Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে মাযহারী/২৪৯ -॥ আমি এই কুরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করিয়াছি, যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে, [॥ আরবী ভাষায় এই কুরআন বক্রতামুক্ত, যাহাতে মানুষ সাবধানতা অবলম্বন করে । ॥ আল্লাহ্‌ একটি দৃষ্টান্ত পেশ করিতেছেনঃ এক ব্যক্তির প্রভু অনেক, যাহারা পরস্পর বিরুদ্ধভাবাপন্ন এবং আর এক ব্যক্তির প্রভু কেবল একজন; এই দুইজনের অবস্থা কি সমান? প্রশংসা আল্লাহরই প্রাপ্য; কিন্তু উহাদের অধিকাংশই ইহা জানে না। প্রথমোক্ত আয়াতছয়ের মর্মার্থ হচ্ছে__ আর আমি মানুষের সৎপথপ্রাপ্তির জন্য এই কোরআনে সব রকমের উত্তম বিষয় বর্ণনা করেছি, যাতে করে উপদেশ গ্রহণ করে । কোরআন অবতীর্ণ করা হয়েছে আরবী ভাষায়, যাতে সামান্যতম বক্রতাও নেই, যাতে মানুষ এই কোরআনের বাণী শুনে সাবধান হয়ে যেতে পারে। এখানে “মিন কুললি মাছালিন' অর্থ সর্বপ্রকার দৃষ্টান্ত, সব রকমের উত্তম বিষয়, যা চিন্তাশীল ধর্মানুরাগীদের জন্য আবশ্যক। “গইরা জী ইওয়াজ* অর্থ বক্রতামুক্ত, প্রতিবন্ধকতাহীন ৷ “সরল' (মুসতাক্মি) অপেক্ষা “বক্রতামুক্ত' কথাটি অধিকতর শানিত। এতে করে সব ধরনের বক্রতা ও বিশৃঙ্খলার মূলোৎপাটন করা হয়েছে। সুতরাং সকল সন্দেহের অপসারণার্থে এমতো শব্দের ব্যবহারই যথাযথ । হজরত ইবনে আব্বাস বলেছেন, এর অর্থ__ কোনো অনৈক্যসূচক বিবরণ এতে নেই । মুজাহিদ এর অর্থ করেছেন, এর মধ্যে নেই কোনো সংশয় অথবা সন্দেহ। সুদ্দী অর্থ করেছেন__ এটা সৃষ্টি নয়। যারা সৃষ্টি, তাদের কথাতেই তো থাকে মতানৈক্য, সংশয়। আর কোরআন তো সৃষ্টিই নয়। ইমাম মালেকও কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাবে । বাগবী লিখেছেন, সুফিয়ান ইবনে উয়াইনা সত্তরজন তাবেয়ীর একমত্যসঞ্জাত উদ্ধৃতি দিয়েছেন, যাতে বলা হয়েছে, কোরআন স্রষ্টাও নয়, সৃষ্টিও নয়। অর্থাৎ কোরআন হচ্ছে আল্লাহ্‌র “বাণী" নামক গুণ । আর এই গুণ স্বয়ং আল্লাহ্র সত্তা নয় যে, তাকে আষ্টা বলা যাবে, আবার সত্তা থেকে বিচ্ছিননও নয় যে, একে বলা যেতে পারবে সৃষ্টি ।__ এই বর্ণনা একথাই প্রমাণ করে যে, তাবেয়ীনগণের মতে আল্লাহ্‌র বাণীভুক্ত শব্দও অনাদি এবং তা আল্লাহতায়ালার একটি গুণ বিশেষ । প্রকৃত বাণী গোপন ও অনুচ্চারিত অবস্থাতেই থাকে । আর ভাষা হচ্ছে শব্দের গুণ। সুতরাং আল্লাহ্র বাণী কেবল আরবী হতে পারে না। কেননা আরব-অনারব হওয়া তো শব্দের গুণ। এরকম শব্দসম্ভার প্রয়োজন হয় সৃষ্টির জন্য । তাদের জন্যই অক্ষর ও শব্দকে বিন্যস্ত করতে হয় বিশেষ বিশেষ নিয়মে । আল্লাহ্র বাণী তো তার সত্তাসন্নিহিত ৷ তার বাণীতে অক্ষরসংযোজনের কল্পনাও যে ভুল। যদি এরকম করা হয়, তবে তা হবে তাফসীরে মাযহারী/২৫০ অদৃশ্যকে পরিদৃশ্যমান বলে ধারণা করার মতো। আল্লাহ্‌ মানুষের দর্শনাতীত। তত্সত্বেও আখেরাতে তিনি তার প্রিয়ভাজনগণকে দর্শনদানে ধন্য করবেন বলে অঙ্গীকার করেছেন । কিন্তু কেউ কেউ দর্শন অসম্ভব জেনে ওই দর্শনকেও অস্বীকার করে থাকে । তারা বিষয়টিকে বিচার করে সৃষ্টির দর্শনের প্রেক্ষাপটে । সৃষ্টিকে দেখার জন্য স্থান, দূরতৃ, সময় ইত্যাদির প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ্‌ তো এ সকল কিছু থেকে পবিত্র । তিনি যে আনুরূপ্যবিহীন___ সততায়, গুণবত্তায় ও কার্যকলাপে ৷ সকল মর্যাদা ও মহিমা কেবল তার । সমূহ প্রশংসা ও পবিত্রতার অধিকারীও কেবল তিনি । তিনি যে মহা প্রতাপশালী, মহাপ্রজ্ঞাময়। এরপর বলা হয়েছে__ “যাতে মানুষ সাবধানতা অবলম্বন করে'। একথার অর্থ__ বক্রতামুক্ত এই কোরআন শুনে যেনো মুর্তিপূজারীরা পরিত্যাগ করে তাদের পূজা-অর্চনা। যেনো বেঁচে থাকে আল্লাহ্‌র অবাধ্যতা থেকে । উল্লেখ্য, এটা হচ্ছে কোরআন অবতীর্ণ করার দ্বিতীয় কারণ, যা প্রথম কারণ “যাতে তারা উপদেশ গ্রহণ করে” এর ধারাবাহিকতা, ব্যাখ্যা, অথবা পরিপূরকতা । এরপরের আয়াতে (২৯) বলা হয়েছে__ “আল্লাহ্‌ একটি দৃষ্টান্ত পেশ করছেনঃ এক ব্যক্তির প্রভু অনেক, যারা পরস্পর বিরুদ্ধভাবাপন্ন এবং আর এক ব্যক্তির প্রভু কেবল একজন; এই দু'জনের অবস্থা কি সমান? এখানে একটি প্রকৃষ্ট দৃষ্টান্তের মাধ্যমে বহুত্বাদী ও একতৃবাদীদের অবস্থানগত বৈপরীত্যকে সুস্পষ্ট করা হয়েছে। যেমন অনেক মালিকের একজন ক্রীতদাস । এমতাবস্থায় মালিকেরা তো তাকে নিয়ে টানাটানি করবেই । বিভিন্ন জন দিবে বিভিন্ন কাজের হুকুম । ব্রীতদাসও তখন কোনটা ছেড়ে কোনটা পালন করবে, কাকে বাদ দিয়ে কাকে সন্তুষ্ট করবে, তা নিয়ে সারাক্ষণ থাকবে পেরেশান। পক্ষান্তরে একজন মালিকের দাসদের এরকম কোনো সমস্যাই নেই। সে এক ধ্যানে এক মনে প্রশান্তচিত্তে হতে পারে তার মালিকের ইচ্ছা ও নির্দেশাবলীর সতত সেবক। “হাল ইয়াস্তাভিয়ানি মাছালা' অর্থ এই দু'জনের অবস্থা কি সমান? প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক । এর সোজাসুজি অর্থ__না। এ দু'জনের অবস্থা কখনোই সমান নয়। প্রশ্নটি একই সঙ্গে অব্যর্থ যুক্তিস্থাপকও বটে । যুক্তিটির দাবি এই যে__ ওই দু'জনের অবস্থা যে সমান নয়, তা যেনো নির্দিধায় স্বীকার করে নেওয়া হয়। এমতো দৃষ্টান্ত উপস্থাপনের উদ্দেশ্য এটাই । ॥|॥11.911100119.00

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।