আশ্চর্যের বিষয় এই যে, ইমাম মুহীউস্সুনাহ এবং সুফী সাধকগণের বেইশ হওয়াকে মন্দ বলেছেন বাগবী । অথচ তিনি বিস্মৃত হয়েছেন, নৈকট্যভাজন ফেরেশতারাও আল্লাহ্র নির্দেশ শ্রবণ করে সমন্িতহারা হয়ে যায়। প্রকৃতিস্থ হওয়ার পর তারা একে অপরকে বলে, তোমাদের প্রভৃপালনকর্তা কী বললেন? অন্যজন জবাব দেয়, তিনি সত্য বলেছেন । তিনিই সর্বশ্রেষ্ঠ । এই আয়াতের ব্যাখ্যায় হজরত নাওয়াস ইবনে সামআনের উদ্ধৃতি দিয়ে উক্ত ইমাম বর্ণনা করেছেন এই হাদিস__ যখন আল্লাহ কোনোকিছু করার ইচ্ছা করেন ও নির্দেশ প্রদান করেন, তখন তার ভয়ে আকাশ কাঁপতে থাকে । আকাশবাসীরা সেজদায় লুটিয়ে পড়ে ও বেহুশ হয়ে যায়। হুশ ফিরে পাবার পর সর্বপ্রথম মস্তক উত্তোলন করেন জিবরাইল । হজরত আবু হোরায়রা থেকে বোখারীও এরকম হাদিস বর্ণনা করেছেন । কিন্তু তার বর্ণনার শব্দবিন্যাস এরকম___ আল্লাহ যখন আকাশে কোনো কিছুর মীমাংসা করেন, তখন তীর বাণী শ্রবণ করে ফেরেশতারা অত্যন্ত বিনয়ের সঙ্গে তাদের পক্ষসঞ্চালন করতে থাকে । ওই পক্ষস্গীলনের আওয়াজ শুনে মনে হয় যেনো পাথরের চত্বরের উপরে বার বার বাড়ি খাচ্ছে তাফসীরে মাযহারী/২৪৬ লোহার শিকল । যখন তাদের ভয় কেটে যায়, তখন তারা একজন আর একজনকে জিজ্ঞেস করে, তোমার প্রভূপ্রতিপালক তোমাকে কী বলেছেন? জবাবে সে বলে, তিনি যা বলেছেন, তা সঠিক। অন্য এক হাদিসে হজরত মুসার বেহুশ হয়ে যাওয়া প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে “তারপর যখন তীর প্রভূপালক পাহাড়ের উপর স্বীয় জ্যোতির প্রকাশ ঘটালেন, তখন পাহাড় পুড়ে গেলো এবং মুসা বেইশ হয়ে গেলেন । অবশিষ্ট রইলো হজরত ইবনে ওমরের কথা । তিনি বলেছেন, কোনো কোনো লোকের ভিতরে শয়তান অনুপ্রবেশ করে। হজরত আসমাও বেহুশ হওয়ার কথা শুনে পাঠ করেছিলেন “আউজুবিল্লাহি মিনাশ্ শাইত্বনির রজীম' । তাদের এমতো বচন থেকে একথা সুস্পষ্ট যে, তারা ছিলেন রসুল স. এর সাহচর্যালোকন্নাত। তাই তাদের আধার ছিলো প্রশস্ত । অপরিমেয় ছিলো উদ্যম। ফলে ফয়েজ ও নূরের প্রবলতম বর্ষণও তাদেরকে অচৈতন্য করতে পারতো না। তাই তাদের চোখে অচৈতন্য হয়ে যাওয়াকে মনে হয়েছিলো প্রতারণা । ইবনে সিরীনের ঘটনাতেও রয়েছে এরকম ধারণার প্রমাণ ৷ যেমন তাকে একবার বলা হলো কতিপয় লোকের কথা, যারা কোরআন শুনে চেতনা হারিয়ে ফেলে । তিনি সঙ্গে সঙ্গে বললেন, ওদেরকে ঘরের ছাদে নিয়ে গিয়ে নিচের দিকে পা ঝুলিয়ে বসিয়ে দেওয়া হোক । তারপর তাদের সামনে কোরআন পাঠ করা হোক। এরপর যদি তারা চেতনাশূন্য হয়ে নিচে পড়ে যায়, তবে বোঝা যাবে তাদের চেতনা হারিয়ে ফেলার বিষয়টি সত্যি। সতর্কবাণী 8 ফেরেশতাদের চেয়ে মানুষ অধিক যোগ্যতাসম্পন্ন এবং তাদের সামর্থ্য অত্যন্ত উচ্চ ৷ এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে কোরআন মজীদেই। যেমন__ “যখন তোমার প্রভুপালক ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি। তারা বললো, তুমি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবে, যে অশান্তি ঘটাবে এবং রক্তপাত করবে? আমরাই তো তোমার সপ্রশংস স্ততিগান ও পবিত্রতা ঘোষণা করি । তিনি বললেন, আমি জানি, যা তোমরা জানো না । অন্য আয়াতে আরো স্পষ্ট করে বলা হয়েছে__ “আমি আকাশ-পৃথিবী ও পর্বতমালার কাছে এই আমানত পেশ করেছিলাম, তারা একে বহন করতে অস্বীকৃত হলো এবং এতে ভীত হলো । কিন্তু মানুষ তা বহন করলো? । ফেরেশতারা তাই প্রত্যাদেশ শুনলে মুগ যায়, কিন্তু মানুষের অবস্থা সেরকম হয় না। সুফী সাধকগণের মধ্যে যাদের আত্মিক আরোহণ (উরুজ) ও অবরোহণ (নুজুল) উভয়টি পূর্ণ ও পরিণত, অচৈতন্য হওয়ার বিপদ থেকে তাঁরা সাধারণতঃ রক্ষা পেয়ে থাকেন । আর যদি তাদের কারো উধ্বারোহণের তুলনায় অবরোহণ হয় অসম্পূর্ণ অথবা আধ্শিক, তবে অচৈতন্য হওয়ার বিপদ থেকে তারা রেহাই পান না। সে কারণে তারা প্রায় সারাক্ষণ ভোগেন আধ্যাত্মিক মত্ততায় । শ্রোকে সঙ্গীতে আল্লাহ্র মহিমাধ্বনি শুনেও তারা কখনো নাচেন, কখনো লুটিয়ে পড়েন, আবার কখনো যান মুঙ্ছী। এ ধরনের অপরিপক্ সুফিগণের মধ্যেই প্রচলিত হয়েছে তাফসীরে মাযহারী/২৪ ৭ সামা, কাসিদা ইত্যাদি । কিন্তু বুঝতে হবে কোরআন ওই সকল নৃত্যগীত অপেক্ষা অতি উচ্চ মর্যাদাসম্পন্ন। কিন্তু সুস্থ ও স্বাভাবিকভাবে কোরআনের ফয়েজ ও নূর আহরণের যোগ্যতা সবাই অর্জন করতে পারে না। সেকারণেই দেখা যায়, কোরআন পাঠ শুনে নয়, তাদের হালের পরিবর্তন হয় সামা-সঙ্গীত ইত্যাদি শুনে । কিন্তু যে সকল সুফী সাধক আধ্যাত্মিকতায় সমুচ্চ মর্যাদার অধিকারী, যারা উপনীত হন “দানা ফাতাদাল্লা ফাকানা কৃবা কৃওসানি আও আদনা” (নিকটবর্তী হলো, তখন ছিলো দুই ধনুকের জ্যাসমান ব্যবধান, অথবা তদপেক্ষা কম) পর্যায়ে, তাদের হাল হয় সাহাবীগণের মতো । কোরআন শুনে তাদের নয়ন অশ্রুসজল হয়, খাড়া হয় শরীরের পশম এবং অন্তরে আসে আল্লাহ্র স্মরণন্নাত প্রশান্তি ও প্রসন্নতা ৷ এরপর বলা হয়েছে__ “এটাই আল্লাহ্র পথনির্দেশ, তিনি এর দ্বারা যাকে ইচ্ছা পথপ্রদর্শন করেন । আল্লাহ্ যাকে বিভ্রান্ত করেন তার কোনো পথপ্রদর্শক নেই! । ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।