চাইতো না যে, আল্লাহকে সকল কিছুর স্রষ্টা মেনে নিলে সকল মঙ্গলামঙ্গলের নির্ধারণিয়তারূপে কেবল তাকেই মেনে নিতে হয়। নির্ভর করতে হয় কেবল তারই উপর । বিশুদ্ধ বিশ্বাস এটাই । আর এই বিশুদ্ধতার প্রতিই বার বার তাদেরকে আহ্বান জানিয়ে চলেছেন রসুলেপাক স.। এখানে আল্লাহ্ তাঁর রসুলকে অস্বীকৃতিজ্ঞাপক প্রশ্নের মাধ্যমে একথাটিই তাদের উত্তমরূপে বুঝিয়ে দিতে চেয়েছেন। জানিয়ে দিয়েছেন, মঙ্গল ও অমঙ্গল সম্পূর্ণই আল্লাহ্র অভিপ্রায়নির্ভর । আর তার অভিপ্রায় প্রতিহত করার সাধ্য যেহেতু কারো নেই, সেহেতু সকল বিষয়ে তাকে বিশ্বাস করা ও তীর প্রতি নির্ভর করাই সমীচীন। তাফসীরে মাযহারী/২৬১ মুকাতিল বলেছেন, রসুল স. আয়াতের প্রথমাংশে উল্লেখিত প্রশ্ন উত্থাপন করলে অংশীবাদীরা তার জবাব দিতে পারেনি । তখন অবতীর্ণ হয়েছিলো “বলো, আমার জন্য আল্লাই যথেষ্ট । নির্ভরকারীগণ আল্লাহ্র উপরেই নির্ভর করে" । উল্লেখ্য, যে প্রকৃত বিশ্বাসী, সে সর্বান্তঃকরণে বিশ্বাস করে যে, আল্লাহ্ ব্যতীত কেউ ক্ষতি যেমন করতে পারে না, তেমনি করতে পারে না উপকারও । আর বিশ্বাসের দাবি হচ্ছে, আল্লাহ্র উপরেই সম্পূর্ণরূপে নির্ভরশীল হওয়া । তাই বিশ্বাসীদেরকে এখানে সরাসরি অভিহিত করা হয়েছে “নির্ভরকারী' । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “বলো, হে আমার সম্প্রদায়! তোমরা স্ব স্ব অবস্থায় কাজ করতে থাকো, আমিও আমার কাজ করছি। শীঘ্বই জানতে পারবে__(৩৯) কার উপর আসবে লাঞ্কনাদায়ক শাস্তি, আর আপতিত হবে তার উপর স্থায়ী শাস্তি ৫৪০)। একথার অর্থ__ হে আমার রসুল! আপনি তাদেরকে আরো বলুন, ঠিক আছে, তোমরা যখন আমার কথা মানতেই চাও না, তখন তোমাদের কাজ তোমরা করে যাও, আমিও ব্যাপৃত থাকি আমার কাজে । তবে জেনো, সেদিন বেশী দূরেও নয়, যখন তোমরা নিজেরাই প্রত্যক্ষ করতে পারবে, এই পৃথিবীতেই কার উপর নেমে আসছে অনিবারণীয় লাঙ্কুনা এবং পরকালের স্থায়ী শাস্তিই বা আপতিত হবে কার উপর । “মাকানাতুন' অর্থ আবাসস্থল ৷ এখানে শব্দটি রূপকার্থে ব্যবহৃত হয়েছে অবস্থা বুঝানোর জন্য । যেমন “হাইছু* ও “হুনা' কালকে বুঝায় । আবার কখনো কখনো এ দু"টো শব্দের দ্বারা রূপকার্থে স্থান, পাত্রকে ও বুঝানো হয়ে থাকে । “ইন্নী আ*মিলুন অর্থ আমি আমার অবস্থানুসারে কাজ করে যাচ্ছি । এখানে “মাকানাতি+ শব্দটি অনুল্লেখ থাকায় শান্তির ধ্বংসের কারণ । “মাকানাতি' শব্দটি এখানে লোপ করার মধ্যে এই ইঙ্গিতটিও রয়েছে যে, রসুল স. তাদের মতো বর্তমান অবস্থায় আবদ্ধ থাকবেন না, বরং যতো বেশী সময় অতিবাহিত হতে থাকবে, তিনি ততো বেশী করে অর্জন করতে থাকবেন শক্তি ও বিজয় । এ জন্যই এখানে “আমিও আমার কাজ করছি' বলে সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে ধমক দেওয়া হয়েছে। দৃঢ়তার সঙ্গে বুঝিয়ে দেওয়া হয়েছে যে, আমি আমার কাজে সফল হবোই। এখানে “আ”জাবুই ইউখ্যীহ্* অর্থ লাঞ্কনাদায়ক পার্থিব শাস্তি। একথার মধ্যেই রয়েছে রসুল স. এর পার্থিব বিজয়ের সুসংবাদ । বদর যুদ্ধে সেরকমই ঘটেছিলো । আর “আ'জাবুম মুকীম' অর্থ স্থায়ী শাস্তি । অর্থাৎ দোজখের শাস্তি । এরপরের আয়াতে (৪১) বলা হয়েছে__ “আমি তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করেছি মানুষের জন্য; অতঃপর যে সৎপথ অবলম্বন করে, সে তা করে নিজেরই কল্যাণের জন্য এবং যে বিপথগামী হয়, সে তো বিপথগামী হয় নিজেরই তাফসীরে মাযহারী/২৬২ ধ্বংসের জন্য এবং তুমি তাদের তত্বাবধায়ক নও'। একথার অর্থ__ হে আমার বাণীবাহক! মানুষ যাতে অক্ষয় কল্যাণের অধিকারী হতে পারে, সেজন্যই তো আমি আপনার উপরে অবতীর্ণ করেছি মহাসত্যের প্রতিভূ মহাগ্রন্থ আলকোরআন । এখন যে এই কোরআনের নির্দেশনাকে মান্য করবে, সে অবশ্যই হবে মহাকল্যাণের অধিকারী । আর যে বিমুখ থাকবে সে হয়ে যাবে ধ্বংস । এখন বিষয়টি তাদের উপরেই ছেড়ে দিন। দেখুন কে আপনাকে মান্য করে এবং কে করে না। কেউ যদি এখন স্বেচ্ছায় ধ্বংসের পথ ধরে, তবে তার কোনো দায় আপনার উপরে বর্তাবে না। আলোচ্য আয়াতের সম্পর্ক রয়েছে ইতোপূর্বে উল্লেখিত ২৭ ও ২৮ সংখ্যক আয়াতের সঙ্গে, যেখানে বলা হয়েছে “আমি এই কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে, আরবী ভাষায় এই কোরআন বক্রতামুক্ত, যাতে মানুষ সাবধানতা অবলম্বন করে" । এর মধ্যবর্তী আয়াতসমূহের প্রসঙ্গ ভিন্ন । আর এখানে “মানুষের জন্য” কথাটির অর্থ মানুষের পৃথিবী ও পরবর্তী পৃথিবী উভয় ক্ষেত্রের কল্যাণ অর্জনের দিকনির্দেশনার জন্য ৷ এখানে “ফামানিহ্তাদা' অর্থ এ গ্রন্থের সহায়তায় যে সৎপথ অবলম্বন করে এবং “মানদ্বল্লা' অর্থ যে বিপথগামী হয়েছে কল্যাণের পথ থেকে । আর “ওয়ামা আন্তা আ+লাইহিম বি ওয়াকীল' অর্থ এবং তুমি তাদের তন্বীবধায়ক নও । অর্থাৎ হে আমার নবী! আপনার দায়িত্ব কেবল আল্লাহ্র নির্দেশ-নিষেধাজ্ঞাসমূহের প্রচার । আপনি তা করেই চলেছেন । সুতরাং কারো বিপথগামিতার দায় আপনার উপরে নেই যে, আপনি তাদেরকে হেদায়েত গ্রহণে বাধ্য করবেন। ॥|11.011100117.001
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।