যেতে পারে যে, কোরআনে রয়েছে বিভিন্ন সুরা ও বহুসংখ্যক আয়াত, যেমন মানুষের রয়েছে বিভিন্ন শিরা-উপশিরা, অঙ্গ- প্রত্যঙ্গ, যেগুলোকে বার বার কাজে লাগানো তাফসীরে মাযহারী/২৪৪ হয়, তেমনি কোরআনের আয়াতাবলীও বার বার করে তোলা হয় আবৃত্তিযোগ্য । “যা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয়” কথাটি বলা হয়েছে এখানে এমতো ভাবকে প্রকাশ করার জন্যই । অথবা “মাছানী+ বহুবচন “মুছনিয়াতুন' এর । এর অর্থ প্রশংসাকারী । এভাবে কথাটি দীড়ায়__ কোরআনের আয়াতসমূহ বর্ণনা করে আল্লাহ্র অবিভাজ্য সত্তা ও গুণবত্তার কথা । এরপর বলা হয়েছে__ “এতে, যারা তাদের প্রতিপালককে ভয় করে, তাদের গাত্র রোমাঞ্চিত হয়, অতঃপর তাদের দেহমন বিনম্র হয়ে আল্লাহ্র স্মরণে ঝুঁকে পড়ে" । একথার অর্থ__ যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ্র অপরিতোষ ও আযাবসম্বলিত কোনো আয়াত শুনলে তাদের শরীর রোমাঞ্চিত হয় । আর যখন তারা শুনতে পায় আল্লাহ্র ক্ষমা ও দয়ার কথা, তখন তাদের অন্তর আল্লাহ্র স্মরণে হয়ে যায় প্রশান্ত ও প্রসন্ন । উল্লেখ্য, এখানে “আল্লীহ্্র স্মরণের সঙ্গে তার রহমত বা দয়ার কথা স্পষ্ট করে বলা হয়নি । কেননা রহমতই তো মূল প্রা্তি। আর তাঁর রহমত তাঁর ক্রোধের উপরে জয়ী। “ইলা জিকরিল্লীহ্' কথাটির “ইলা” (প্রতি) এখানে ব্যবহৃত হয়েছে “লাম'€জন্য) অর্থে। এভাবে কথাটির অর্থ দড়িয়েছে__ আল্লাহ্কে স্মরণ করার কারণে । কিন্তু প্রশান্তি ও এসন্নতা যেহেতু স্মরণসন্নিহিত, তাই এখানে “লাম' এর বদলে বসানো হয়েছে “ইলা'। এমতাবস্থায় বক্তব্যটি দীড়িয়েছে__ কোরআনের ভীতিপ্রদর্শনমূলক আয়াত শুনলে বিশ্বাসীদের গায়ের পশম খাড়া হয়ে যায়, শিউরে ওঠে সারা শরীর, সংকুচিত হয় গাত্রত্বক। আবার ক্ষমা ও দয়ার আশাব্যঞ্জক আয়াত শুনলে তাদের ভয় দূর হয়ে যায়। হৃদয় ভরে যায় প্রশান্তিতে ও প্রসন্তায়। আগের বাক্যে “কিতাবান' এর বিশেষণরূপে এসেছে “মাছানী* শব্দটি । এভাবে সেখানে বলে দেওয়া হয়েছে যে, কোরআনে বিশ্বাসী-অবিশ্বাসীদের স্বস্তি-শাস্তির প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে বার বার । আর বিশ্বাসীদের উপরে তার ক্রিয়া প্রতিক্রিয়া কী হয়, তা প্রকাশ করা হয়েছে আলোচ্য বাক্যে । হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আল্লাহ্র ভয়ে যখন তার কোনো বান্দার লোমকৃপের পশম খাড়া হয়ে যায়, তখন তার পাপরাশি ঝরে যায় এমনভাবে, যেমনভাবে গাছ থেকে ঝরে শুকনো পাতা । শিথিল সুত্রপরম্পরায় হাদিসটি বর্ণনা করেছেন বাগবী ও তিবরানী। বাগবীর অপর এক বর্ণনায় এসেছে, আল্লাহ্র ভয়ে যখন বান্দার শরীরের লোম দীড়িয়ে যায়, তখন আল্লাহ তাকে দৌজখের জন্য নিষিদ্ধ করে দেন। একটি সন্দেহ ঃ কোনো কোনো আল্লাহ্ধেমিক কোরআন তেলাওয়াত শুনে বেহুশ হয়ে যান। এটা কি কোনো পছন্দসই গুণ? ইমাম বাগবী তো একে খারাপ বলেছেন এবং এ সম্পর্কে কাতাদার উক্তি উদ্ধৃত করে বলেছেন, আল্লাহ্র ভয়ে শরীরের লোম খাড়া হয়ে যাওয়া ও শরীর শিহরিত হওয়া আল্লাহ্র ওলীগণের বৈশিষ্ট্য । তাদের এমতো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহ্ স্বয়ং। তিনি এমন বলেননি যে, কোরআন শুনে তাদের বুদ্ধি লোপ পায় এবং তারা অজ্ঞান হয়ে যান। তাফসীরে মাযহারী/২৪৫ বরং এরকম অবস্থা হয় বেদাতী ও শয়তানের অনুচরদের । আমাদেরকে আরো বলা হয়েছে যে, হজরত আবুদল্লাহ্ ইবনে যোবায়ের বলেছেন, আমি একবার আমার মা আসমা বিনতে আবু বকরকে জিজ্ঞেস করলাম, কোরআন শুনলে রসুল স. এর সহচরবৃন্দের কী অবস্থা হতো? তিনি বললেন, তাদের অবস্থা হতো তেমনই, যেমন বর্ণনা করেছেন আল্লাহ্ স্বয়ং । তাদের চোখ অশ্রসজল হতো এবং খাড়া হয়ে যেতো তাদের শরীরের পশম । আমি বললাম এখানকার কিছু লোক তো এমনও রয়েছে, যারা কোরআন শুনলে বেহুশ হয়ে যায়। আমার একথা শুনেই তিনি উচ্চারণ করলেন, আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ্র আশ্রয় যাচনা করি। বাগবী আরো লিখেছেন, জনৈক ইরাকবাসী একস্থানে বেহুশ হয়ে পড়েছিলো । হজরত ইবনে ওমর সেদিক দিয়ে যাচ্ছিলেন। বেহুশ লোকটিকে দেখে তিনি জিজ্ঞেস করলেন, কী হয়েছে তার? জবাব দেওয়া হলো, এ লোক কোরআন শুনলে বেহুশ হয়ে যায়। তিনি বললেন, আমিও আল্লাহ্কে ভয় করি । কিন্তু কোরআন শুনে বেহুশ হই না । আরো বললেন, কোনো কোনো লোকের ভিতরে শয়তান অনুপ্রেবশ করে । রসুল স. এর সহচরবর্গ তো এরকম করতেন না। সংশয়ভঞ্জন ই আমি বলি, যখন কোনো সুফী সাধকের উপরে অত্যধিক মাত্রায় ফয়েজ ও নূর বর্ষিত হয় এবং তা আত্মস্থ করার শক্তি থাকে দুর্বল, তখন তাদের বেহুশ হওয়া অস্বাভাবিক কিছু নয়। রসুল স. এর সানিধ্যধন্য হওয়ার কারণে সাহাবীগণের ধারণক্ষমতা ছিলো অত্যধিক । তাই বেহুশ হওয়ার অবস্থা তাদের হতো না। কিন্তু পরবর্তী পুণ্যবানেরা যেহেতু সাহাবী নন, তাই তাঁদের অনেকেই বেহুশ হওয়ার বিপদ থেকে আত্মরক্ষা করতে পারেন না । সুতরাং বুঝতে হবে দু'টি কারণে তাদেরকে বেহুশ হতে হয়__ ১. ফয়েজ-নূরের বর্ষণ সুপ্রতুল না হলে ২. ফয়েজ-নূরের বর্ষণ ধারণ ক্ষমতার অতিরিক্ত হলে । ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।