॥ যাহাতে ইহারা যেসব মন্দ কর্ম করিয়াছিল আল্লাহ্ তাহা ক্ষমা করিয়া দেন এবং ইহাদিগকে ইহাদের সকর্মের জন্য পুরস্কৃত করেন। ॥ আল্লাহ্ কি তাহার বান্দার জন্য যথেষ্ট নহেন? অথচ তাহারা তোমাকে আল্লাহ্র পরিবর্তে অপরের ভয় দেখায় । আল্লাহ্ যাহাকে পথভ্রষ্ট করেন তাহার জন্য কোন পথপ্রদর্শক নাই। তাফসীরে মাযহারী/২৫৬ [॥ এবং যাহাকে আল্লাহ্ হিদায়াত করেন তাহার জন্য কোন পথভ্রষ্টকারী নাই; আল্লাহ্ কি পরাক্রমশালী, দপ্তবিধায়ক নহেন? প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে___ যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে এবং আল্লাহ্র পক্ষ থেকে তীর রসুলের মাধ্যমে সত্য কিতাবের বাণী প্রচারিত হবার পর তাকে প্রত্যাখ্যান করে, তার চেয়ে অধিক সীমালংঘনকারী আর কে? অগ্নিময় জাহান্নামই কি তাদের প্রকৃত বসবাসম্থল নয়? এখানকার “ফামান আজলামু' কথাটির “ফা* কারণপ্রকাশক। অর্থাৎ রসুল স. এর প্রতিবাদী হওয়াই তাদের জালেম বা সীমালংঘনকারী হওয়ার কারণ ৷ এখানে উপস্থাপিত প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক । এর সোজাসুজি অর্থ দীড়ায়_ এ ধরনের লোকের চেয়ে অধিক সীমালংঘনকারী কেউ নেই। “কাজাবা আ'লাল্লাহ্' অর্থ আল্লাহ্ সম্বন্ধে মিথ্যা বলে । যেমন বলে “ফেরেশতারা আল্লাহ্র কন্যা”, 'প্রতিমাগ্ডলো আল্লাহ্র সমীপে আমাদের জন্য সুপারিশকারী' ইত্যাদি । “ওয়া কাজ্জাবা বিস্ সিদ্্কি ইজ জ্বীআহু* অর্থ সত্য আসবার পর তা অস্বীকার করে । বহু প্রমাণ-সাক্ষ্য থাকা সত্তেও চিন্তা-ভাবনা না করে অস্বীকার করে আল্লাহ্র বাণী । আর “মাছওয়া* অর্থ আবাসস্থল, অপেক্ষাগার, অবতরণের স্থান । উল্লেখ্য, পূর্ববর্তী আয়াতদ্বয় ও এই আয়াতের মধ্যে রসুল স. এর জন্য রয়েছে প্রভূত প্রশান্তি । এই আয়াতত্রয়ে তাকে এই মর্মে সান্ত্বনা দেওয়া হয়েছে যে, হে আমার প্রিয়তম নবী! অংশীবাদীদের পুনঃ পুনঃ প্রত্যাখ্যান, অস্বীকৃতি ও উপহাস-পরিহাসের কারণে দুঃখ করবেন না। কামনা করবেন না তাদের জন্য তাৎক্ষণিক শাস্তিও। তাদের পরকালের শাস্তি যে অনিবার্ষ। আর সে শাস্তি হবে অন্তহীন । পরের আয়াতে (৩৩) বলা হয়েছে__ “যারা সত্য এনেছে এবং যারা সত্যকে সত্য বলে মেনেছে, তারাই তো মুত্তাকী? । রসুল স. সহ সকল নবী-রসুল ও তাদের একনিষ্ঠ অনুসারীবৃন্দ সকলেই আলোচ্য আয়াতের বক্তব্যভূত। অর্থাৎ তাদের মধ্যে কেউ কেউ সত্য এনেছেন এবং অন্যরা সেই সত্যকে সত্য বলে মেনেছেন। তাই বলা হয়েছে “উলায়িকা হুমুল মুত্তাকুন* (তারাই তো মুত্তাকী)। হজরত ইবনে মাসউদ আয়াতখানি পাঠ করতেন এভাবে___ “ওয়াল্লাজীনা জ্বাউ বিস্সিদকি* ৷ তার এমতো পাঠভক্গিও বর্ণিত ব্যাখ্যাটির সমর্থক। কিন্তু হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে “সিদকৃ* (সত্য) অর্থ “লা ইলাহা ইল্লাল্লহ', যা রসুল স. এনেছেন এবং তা জনসমক্ষে প্রচারও করেছেন। এরকম ব্যাখ্যার প্রেক্ষাপটে “তারাই তো মুত্তাকী* কথাটির অর্থ হবে রসুল স. স্বয়ং এবং তার উম্মতের একনিষ্ঠ অনুসারীবৃন্দ; অন্যান্য নবী অথবা অন্যান্য নবীর একনিষ্ঠ উম্মত আলোচ্য আয়াতসং্রিষ্ট হবেন না। এরকম বাঁকভঙ্গি ব্যবহৃত হয়েছে অন্য এক আয়াতেও । যেমন__ “নিশ্চয় আমি মুসাকে কিতাব দিয়েছি তাফসীরে মাযহারী/২৫৭ যেনো তারা হেদায়েত প্রাপ্ত হয়”। (ওয়া লাকাদ আতাইনা মুসাল কিতাবা লাআ”ল্লাহুম ইয়াহতাদুন)। এখানে “হুম ইয়াহতাদুন” (তারা যেনো হেদায়েতথ্াপ্ত হয়) কথাটির অর্থ যেনো হেদায়েত প্রাপ্ত হয় কেবল হজরত মুসার অনুগামীবৃন্দ। সুদ্দী বলেছেন, এখানে “সত্য এনেছে' বলে বুঝানো হয়েছে হজরত জিবরাইলকে এবং “সত্যকে সত্য বলে মেনেছে বলে বুঝানো হয়েছে রসুল স.কে। কালাবী ও আবুল আলিয়া বলেছেন, কোরআন এনেছেন রসুল স. এবং তাকে সত্য বলে মেনেছেন হজরত আবু বকর। জুজায হজরত আবু বকরের সঙ্গে হজরত আলীর নামও যুক্ত করেছেন। হজরত আবু হোরায়রার বর্ণনাতেও একথার সমর্থন বিদ্যমান । কাতাদা ও মুকাতিল বলেছেন, সত্য নিয়ে এসেছেন রসুল স. এবং তাকে সত্য বলে গ্রহণ করেছেন বিশ্বাসীগণ। আতা বলেছেন, সত্য আনয়নকারী ছিলেন সকল নবী-রসুল এবং তা গ্রহণ করেছিলেন তাদের পদাঙ্ক অনুসারীগণ । “মাদারেক' রচয়িতা এবং বায়যাবী লিখেছেন, আরবী ভাষার রীতি অনুসারে “জ্বীআ” ও “সদ্দাকা" এর কর্তা একজনই । অর্থাৎ যিনি এনেছেন, তিনিই মেনেছেন। আলোচ্য আয়াতের ব্যাখ্যাও করতে হবে এই রীতি অনুসারে । কেননা কর্তা অভিন্ন না হলে মেনে নিতে হয় যে, এখানকার “সদ্দাকা*র আগে লুপ্ত রয়েছে আর একটি শব্দ “আল্লাজী*(যে)। কিন্তু এমতো ধারণা বিধিসম্মত নয়। অথবা মেনে নিতে হবে কর্তার সর্বনাম এখানে রয়েছে উহ্য, আবার সে সর্বনামের নামপদও সুনির্দিষ্ট নয় । ॥|11.0111100117.00
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।