এরপর বলা হয়েছে__ “প্রশংসা আল্লাহ্রই প্রাপ্য; কিন্তু তাদের অধিকাংশই এটা জানে না'। একথার অর্থ__ সমূহ স্তব- স্ততি-প্রশস্তি-প্রশংসা কেবলই আল্লাহ্র । কেউ বা কোনোকিছু এ বিষয়ে তার সমকক্ষ অথবা অংশীদার নয় । হতে পারেইনা । কিন্ত মূর্তিপূজারীদের অধিকাংশই এ ব্যাপারে অজ্ঞ। এখানে “বাল' (বরং) হচ্ছে প্রারভিক শব্দ, যা অজ্ঞ-অসভ্যদের অবস্থা বর্ণনা করছে। অর্থাৎ অধিকাংশ লোক তাদের অনপনেয় মূর্খতার কারণে আল্লাহ্র অংশীদার অথবা সমকক্ষ নির্ধারণ করে। তাফসীরে মাযহারী/২৫১ কোনো কোনো আলেম বলেছেন, এখানে 'প্রশংসা* (আলহামদ্) এর পূর্বে উহ্য রয়েছে “বলো' (কুঁল)। ওই উহ্য শব্দটিসহ এখানকার বক্তব্যটি দীড়ায়__ হে আমার রসুল! আপনি বলুন, আল্লাহ্তায়ালাই স্বতঃপ্রণোদিত হয়ে তীর মহান এককত্ের (তওহীদের) ধারণা প্রত্যাদেশাকারে অবতীর্ণ করেছেন । তাই তিনি সকল প্রশংসা পাওয়ার যোগ্য । সূরা যুমার $ আয়াত ৩০, ৩১ [॥ তুমি তো মরণশীল এবং উহারাও মরণশীল। [॥ অতঃপর কিয়ামত দিবসে তোমরা তো পরস্পর তোমাদের প্রতিপালকের সম্মুখে বাক-বিতপ্তী করিবে । আলোচ্য আয়াতছয়ের মর্মার্থ হচ্ছে_ হে আমার রসুল! আপনাকে এক সময় নশ্বর পৃথিবী পরিত্যাগ করতেই হবে। তেমনি আপনার বিরুদ্ধবাদীদের মৃত্যুও সুনিশ্চিত । তারপর মহাবিচারের দিবসে সকলকে একত্র করা হলে আল্লাহ্ আপনার ও তাদের বিবাদ বিসম্বাদের চির অবসান ঘটাবেন। প্রদান করবেন যথোপযুক্ত সিদ্ধান্ত । এখানে “ইন্নাহুম মাইয়্যিতুন' অর্থ তারাও মরণশীল। অর্থাৎ সকলের মৃত্যু অনিবার্ষ। এই অনিবার্ধতা বোঝাতেই এখানে ভবিষ্যতকালের ক্রিয়ার পরিবর্তে বসানো হয়েছে এমন শব্দ, যা চিরন্তনতা প্রকাশক । ফাররা ও কুসাইয়ের বক্তব্যে নিশ্চিতভাবে বুঝা যায় “মাইয়্যিতুন* বলে ওই ব্যক্তিকে যে ভবিষ্যতে মৃত্যুবরণ করবে । অর্থাৎ এখনো যে মরেনি। আর “মায়্যিত' বলে মরদেহকে ৷ এজন্যই দু'টো শব্দেই ব্যবহৃত হয়েছে “তাশদীদণযুক্ত “ইয়া* । জালালুদ্দিন মাহাল্লী লিখেছেন, মক্কার মুশরিকেরা মনে প্রাণে কামনা করতো, রসুল স. এর মৃত্য হোক। তাদের এমতো মনোভাবের পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছিলো “তুমিতো মরণশীল এবং তারাও মরণশীল* । “ছুম্মা ইন্নাকুম' অর্থ অতঃপর তোমরা অর্থাৎ রসুল স. ও তার বিরুদ্ধবাদীরা । অথবা সকল মানুষ । “ইয়াখ্তাসিমূন' অর্থ বাক-বিতপ্তী করবে । অতীতের কার্যকলাপ নিয়ে শুরু করবে বচসাঁ। যেমন _ রসুল স. বলবেন, হে আমার প্রভূপালক! আমার স্বজাতি এই কোরআনকে মনে করতো প্রলাপবাক্য। তারা আমাকে মিথ্যাবাদী তো বলতোই, তদুপরি আমাকে তারা বানিয়েছিলো উপহাসের পাত্র, যদিও আমি ছিলাম ন্যায় ও সত্যের উপরে অটল । আমি তাদেরকে ডেকেছি তওহীদের দিকে । কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে। তোমার বিধানাবলীর অনুগত করার জন্য ও শুভপথের পথিক হওয়ার জন্য অনেক চেষ্টা- সাধনা আমি করেছি। কিন্তু তারা ওদ্ধত্য প্রদর্শন করেছে। স্থির থেকেছে মিথ্যাচারিতার উপরেই । অংশীবাদীরা বলবে, যিনি আমাদের প্রভুপালনকর্তা, তার তাফসীরে মাযহারী/২৫২ শপথ করে বলি, আমরা কখনো পৌত্তলিক ছিলাম না । আরো বলবে, আমাদের কাছে সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে কেউ আগমন করেনি । তাই তো আমরা আমাদের গুরুজন ও নেতৃবর্ণের কথা শুনে চলেছি। অনুসরণ করেছি ওই সকল আচার আচরণের, যেগুলো করতো আমাদের পূর্বপুরুষেরা | অন্যান্য লোকও তখন পারস্পরিক অধিকার ও দাবি প্রতিষ্ঠা নিয়ে ঝগড়া শুরু করে দিবে । সবার আগে মীমাংসা করা হবে হত্যাকাণ্ডের । হজরত ইবনে মাসউদ থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, শেষ বিচারের দিনে খুনের বিচার করা হবে সর্বাগে । তিরমিজি, ইবনে মাজা, তিবরানী ও ইবনে মারদুবিয়ার বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, আমরা রসুল স. এর কাছ থেকে শুনেছি, নিহত ব্যক্তি তখন এক হাতে তার কর্তিত মস্তক এবং অপর হাতে খুনীকে ধরে নিয়ে হাজির হবে বিচারস্থলে । তার গর্দানের শিরা-উপশিরা থেকে ঝরতে থাকবে তাজা খুন। সে আল্লাহ্র আরশের দিকে অগ্রসর হয়ে বলবে, এই লোকটি আমাকে খুন করেছিলো । আল্লাহ্ তখন খুনীকে বলবেন, তুই ধ্বংস হয়ে যা। এরপর খুনীকে নিক্ষেপ করা হবে দৌোজখে । তিরমিজি বলেছেন, হাদিসটি উত্তমসূত্রসম্বলিত। তিবরানী এই হাদিসের মধ্যভাগে হজরত ইবনে মাসউদের বক্তব্য ॥|11.011100119.001
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।