উচ্চারণ করা ইমানদারদের আর একটি গুরুতৃপূর্ণ কর্তব্য । তাই তিনি পরক্ষণেই অবিশ্বাসী জনতাকে স্মরণ করিয়ে দিয়েছেন অবশ্যন্ভাবী প্রত্যাবর্তনের বিষয়টি ৷ বিষয়টিকে বিশেষ করে তাদের সঙ্গে সম্পৃক্ত করে বলেছেন__ “এবং যার প্রতি তোমরা প্রত্যাবর্তিত হবে*। কোনো কোনো বর্ণনাকারী বলেছেন, হাবীব নাজ্জার যখন নগরবাসীদেরকে বললেন, তোমরা মহাসত্যের বার্তাবাহকছয়ের অনুসারী হও, তখন তারা তাকে ধরে নিয়ে গেলো রাজার সামনে । রাজা জিজ্ঞেস করলো, তুমি ওই প্রতিনিধিদ্ধয়ের অনুসারী হয়েছো কেনো? তিনি বললেন, তারা তো ওই পরম সত্তার প্রতি আহ্বান জানিয়েছেন, যিনি সকলের একক স্রষ্টা এবং সকলের অবশেষ উপস্থিতি হবে তারই সকাশে । সুতরাং সেই পরম সত্তার ইবাদত না করার পক্ষে কি আর কোনো যুক্তি থাকে? অর্থাৎ আমি যদি তার উপাসনা না করি, তবে মহাবিচারের দিবসে তার নিকটে কোন অজুহাত আমি উত্থাপন করবো, মহা পুনরুথান যখন নিশ্চিত? তৎসঙ্গে সুনিশ্চিত চিরস্বস্তি এবং চিরশাস্তির বিষয়টি ও? তাফসীরে মাযহারী/১৬ করতে চাইলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধার করতেও পারবে না' (২৩)। “এইরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়বো" (২৪)। এখানে “তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না" কথাটির মর্মার্থ এরকম__ তোমরা মনে করো তোমাদের অলীক উপাস্যসমূহ আল্লাহ্ সকাশে তোমাদের জন্য শাফায়াত করবে । কিন্তু তারা তো স্থবির । অপ্রাণ। সুতরাং তারা আর সুপারিশ করবে কীভাবে । সেরকম যোগ্যতা যে তাদের একেবারেই নেই। একথাটিও তোমরা জেনে রাখো যে, শাফায়াত অপেক্ষা আল্লাহ্র দয়াপ্রাপ্তি অধিক গুরুতৃপুর্ণ। যাদের শাফায়াতে শান্তি থেকে অব্যাহতি লাভ সুদূর পরাহত, তাদের সুপারিশে রহমতপ্রাপ্তি আরো অধিক অসম্ভব । “ইনী ইজাল্ লাফী দছ্বলালিম মুবীন' অর্থ এরকম করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রার্তিতে পড়বো । অর্থাৎ এমতাবস্থায়, আমি কি তবে ওই সকল কাল্পনিক দেব-দেবীর বিগ্রহগুলোর উপাসক হবো, যাদের উপকার অথবা অপকার করবার কোনো প্রকার যোগ্যতাই নেই? এরকম করলে আমি তো অবশ্যই হয়ে যাবো পুরোপুরি বিপথগামী । পরের আয়াতে (২৫) বলা হয়েছে__ “আমি তো তোমাদের প্রতিপালকের উপর ইমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো" । একথার অর্থ__ হে নগরবাসী ও নগরবাসীদের রাজা! তোমরা ভালো করে শুনে রাখো, আমি কস্মিনকালেও বিভ্রান্তির অনুরক্ত হবো না । আমি ইমানদার । আমি ইমান এনেছি আমার প্রভুপ্রতিপালকের প্রতি, যিনি তোমাদেরও প্রভুপ্রতিপালক। এখানে “ফাস্মাউ*নী' অর্থ তোমরা আমার কথা শোনো । অর্থাৎ তোমরা আমার ইমানের ঘোষণা শুনে রাখো । এমতো ব্যাখ্যার প্রেক্ষিতে একথাই প্রতীয়মান হয় যে, হাবীব নাজ্জারের উপদেশপূর্ণ বক্তব্যের যবনিকাপাত ঘটেছে এখানেই । তীর স্বজাতি কেবল জানতে চেয়েছিলো, তিনি প্রতিনিধিদ্বয়ের ধর্মমতকে গ্রহণ করেছেন কিনা । তাদের এমতো জিজ্ঞাসার জবাব তো তিনি দিয়েছেনই, তৎসঙ্গে তাদেরকে সত্যের প্রতি আহ্বান জানিয়েছেন সুসঙ্গত ও যুক্তিপূর্ণ ভাষায় । অবশেষে বক্তব্য সমাণ্ত করেছেন একথা বলে যে__ তোমাদের প্রভুপ্রতিপালক যিনি, আমি তো তারই প্রতি বিশ্বীসস্থাপন করেছি । আর তোমরাও আমার এই ঘোষণাটি উত্তমরূপে অবগত হও । সেই সঙ্গে একথাও অনুধাবন করতে চেষ্টা করো যে, বিষয়টি নিঃসন্দেহে অত্যুত্তম, নতুবা আমি এ পথ অবলম্বন করবো কেনো? উল্লেখ্য, এখানে “আমার প্রতিপালকের উপর ইমান এনেছি* না বলে বলা হয়েছে “তোমাদের প্রতিপালকের উপর ইমান এনেছি' । এটাই বক্তব্যকে বলিষ্ঠ করার আলংকারিক পদ্ধতি । হাবীব নাজ্জার এখানে এমতো উৎকৃষ্ট পদ্ধতিকেই গ্রহণ করেছেন । তাফসীরে মাযহারী/১৭ বাগবী লিখেছেন, হাবীব নাজ্জারের এরকম সুস্পষ্ট ও সুদৃঢ় বক্তব্য শোনার পরক্ষণেই তাঁর স্বজাতিরা তার উপরে একযোগে আক্রমণ করেছিলো । শহীদ করে দিয়েছিলো তাকে । হজরত ইবনে মাসউদ বলেছেন, তারা তাকে এমনভাবে পদপিষ্ট করেছিলো যে, বের হয়ে গিয়েছিলো তার নাড়িভুঁড়ি। সুদ্দী বলেছেন, তার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জনতা তীকে লক্ষ্য করে ছুঁড়তে শুরু করেছিলো পাথর ৷ তিনি কেবল উচ্চারণ করে যাচ্ছিলেন, হে আমার আল্লাহ্! তুমি আমার স্বজাতিকে সুপথ প্রদর্শন করো । শেষ পর্যস্ত জনতা তাঁকে টুকরো টুকরো করে ছেড়েছিলো। হয়েছিলেন তিনি । পেয়েছিলেন শাহাদতের মহান মর্যাদা । প্রসঙ্গত উল্লেখ্য যে, হজরত ওরওয়া ইবনে মাসউদ সাকাফী রসুলেপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান সানিধ্যে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করলেন। পরক্ষণেই নিবেদন জানালেন, আমাকে আমার স্বসম্প্রদায়ের পথপ্রদর্শনার্থে তাদের ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।