সূরা যুমার £ আয়াত ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮ তাফসীরে মাযহারী/২৬৩ ৭ আল্লাহই প্রাণ হরণ করেন জীবসমূহের তাহাদের মৃত্যুর সময় এবং যাহাদের মৃত্যু আসে নাই তাহাদের প্রাণও নিদ্রার সময় । অতঃপর তিনি যাহার জন্য মুত্যুর সিদ্ধান্ত করেন তাহার প্রাণ তিনি রাখিয়া দেন এবং অপরগুলি ফিরাইয়া দেন, এক নির্দিষ্ট সময়ের জন্য ৷ ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ৷ ॥ তবে কি উহারা আল্লাহ্্ব্যতীত অপরকে সুপারিশকারী ধরিয়াছে? বল, “উহাদের কোন ক্ষমতা না থাকিলেও এবং উহারা না বুঝিলেও?? [। বল, “সকল সুপারিশ আল্লাহরই ইখতিয়ারে, আকাশমণুলী ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব আল্লাহরই, অতঃপর তাহারই নিকট তোমরা প্রত্যানীত হইবে ।* ) শুধু এক আল্লাহ্র কথা বলা হইলে যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের অন্তর বিতৃষ্ায় সংকুচিত হয় এবং আল্লাহ্র পরিবর্তে উপাস্যগুলির উল্লেখ করা হইলে তাহারা আনন্দে উল্লসিত হয়। ॥ বল, “হে আল্লাহ্, আকাশমণ্লী ও পৃথিবীর অষ্টা, দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা! তোমার বান্দাগণ যে বিষয়ে মতবিরোধ করে, তুমি তাহাদের মধ্যে উহার ফয়সালা করিয়া দিবে ।* ॥ যাহারা যুলুম করিয়াছে যদি তাহাদের থাকে, দুনিয়ায় যাহা আছে তাহা সম্পূর্ণ এবং ইহার সমপরিমাণ সম্পদও, তবে কিয়ামতের দিন কঠিন শাস্তি হইতে মুক্তিপণস্বরূপ সেই সকলই তাহারা দিয়া দিবে এবং তাহাদের জন্য আল্লাহ্র নিকট হইতে এমন কিছু প্রকাশিত হইবে যাহা উহারা কল্পনাও করে নাই। [ উহাদের কৃতকর্মের মন্দ ফল উহাদের নিকট প্রকাশ হইয়া পড়িবে এবং উহারা যাহা লইয়া ঠাট্টা-বিদ্রপ করিত তাহা উহাদিগকে পরিবেষ্টন করিবে । ॥|11.011100117.001
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।