে, ফলে তারা বাহ্যিক অনুভূতি ও গতিথরকৃতি থেকে হয়ে যায় সম্পূর্ণ অক্ষম । কোনো কোনো বিদ্বান বলেছেন, প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে আতা ও প্রাণ । নিদ্রাকালে আত্মা দেহের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে । অবশিষ্ট থাকে কেবল প্রাণ । আর মৃত্যুর সময় প্রাণের সম্পর্কও হয়ে যায় চিরতরে বিচ্ছিন। এখানে আত্মা অর্থ প্রকাশ্য জ্ঞান ও বোধশক্তি। নিদ্রাকালে এগুলো অন্তহহিত হয়। কিন্তু তখনো বর্তমান থাকে জীবনের অভ্যন্তরীণ ক্রিয়া-প্রতিক্রিয়া ও বোধ। বাগবী লিখেছেন, হজরত আলী বলেছেন, ঘুমন্ত অবস্থায় প্রাণ বের হয়ে যায়। তখন দেহাভ্যন্তরে থাকে কেবল প্রাণের কিরণ । সেকারণেই সে স্বপ্ন দেখে । আর হত প্রাণ ফিরে পায় জাগ্রত হওয়ার পূর্ব মুহূর্তে । আমি বলি, বর্ণনাটি যদি যথাযথ হয় তবে ঘুমন্ত অবস্থায় প্রাণ বের হয়ে যাওয়ার অর্থ হবে, সাধারণ আত্মার মধ্যে প্রাণ নিবিষ্ট হয়ে যায় উপমার জগতের দিকে । আর দেহে কিরণ থাকে অর্থ দেহে তখনও বজায় থাকে প্রাণের স্বাভাবিক সম্পর্ক, তাই শ্বীস-প্রশ্বাসও চলতে পারে স্বাভাবিক গতিতে । মোট কথা নিদ্রাকালে প্রাণ আলমে মেছালের দিকে ধাবিত হয় বলেই মানুষ স্বপ্ন দেখে এবং সে প্রাণ ফিরে আসে জেগে ওঠার পুর্বক্ষণে । সালেম ইবনে আমেরের বর্ণনায় এসেছে, হজরত ওমর একবার বললেন, আশ্চর্যের ব্যাপার এই যে, কোনো কোনো মানুষ স্বপ্নে এমন কিছু দেখে, যা ধারণা করা যায় না। হস্তধৃত কোনো বন্তর মতো তাদের স্বপ্ন হয়ে যায় বাস্তব । আবার কারো কারো স্বপ্ন একেবারেই ফলে না। একথা শুনে হজরত আলী বললেন, আপনাকে আমি এর কারণ জানাচ্ছি । একথা বলে তিনি আলোচ্য আয়াত পাঠ করলেন। তারপর বললেন, সংহারকৃত প্রাণ আকাশে উঠিয়ে আল্লাহ্‌র নিকটবর্তী করানো হলে ওই প্রাণধারীর দর্শিত স্বপ্ন সত্য হয়ে যায়। আর ওই প্রাণকে তার তাফসীরে মাযহারী/২৬৫ দেহের প্রতি প্রেরণ করলে শয়তান তার উপরে প্রভাব বিস্তার করে । জানিয়ে দেয় সত্য-মিথ্যা অনেক কিছু । ফলে তার স্বপ্নও হয় মিথ্যা । হজরত আলীর এমতো ব্যাখ্যা শুনে হজরত ওমর আরো বিস্মিত হলেন। এরপর বলা হয়েছে “অতঃপর তিনি যার জন্য মৃত্যুর সিদ্ধাত্ত করেন, তার প্রাণ তিনি রেখে দেন এবং অপরগুলি ফিরিয়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য" ৷ একথার অর্থ__ আল্লাহ্‌ যার মৃত্যু ঘটাতে চান, তার প্রাণ আর ফিরিয়ে দেন না। আর যার মৃত্যু ঘটাতে চান না, তাদের প্রাণ ফিরিয়ে দেন নির্দিষ্ট সময় পর্যন্ত । অর্থাৎ মৃত্যু পর্যন্ত । বোখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে, হজরত বারা ইবনে আজীব বলেছেন, রসুল স. শয্যাগ্রহণকালে ভান কাত হয়ে শুয়ে ডান হাত মুখমগ্ডলের নিচে রেখে বলতেন, “আল্লাহুম্মা, বিকা আমুতু ওয়া আহ্ইয়া* (হে আল্লাহ, আমার জীবন-মরণ তোমারই হাতে)। এখানকার “বিকা" শব্দের “কাফ' অক্ষরটি ইঙ্গিত করছে সাহায্য ও আয়ত্তের দিকে । আর তিনি স. যখন জেগে উঠতেন তখন বলতেন, প্রশংসা করি সেই আল্লাহ্‌র, যিনি আমাকে মৃত্যু দেওয়ার পর জীবন দান করলেন। তীর দিকেই আমাদের প্রত্যাগমন। হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, তোমরা শয্যাগ্রহণকালে পরিধেয় বন্দ্রের একাংশ দিয়ে বিছানা ঝেড়ে নিয়ো, কেননা তোমরা জানো না সেখানে কে আছে না আছে (সাপ-বিচ্ছু পোকামাকড় আছে কিনা) এরপর বোলো “হে আমার প্রভূপালক আল্লাহ্‌! আমি তোমারই নামের বরকত ও সাহায্য দ্বারা আমার পার্খশদেশ শয্যাসংলগ্ন রাখি এবং তোমারই নামের মহিমায় করি গাত্রোখান । আমার জীবনকে যদি তুমি স্তব্ধ করে দাও তবে তার উপরে তুমি অনুগ্রহ কোরো এবং তাকে ॥|॥11.911100117.001

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।