এরপরের আয়াতে (৩৭) বলা হয়েছে__ “এবং যাকে আল্লাহ্ হেদায়েত করেন, তার জন্য কোনো পথভ্রষ্টকারী নেই+। একথার অর্থ__ আর যাকে আল্লাহ্ স্বয়ং পথপ্রদর্শনের ব্যবস্থা করেন, তাকে পথভ্রষ্ট করতে পারে, এমন সাধ্যও কারো নেই। কেননা আল্লাহ্র অভিপ্রায় অপ্রতিরোধ্য । এরপর বলা হয়েছে__ “আল্লাহ কি পরাক্রমশালী, দণ্ডবিধায়ক নন*? এই প্রশ্নটিও অস্বীকৃতিজ্ঞাপক ৷ এর সোজাসুজি অর্থ__ আল্লাহ্ অবশ্যই মহাপরাব্রমের অধিকারী এবং তীর শত্রদেরকে নির্মম দণ্ডদাতা। সূরা যুমার $ আয়াত ৩৮, ৩৯, ৪০, ৪১ [) তুমি যদি ইহাদিগকে জিজ্ঞাসা কর, আকাশমণগুলী ও পৃথিবী কে সৃষ্টি করিয়াছেন? উহারা অবশ্যই বলিবে, 'আল্লাহ্।” বল, অনিষ্ট দূর করিতে পারিবে? অথবা তিনি আমার প্রতি অনুগহ করিতে চাহিলে তাহারা কি সেই অনুগহকে রোধ করিতে পারিবে?' বল, “আমার জন্য আল্লাহই যথেষ্ট ।* নির্ভরকারিগণ আল্লাহরই উপর নির্ভর করে। তাফসীরে মাযহারী/২৬০ [॥ বল, “হে আমার সম্প্রদায়! তোমরা স্ব স্ব অবস্থায় কাজ করিতে থাক, আমিও আমার কাজ করিতেছি । শীত্বই জানিতে পারিবে__ “কাহার উপর আসিবে লাঞ্কুনাদায়ক শাস্তি আর আপতিত হইবে তাহার উপর স্থায়ী শাস্তি ।” ॥ আমি তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য; অতঃপর যে সৎপথ অবলম্বন করে সে তাহা করে নিজেরই কল্যাণের জন্য এবং যে বিপথগামী হয় সে তো বিপথগামী হয় নিজেরই ধ্বংসের জন্য এবং তুমি উহাদের তত্বাবধায়ক নহ। প্রথমোক্ত আয়াতের মর্মীর্থ হচ্ছে__ হে আমার রসুল! আপনি আপনার স্বজাতীয় অংশীবাদীদেরকে যদি জিজ্ঞেস করেন, গগনমণ্ডল ও মেদিনীর সৃজয়িতা কে? তবে দেখবেন, তারা এক কথায় জবাব দিবে, আল্লাহ । তখন আপনি তাদেরকে বলে দিন, তাহলে তোমরা এই বিষয়টি ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করো তো দেখি, যদি আল্লাহ আমাকে দুঃখকন্টে নিপতিত করতে চান, তবে তোমাদের ভিত্তিহীন উপাস্যসমূহ সে দুঃখকষ্ট কি নিবারণ করতে পারবে? অথবা তিনি যদি আমাকে তার অনুগ্হধন্য করতে ইচ্ছা করেন, তবে তা প্রতিরোধ করার সামর্থ্যও কি তারা রাখে? দেখবেন, তারা আপনার এমতো প্রশ্নের জবাব দিতে অক্ষম । তখন তাদেরকে আপনার চূড়ান্ত সিদ্ধান্তটি জানিয়ে দিন এভাবে __ আমার মঙ্গলামঙ্গল নিয়ে তাহলে তোমরা ভেবে মরছো কেনো? আমার জন্য তো আল্লাহই যথেষ্ট । আমি তো আমার সকল বিষয়ে তার প্রতিই সম্পূর্ণরূপে নির্ভর করি। নির্ভরকারীগণ এরকমই করে থাকে । উল্লেখ্য, মক্কার মুশরিকেরা আল্লাহকেই আকাশ পৃথিবীর ত্রষ্টা বলে জানতো । তৎসন্েও পিতৃপুরুষদের অন্ধ অনুসরণে চালিয়ে যেতো প্রতিমাপূজা এবং বিশ্বাস করতো যে, প্রতিমাগ্তলো তাদের পক্ষে আল্লাহ্র নিকট সুপারিশ করবে । এভাবে প্রতিমাগুলোকে তারা করতো আল্লাহর অপার ক্ষমতার সমকক্ষ এবং অশীদার। অথচ এই মহাসত্যটি তারা অনুধাবন করতে |1|.01100118,001
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।