এখানে “জালিকা' অর্থ এটাই । অর্থাৎ এই ভয় ও আশা, অথবা এই কোরআন । “ওয়া মীই ইউদ্বলিলিল্লাহ্” অর্থ আল্লাহ্ যাকে অসহায়রূপে পরিত্যাগ করেন, তাকে কেউ রক্ষা করতে পারে না ভ্রষ্টতা থেকে। এরপরের আয়াতে (২৪) বলা হয়েছে___ “যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখমণ্ডল দ্বারা কঠিন শান্তি ঠেকাতে চাইবে, সে কি তার মতো, যে নিরাপদ? জালেমদেরকে বলা হবে, তোমরা যা অর্জন করতে তার শাস্তি আম্বাদন করো" । একথার অর্থ__ মহাবিচারের দিবসে যে ব্যক্তি তার মুখাবয়বকে ঢাল করে সুকঠিন শাস্তি ঠেকাবার বৃথা চেষ্টা করবে, সে তো তখনকার নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তির মতো হতেই পারে না। ওই সকল নিরাপত্তাহীন স্বেচ্ছাচারীকে তখন বলা হবে, পৃথিবীতে যে সকল শাস্তিযোগ্য অপরাধ তোমরা করতে, এখন তার যন্ত্রণাদায়ক প্রতিফল ভোগ করো । এখানে “সে কি তার মতো, যে নিরাপদ+* কথাটি উহ্য রয়েছে। আর এখানকার “আফামান্* হচ্ছে অস্বীকৃতিজ্ঞাপক প্রশ্ন । এর সোজাসুজি অর্থ__ যা হতেই পারে না। অর্থাৎ শাস্তিগরস্ত ব্যক্তি কখনো শাস্তিমুক্তদের মতো হতে পারে না। “মুখমণ্ডল দ্বারা কঠিন শাস্তি ঠেকাতে চাইবে" অর্থ শাস্তি থেকে আত্মরক্ষার জন্য মুখকে বানাতে চাইবে ঢাল । মানুষ হামলা ঠেকায় সাধারণতঃ হাত দিয়ে । কিন্তু সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে যখন দোজখে নিক্ষেপ করা হবে, তখন তাদের হাত বাঁধা থাকবে গর্দানের সঙ্গে । তাই মুখ বাড়িয়ে দিয়ে শান্তি থেকে বাঁচবার নিম্ষল চেষ্টা করবে তারা । মুজাহিদ বলেছেন, তখন তাদের মুখের প্রতিরোধপ্রচেষ্টা ব্যর্থ করে টেনে নিয়ে যাওয়া হবে আগুনের মধ্যে ৷ সেকারণে সর্বপ্রথম আগুন লাগবে তাদের চেহারায় । মুকাতিল বলেছেন, কাফেরদের হাত গলায় বেধে তাদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামে এবং তখন তাদের গলায় ঝুলানো থাকবে বিরাট পাহাড়ের সমান গন্ধকের এক বিশাল প্রস্তরখণ্ড, তাতে আগুন ধরে যাবে সঙ্গে সঙ্গে এবং তা জ্বলতে থাকবে অবিরাম । তাফসীরে মাযহারী/২৪৮ এখানে সর্বনাম (তাদেরকে) ব্যবহার না করে স্পষ্ট করে বলা হয়েছে “জালেমদেরকে'। এভাবে তাদের প্রমাণকে করা হয়েছে অধিকতর সুদৃঢ় এবং সঙ্গে সঙ্গে কেনো যে তাদেরকে কঠোর শান্তি দেওয়া হবে, সুস্পষ্ট করা হয়েছে তার কারণটিকেও। এরপরের আয়াতে (২৫) বলা হয়েছে__ “তাদের পূর্ববর্তীগণও অস্বীকার করেছিলো, ফলে শাস্তি এমনভাবে তাদেরকে গ্রাস করলো যে, তারা ধারণাও করতে পারেনি' ৷ একথার অর্থ__ হে আমার রসুল! জেনে রাখুন, মক্কার মূর্তিপূজকেরাই কেবল আপনার বিরুদ্ধাচরণ করছে না। সকল যুগের সকল সত্যপ্রত্যাখ্যানকারীদের স্বভাব এরকমই । ইতোপূর্বেও আমার প্রেরিত পুরুষগণকে অস্বীকার করেছিলো সেই জামানার সত্যপ্রত্যাখ্যানকারীরা । তার জন্য যথোপযুক্ত প্রতিফলও তারা পেয়েছিলো । অকস্মাৎ একদিন মহাশাস্তি এসে পড়েছিলো তাদের উপর, যা ছিলো তাদের কল্পনার অতীত। এরপরের আয়াতে (২৬) বলা হয়েছে__ “ফলে আল্লাহ্ তাদেরকে পার্থিব জীবনে লাঞ্না ভোগ করালেন এবং আখেরাতের শান্তি তো কঠিনতর। যদি তারা জানতো" । একথার অর্থ__ ওই সকল সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে পার্থিব শাস্তি ভোগ করতে হবেই । তদুপরি আখেরাতের শাস্তিও ভোগ করতে হবে তাদেরকে । আর আখেরাতের শাস্তি তো আরো বেশী ভয়ংকর । যদি তারা বুঝতো, তবে আমা কর্তৃক প্রেরিত বার্তাবাহকগণকে তারা মিথ্যাবাদী বলতোই না। এখানে “আলখিষ্ইয়ুন' অর্থ লাঞ্ছনা, অপমান । যেমন চেহারা বিকৃত হওয়া, মাটি ধসে যাওয়া, মুখ থুবড়ে পড়ে মরে থাকা, মহাপ্রাবনে নিমজ্জিত হওয়া, বীভৎস আওয়াজে হৃদয় বিদীর্ণ হওয়া, ্রসতরবৃষ্টিতে বিধ্বস্ত হওয়া ইত্যাদি “ওয়া লাআ"জাবুল আখিরাতি আকবর" অর্থ আখেরাতের শান্তিতো কঠিনতর ৷ আর “লাওকানু ইয়া”লামুন* অর্থ যদি তারা জানতো । অর্থাৎ যদি তারা জ্ঞানী হতো, তবে নবীগণকে অস্বীকার করার ফল কতো ভয়াবহ, তা বুঝতে পারতো এবং তাদেরকে কিছুতেই মিথ্যারোপ করতো না। অথবা এখনকার মক্কাবাসী যদি বিষয়টির পরিণতি সম্পর্কে সচেতন হতো, তবে নিশ্চয় পরিত্যাগ করতো তাদের স্বেচ্ছাচারিতা । সূরা যুমার £ আয়াত ২৭, ২৮, ২৯ ॥|11.011100117.001
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।