Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

আমি বিস্মিত হই, “মাদারেক' রচয়িতা এবং বায়যাবী একথা লিখতে পারলেন কীভাবে যে, একটি যোজক (আল্লাজী) কে “সদ্দাকীা"র পূর্বে লুপ্ত ভাবা বিধিসম্মত নয়। কালাবী, কাতাদা, মুকাতিল ও আবুল আলিয়ার মতো বিজ্ঞ ব্যাখ্যাতাগণ তো এরকমই ব্যাখ্যা করেছেন । হজরত হাস্সানের কবিতাতেও তো যোজক (মমোউসুল) কে বিলুপ্ত রাখার দৃষ্টান্ত রয়েছে। যেমন_ ওয়া ইয়ামদাহুহু ওয়া ইয়ানসুরুহু সাওয়াউন। “বাহরে মাওয়াজ' রচয়িতা লিখেছেন, এখানে শব্দাবলীর মাধ্যমে ভাবের প্রকাশ করা হয়েছে সংক্ষিপ্তভাবে ৷ অন্য আয়াতেও এর দৃষ্টান্ত রয়েছে। যেমন “ইহুদী ও খুষ্টানেরা বলে, তারাই জান্নাতে যাবে" অর্থাৎ ইহুদীরা বলে, জান্নাতে যাবে কেবল ইহুদীরাই এবং খুষ্টানেরা বলে জান্নাতে প্রবেশ করবে কেবল খৃষ্টান। এরকমও বলা যেতে পারে যে, এখানে “আল্লাজী” এর উদ্দেশ্য পক্ষ । অর্থাৎ “আল্লাজী জ্বাআ" অর্থ “আলফারিকুল লাজী জ্বাআ'। কথাটির মধ্যে রয়েছে দু'*টি পক্ষই । অর্থাৎ বুঝতে হবে রসুল স. এবং হজরত আবু বকর উভয় পক্ষই রয়েছেন ওই “আল্লাজীর' মধ্যে । এরপর রসুল স. এর ব্যক্তিত্বকে সামনে রেখে “জ্বাআ" এর সর্বনামকে সংশ্লিষ্ট করা হয়েছে রসুল স. এর পক্ষে এবং হজরত আবু বকরের বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রেখে “সদ্দাকা* এর সর্বনামকে প্রযুক্ত করা হয়েছে তার পক্ষে । এভাবে উভয় সর্বনামের সংযোগ সাধিত হয়েছে “আল্লাজী" এর সঙ্গেই। তাফসীরে মাযহারী/২৫৮ এরপরের আয়াতে (৩৪) বলা হয়েছে__ “এদের বাঞ্রিত সমস্ত কিছুই আছে এদের প্রতিপালকের নিকট । এটাই সৎকর্মপরায়ণদের পুরস্কার" । একথার অর্থ__ ওই সকল মুত্তাকীদের আবাসস্থল হচ্ছে জান্নাত । সেখানে তারা যা চাবে, তাই পাবে । ওই চিরসুখময় জান্নাতই হচ্ছে তাদের পুণ্যকর্মপরায়ণতার প্রকৃষ্ট পুরস্কার । এরপরের আয়াতে (৩৫) বলা হয়েছে___ “যাতে এরা যে মন্দ কর্ম করেছিলো, আল্লাহ তা ক্ষমা করে দেন এবং এদেরকে এদের সত্বকর্মের জন্য পুরস্কৃত করেন+ । এখানে মন্দ কর্মকে ক্ষমা করে দেওয়ার কথা বলা হয়েছে বিশেষ গুরুত্বের সঙ্গে । অর্থাৎ মুত্তাকীগণের বৃহৎ পাপসমূহও আল্লাহ্‌ ক্ষমা করে দিবেন। সুতরাং তিনি ক্ষুদ্র পাপ তো ক্ষমা করে দিবেনই। অথচ পথভ্রষ্টরা মনে করে বৃহৎ পাপ ক্ষমার অযোগ্য । আর এখানকার “আস্ওয়াল্লাজী আ*মিলু* (যে সব মন্দ কর্ম করেছিলো) কথাটির মধ্যে এই ইঙ্গিত রয়েছে যে, তারা ছোট- বড় সকল পাপকেই বড় পাপ বলে ভাবেন । সকল প্রকার পাপই তাদের দৃষ্টিতে গুরুতৃপূর্ণ, তা সে যত ক্ষুদ্রই হোক না কেনো? এরকমও বলা যেতে পারে যে, এখানে “আস্ওয়া” (মন্দ কর্ম) বারা পাপের সম্পর্কগত পার্থক্য নির্দেশ করা হয়নি, নির্দেশ করা হয়েছে পাপের গ্রকৃতিগত গুণকে । অর্থাৎ পাপের তারতম্য বুঝানো এখানে উদ্দেশ্য নয়, বরং একথা বুঝানোই উদ্দেশ্য যে, প্রকৃতিগতভাবে সকল পাপই মন্দ। “আজ্বরহুম* অর্থ পুরস্কার । “বিআহ্সানিল্লাজী” অর্থ তাদের সৎকর্মের । অর্থাৎ আল্লাহ্‌ মুত্তাকীদের সাধারণ ভালো কাজের পুরস্কার দিবেন অসাধারণ ভালো কাজের মতো । কেননা তারা স্বল্প হলেও পুণ্যকর্ম সম্পাদন করে পুর্ণ আন্তরিকতার সঙ্গে । কিংবা বলা যেতে পারে, “আহ্সান' এখানে তুলনামূলক বিশেষণ হিসাবে সাধিত। অর্থাৎ এখানেও অধিক মাত্রায় সৎকর্ম বুঝানো উদ্দেশ্য নয়, বরং প্রকৃতিগতভাবে যা সৎ ও উত্তম, তা-ই বুঝানো এখানে উদ্দেশ্য । একারণেই মুকাতিল বলেছেন, আল্লাহ তাঁদের ভালো কাজের প্রতিদান দিবেন, কিন্তু মন্দ কাজের জন্য শাস্তি দিবেন না । এরপরের আয়াতে (৩৬) বলা হয়েছে__ “আল্লাহ্‌ কি তীর বান্দার জন্য যথেষ্ট নন”? প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক। এর সোজাসুজি অর্থ দাড়ায়__ আল্লাহই তার বান্দার জন্য, অর্থাৎ তাঁর প্রিয় নবী মোহাম্মদ মোস্তফা স. এর জন্য যথেষ্ট । এরপর বলা হয়েছে__ “অথচ তারা তোমাকে আল্লাহ্র পরিবর্তে অন্যের ভয় দেখায়' । একথার অর্থ__ অথচ হে আমার রসুল! দেখুন আল্লাহ্‌ ছাড়া অন্যের ভয় তারা প্রদর্শন করে আপনাকে । বলে, আপনি পড়বেন তাদের মিথ্যা উপাস্যসমূহের কোপানলে। বাগবী লিখেছেন, মক্কার মুশরিকেরা রসুল স.কে এই বলে ভয় দেখাতো যে, তুমি আমাদের দেব-দেবীদের নিন্দা-মন্দ বলা থেকে বিরত যদি না হও, তবে তারা তোমাকে অজ্ঞান অথবা পাগল করে দিবে । আবদুর রাজ্জীকও এরকম বর্ণনা করেছেন। তাফসীরে মাযহারী/২৫৯ এরপর বলা হয়েছে__ “আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য কোনো পথপদর্শক নেই” । একথার অর্থ__ আল্লাহ্‌ যাদেরকে সাহাধ্য করেন না, যারা তীর প্রিয়ভাজন নবীর নিরাপত্তা বিঘ্নিত করতে চায়, এমন বস্তুর ভয় দেখায়, যাদের উপকার- অপকার কোনোটাই করার সাধ্য নেই, তাদের জন্য এমন পথপ্রদর্শক থাকে না, যে তাদেরকে দেখাতে পারে সরল সঠিক পথ । ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।