Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আবু হোরায়রা থেকে মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, শেষ বিচারের দিনে দাবিদারদের দাবি মিটিয়ে দেওয়া হবে। এমনকি শিঙহীন ছাগলকেও দেওয়া হবে শিওবিশিষ্ট ছাগলের উপরে প্রতিশোধ গ্রহণের সুযোগ । অন্য এক বর্ণনায় এসেছে, শিওহীন ছাগলকে শিওবিশিষ্ট ছাগলের উপর, অত্যাচারিত লাল পিঁপড়াকে অত্যাচারী লাল পিঁপড়ার উপরে প্রতিশোধ গ্রহণের সুযোগ করে দেওয়া হবে সেদিন। বায়হাকীর বর্ণনায় এসেছে, হজরত যোবায়ের ইবনে আওয়াম বলেছেন, যখন “তুমি তো মরণশীল' থেকে “বাক-বিতপ্ডা করবে" পর্যন্ত আয়াতদ্বয় অবতীর্ণ হলো, তখন আমরা বলাবলি করেছিলাম, আমাদের নিজেদের মধ্যে বাক-বিতপ্ডা হতে পারবে কীভাবে? আমাদের আল্লাহ্‌, ধর্ম, কিতাব সবই তো এক । এখন দেখতে পাচ্ছি আমাদের কারো কারো চেহারার উপর তরবারী মারা হচ্ছে । এখন বুঝতে পারি, এই আয়াতের লক্ষ্যস্থল আমরাই । হজরত আবু সাঈদ আলোচ্য আয়াতছয়ের ব্যাখ্যা ব্যপদেশে বলেছেন, আমরা নিজেদের মধ্যে বলাবলি করতাম, আমাদের রব এক, আমাদের নবী এক এবং আমাদের কিতাবও এক । তাহলে আমাদের নিজেদের বিরুদ্ধে দাবি-দাওয়া উত্থাপিত হতে পারবে কীভাবে? কিন্তু যখন সিফফিন যুদ্ধের দিন এসে গেলো এবং আমাদের একজন আর একজনকে তরবারী দিয়ে আক্রমণ করলো, তখন আমরা অনুধাবণ করতে পারলাম, হ্যা, এটাই সেই বিষয় যা আমরা আগে বুঝিনি । ইবাহিম বর্ণনা করেছেন, সাহাবীগণ এই আয়াত অবতীর্ণ হওয়ায় বলতেন, আমরা তো ভাই ভাই। তাহলে আমাদের মধ্যে আবার ঝগড়া হবে কীভাবে? কিন্তু যখন হজরত ওসমান শহীদ হলেন, তখন আমরা বুঝলাম, এটাই আমাদের বাক-বিতপ্তা । এ সকল বর্ণনার দ্বারা বুঝা যায়, সাহাবীগণ মনে করতেন হত্যা ও খুন-খারাবীর সম্পর্ক হতে পারে কেবল মুসলমান ও কাফেরদের মধ্যে । মুসলমানদের নিজেদের মধ্যে এরকম কিছু হওয়া সম্ভব নয়। কিন্তু যখন বিদ্রোহ উপস্থিত হলো, মুসলমানদের মধ্যে শুরু হলো কলহ-বচসা, তখন তারা বুঝতে পারলেন শত্রুতা ও বিবাদ মুসলমানদের ভিতরেও হবে । তাফসীরে মাযহারী/২৫৫ চতুর্বিংশতম পারা সূরা যুমার £ আয়াত ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭ ॥ যে ব্যক্তি আল্লাহ্‌ সম্বন্ধে মিথ্যা বলে এবং সত্য আসিবার পর উহা অস্বীকার করে তাহার অপেক্ষা অধিক যালিম আর কে? কাফিরদের আবাসস্থল কি জাহান্নাম নহে? ॥ যাহারা সত্য আনিয়াছে এবং যাহারা সত্যকে সত্য বলিয়া মানিয়াছে তাহারাই তো মুত্তাকী । [) ইহাদের বাঞ্কিত সমস্ত কিছুই আছে ইহাদের প্রতিপালকের নিকট । ইহাই সৎকর্মপরায়ণদের পুরস্কার । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।