উপস্থাপন করেছেন এভাবে, রসুল স. বলেছেন, নিহত ব্যক্তি খুনীকে ধরে নিয়ে আসবে । তার কণ্ঠদেশের শিরা-উপশিরা থেকে ফিনকি দিয়ে বের হতে থাকবে রক্ত । সে বলবে, হে আমার প্রভুপালনকর্তা! তুমি তাকে জিজ্ঞেস করো, কেনো সে আমাকে খুন করেছিলো? হত্যাকারী তখন বলবে, আমি তাকে খুন করেছিলাম অমুক ব্যক্তির সম্মান রক্ষার্থে । আল্লাহ বলবেন, সকল সম্মান তো আমার । হজরত ইবনে মাসউদ সূত্রে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, হস্তারক ও নিহত ব্যক্তি দু'জনকেই হাজির করা হবে আল্লাহ্র দরবারে । আল্লাহ্ হত্যাকারীকে জিজ্ঞেস করবেন, কেনো তুমি তাকে হত্যা করেছিলে? যদি সে আল্লাহ্র জন্য হত্যা করে থাকে, তবে বলবে, ধর্মে আল্লাহ্র প্রভূত ও প্রতিপত্তি বজায়ার্থে আমি তাকে হত্যা করেছি। আল্লাহ্ বলবেন, নিশ্চয়ই প্রভুত্ প্রতিপত্তি কেবল আমার । অন্যথায় জবাব দিবে, আমি এ লোককে হত্যা করেছি অমুক ব্যক্তির প্রতিপত্তি রক্ষার্থে। আল্লাহ্ বলবেন, তার তো কোনো প্রতিপত্তি নেই। এরপর হত্যাকারীকে দেওয়া হবে মৃত্যু-কষ্টের শাস্তি । ওই শান্তি চলতে থাকবে ততোকাল পর্যন্ত, যতোকাল সে নিহত ব্যক্তিকে বঞ্চিত করেছিলো পৃথিবীতে বেঁচে থাকার অধিকার থেকে। আহমদ, তিরমিজি ও হাকেমের বর্ণনায় এসেছে, হজরত আবদুল্লাহ্ ইবনে যোবায়ের বলেছেন, যখন এই আয়াত অবতীর্ণ হলো, তখন আমি রসুল স. সকাশে উপস্থিত হয়ে নিবেদন করলাম, হে আল্লাহ্র বার্তাবাহক! আমাদের নিজেদের সংঘটিত বিষয়াবলী কি পুনরায় আমাদের সম্মুখে উপস্থাপন করা হবে? তিনি স. বললেন, অবশ্যই প্রত্যেক হকদারের কাছে তার হক পৌছানো হবেই । আমি বললাম, হায় আল্লাহ্ । ব্যাপারটা তো হবে খুবই কঠিন। তাফসীরে মাযহারী/২৫৩ নির্ভরযোগ্য সুত্রে হজরত আবু আইয়ুব থেকে তিবরানী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, নারী-পুরুষের বাদানুবাদও উপস্থিত করা হবে সেদিন । আল্লাহর শপথ! পুরুষ মুখে কিছুই বলবে না। বরং নারীর হাত-পা তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলবে, এই নারী তার স্বামীকে অমুক অমুক দোষে দোষী সাব্যস্ত করতো । আর পুরুষের হাত পা সাক্ষ্য দিবে, সে তার স্ত্রীর উপর অন্যায়ভাবে বলপগ্রয়োগ করতো । এভাবে গৃহস্বামী ও তার পরিচারক-পরিচারিকাদের মধ্যেও বাক-বিতপ্ডা চলবে । তারপর ডাকা হবে ব্যবসায়ীদেরকে । এভাবে তলব করা হবে অন্যান্যদেরকেও । শেষে সকল অত্যাচারী ও অত্যাচারিতের মধ্যে মীমাংসা করা হবে এভাবে__ অত্যাচার ও অধিকার খর্বের মাত্রানুসারে অত্যাচারীর পুণ্য দেওয়া হবে অত্যাচারিতদেরকে, অথবা অত্যাচারীর উপরে চাপানো হবে অত্যাচারিতদের পাপের ভার। এভাবে অত্যাচারীরা পুণ্যশূন্য ও পাপবাহী হয়ে গেলে তাদেরকে আবদ্ধ করা হবে লোহার সিন্দুকে এবং আদেশ করা হবে, এদেরকে দোজখে নামিয়ে দাও। উত্তম সুত্রপরম্পরায় হজরত উকবা ইবনে আমের থেকে আহমদ বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, মহাবিচারের দিবসে সর্বপ্রথম বিচারপ্রার্থী হবে দুই প্রতিবেশী । হজরত আবু হোরায়রা থেকে বোখারী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, ভ্রাতৃত্বের দাবি যেনো দুনিয়াতেই পরিশোধ করা হয়। কেননা সেখানে (দাবি পরিশোধের জন্য) দীনার-দিরহাম থাকবে না। তখন তার পুণ্য থাকলে তাই দিয়ে পরিশোধ করা হবে তার পাওনাদার ভাইয়ের পাওনা । আর তা না থাকলে বহন করতে হবে পাওনাদারের পাপ। হজরত আবু হোরায়রা থেকে মুসলিম ও তিরমিজি বর্ণনা করেছেন, রসুল স. একবার সাহাবীগণের এক সমাবেশে বললেন, তোমরা কি জানো, দরিদ্র কে? সাহাবীগণ বললেন, যার টাকা-পয়সা জমি-জমা নেই । তিনি স. বললেন আমার উম্মতের মধ্যে দরিদ্র সে-ই, যে মহাবিচারের দিবসে হাজির হবে অনেক নামাজ-রোজা-জাকাত ও অন্যান্য সৎকর্ম নিয়ে । কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো আমানত আত্মসাৎ করেছে, কারো রক্তপাত ঘটিয়েছে, অথবা কাউকে করেছে অন্যায়ভাবে প্রহার । কাজেই তাকে পাকড়াও করা হবে । আর তার পুণ্যসমূহ কিছু কিছু করে দিয়ে দেওয়া হবে তাদেরকে, যাদের অধিকার সে খর্ব করেছিলো । যদি এভাবে ক্ষতিপুরণ করার আগেই তার পুণ্য শেষ হয়ে যায়, তবে দাবিদারদের পাপ কিছু কিছু করে চাপানো হবে তার উপর ৷ শেষে তাকে নিক্ষেপ করা হবে নরকানলে । আমি বলি, অত্যাচারিত ব্যক্তি নিতে পারবে কেবল অত্যাচারীর পুণ্য, ইমান নয় । কেননা “কুফর' (সত্যপ্রত্যাখ্যান) ছাড়া অন্য কোনো পাপের শাস্তি সীমাহীন সময়ের জন্য নয়। এক সময় তা শেষ হয়ে যাবে । এটাই আহলে সুন্নত ওয়াল তাফসীরে মাযহারী/২৫৪ জামাতের মতাদর্শ । এই জামাতের অভিমত হচ্ছে, বৃহৎ পাপের (কবীরা গোনাহর) জন্যও কেউ চিরকাল দোজখে থাকবে না। আর ইমানের পুরস্কার হচ্ছে চিরস্থায়ী বেহেশত । সুতরাং বান্দার হক নষ্ট করার কারণে কোনো ইমানদার চিরকাল দোজখে থাকতে পারে না । মোট কথা ইমানদার ব্যক্তি কারো হক নষ্ট করলে তার আমলনামার পুণ্যসমূহ দেওয়া হবে কেবল দাবিদারকে । এভাবে তার সকল পুণ্য নিক্ষেপ করা হবে দোজখে এবং সেখানে রাখা হবে তার জন্য নির্ধারিত শাস্তি ভোগ করা পর্যন্ত । এভাবে তার পাপমোচন হয়ে গেলে তাকে দেওয়া হবে বেহেশতের প্রবেশাধিকার এবং তার ওই বেহেশতবাস হবে চিরকালীন। কেননা সে ইমানদার। বায়হাকীও বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করেছেন । ॥|11.011100117.001
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।