Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

হয়ে যায় অপরিমেয়রূপে প্রশস্ত, যেমন কোনো আধার তার আধেয়কে ধারণ করে বিনা আয়াসে প্রসারিত হয়ে । আর এখানকার “নূর* শব্দটির প্রকৃত অর্থ দিব্যদৃষ্টি বা অত্তর্দর্টি। আলোচ্য আয়াত উপস্থাপন করা হয়েছে জিজ্ঞাসার আকারে । তাই প্রথমেই উল্লেখিত হয়েছে “আফামান্* এবং এর প্রবণতা রয়েছে “ফা” সংশ্লিষ্ট বিষয়-বন্তুর দিকে । এমতাবস্থায় বক্তব্যরূপটি হয়েছে এরকম___ বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে যখন পার্থক্য প্রমাণিত হলো, তখন হে আমার নবী! তাদের অভ্যন্তরীণ বৈপরীত্যের বিষয়টিও শুনে রাখুন। প্রকৃত বিশ্বাসীদের অন্তরকে আল্লাহ্‌ ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দিয়েছেন । ফলে তারা বক্ষে ধারণ করে এক বিশেষ নূর, সৃক্ষস অন্তর্দৃষ্টি ৷ হয়ে যায় প্রকৃত অর্থে মুমিন ও সত্যাধিষ্ঠিত। পক্ষান্তরে আল্লাহ্‌ যাদের অবরুদ্ধ বক্ষকে উন্মোচিত করেননি, অন্তরে মেরে দিয়েছেন চিরভ্রষ্টতার মোহর, সত্যপ্রত্যাখ্যান তাদের জন্য স্বাভাবিক । তাদের বিভ্রান্তি সুস্পষ্ট। এখন আপনিই বলুন, বিশ্বাসী ও সত্যপ্রত্যাখ্যানকারী কি তাহলে সমান? হজরত ইবনে মাসউদ বর্ণনা করেছেন, একবার রসুল স. এই আয়াত পাঠ করলেন। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্‌র বাণীবাহক! বক্ষ উন্মুক্ত হয় কীভাবে? তিনি স. বললেন, অন্তরে প্রবেশ করে এক বিশেষ নূর, ফলে অন্তর হয়ে যায় উন্মুক্ত ও সুবিস্তৃত। আমরা বললাম, এর বাহ্যিক লক্ষণ কী? তিনি স. বললেন, পরকালের দিকে সর্বোতভাবে ঝুঁকে পড়া, প্রতারণা ও অহমিকাপূর্ণ পৃথিবী থেকে দূরে অবস্থান করা, মৃত্যু আগমনের পূর্বেই মৃত্যুর জন্য যথাপ্রস্তৃতি গ্রহণ করা । হাদিসটি বর্ণনা করেছেন বাগবী ও হাকেম । আর বায়হাকী বর্ণনাটি লিপিবদ্ধ করেছেন তার “শো”বুল ইমান" গ্রন্থে । “ফা ওয়াইলুল্‌ লিল্কৃসিয়াতি কুলুবুহুম মিন জিক্রিল্লাহ্‌' অর্থ দুর্ভোগ সেই কঠোর হৃদয় ব্যক্তিদের জন্য যারা আল্লাহ্‌র স্মরণে পরান্মুখ । এখানে “ফাওয়াইলুন্* এর “ফা" কারণ প্রকাশক । আর “মিন জিকরিল্লাহ* এর “মিন* সময় নির্দেশক । অর্থাৎ যখন তাদের সম্মুখে আল্লাহ্‌কে স্মরণ করা হয়, অথবা পাঠ করা হয় আল্লাহ্র বাণী, তখন তাদের অন্তর হয়ে যায় আরো কঠোর । এভাবে দেখা যায় আল্লাহ্‌র স্মরণই তাদের অন্তর কঠোর-কঠোরতর হওয়ার কারণ । আল্লাহ্র জিকির ইমানদার ও কাফেরের অন্তরে সৃষ্টি করে বিপরীতধর্মী প্রতিক্রিয়া । আর এরকম হয় তাদের সম্প্রসারিত ও সংকুচিত বক্ষের কারণেই । সেকারণেই কোরআন মজীদের যে স্থানে বক্ষসম্প্রসারণ সম্পর্কিত আলোচনা এসেছে সে সকল ক্ষেত্রে আল্লাহ-ই নির্ণীত হয়েছেন বক্ষ সম্প্রসারণকারী । আর যেখানে উল্লেখিত হয়েছে অন্তরের কাঠিন্য প্রসঙ্গ, সেখানে ওই কঠোরতাকে সম্পৃক্ত করা হয়েছে কাফেরদেরই অন্তরের সঙ্গে। যেমন এক আয়াতে বলা হয়েছে “বন্তৃত যাদের অন্তরে ব্যাধি রয়েছে, তা তাদের কলুষতাকে অধিকতর বৃদ্ধি করে এবং তারা মৃত্যুবরণ করে কাফের অবস্থায়" । তাফসীরে মাযহারী/২৪৩ কোনো কোনো ব্যাখ্যাতা বলেছেন, এখানে “জিকরিল্লাহ্‌* কথাটির পূর্বে “তারকা" (পরিত্যাগ) শব্দটি উহ্য রয়েছে। ওই উহ্যতাসহ বক্তব্যটি দীড়াবে__ সেই সকল লোকের জন্য রয়েছে অতীব দুর্ভোগ যাঁদের হৃদয় আল্লাহ্‌র স্মরণ পরিত্যাগ করার কারণে কঠিন হয়ে গিয়েছে । মালেক ইবনে দীনার বলেছেন, হৃদয়ের কাঠিন্য অপেক্ষা অধিক কোনো শাস্তি বান্দার জন্য নির্ধারণ করা হয়নি । আর কোনো জাতির উপর কেবল তখনই আল্লাহ্র গজব পড়ে, যখন হৃদয় থেকে বের হয়ে যায় মমতা-কোমলতা । হাকেম প্রমুখ বর্ণনা করেছেন, হজরত সা*দ ইবনে আবী ওয়াক্কাস বলেছেন, রসুল স. এর উপরে দীর্ঘদিন ধরে কোরআন অবতীর্ণ হতে থাকে। তিনি স. তা সাহাবীগণের সম্মুখে পাঠ করে শোনাতে থাকেন। একদা মান্যবর সহচরবৃন্দ আবেদন করলেন _ হে আল্লাহ্র রসুল! আপনি (কোরআন ব্যতীত) অন্য কিছু যদি বলতেন । ইবনে জারীর বর্ণনা করেছেন, হজরত আউন ইবনে আবদুল্লাহ্‌ বলেছেন, সাহাবীগণের জীবন হয়ে গিয়েছিলো কিছুটা একঘেয়েমিপূর্ণ। তাই তারা একদিন নিবেদন জানালেন, হে আল্লাহ্র রসুল! আপনি যদি অন্য কিছু বলতেন । তখন অবতীর্ণ হলো পরবর্তী আয়াত (২৩)। বলা হলো__ “আল্লাহ্‌ অবতীর্ণ করেছেন উত্তম বাণী-সম্ঘলিত কিতাব, যা সুসমঞ্জস এবং যা পুনঃপুনঃ আবৃত্তি করা হয়*। এই আয়াতাংশটি ইতোপূর্বের “আমি তোমার নিকট এই কিতাব সত্যসহ অবতীর্ণ করেছি' (আয়াত ২) এর সমার্থক অথবা পরিপোষক । আর এখানে “অবতীর্ণ করেছি" এর পূর্বে “আল্লাহ্‌* উল্লেখ করায় যা প্রমাণিত হয়েছে তা হচ্ছে__ ১. কোরআনের অবতরণসূত্র হয়েছে নিঃসন্দিপ্ধ ও সুদৃঢ় ২. প্রকাশ পেয়েছে এই আকাশজ গ্রন্থটির অনন্য মর্যাদা ও মাহাত্ম্য ৩. আকাশাগত সকল বাণী, বিশেষতঃ এই কোরআনের বাণীই সর্বোত্তম ও সর্বোৎকৃষ্ট বাণী। “কিতাবাম্‌ মুতাশাবিহা* অর্থ সুসমঞ্জস কিতাব । এখানে “মুতাশীবিহা* হচ্ছে “কিতাব' এর বিশেষণ এবং “আহ্সানাল হাদীছ” (উত্তম বাণী-সম্বলিত) কথাটির সমঅর্থবৌধক। আর “সুসমঞ্জস* অর্থ কোরআনের সকল আয়াত গভীর তত্ব ও নির্ভুল তথ্যসমৃদ্ধ, সুন্দর ও যথাযথ ভাবে ও ভাষায় । এর কোনো আয়াতের বক্তব্য অন্য আয়াতের সঙ্গে বৈসাদৃশ্য সৃষ্টি করে না । বরং এর এক আয়াত হয়ে আছে অপর আয়াতের প্রত্যয়ক। “মাছানী* (পুনঃপুনঃ আবৃত্তি করা হয়) কথাটিও “কিতাবে'র গুণপ্রকাশক । শব্দটি “মাছানাত্‌* এর বহুবচন এবং “মাছানাত্‌* হচ্ছে ক্রিয়ার আধার । শপথ, শাস্তি, ভীতিগ্রদর্শন, শুভ-অশুভ কর্মের নির্দেশ-নিষেধাজ্ঞা, ইতিবৃত্তাবলী, নিদের্শনাবলী, সৃজন-নির্মীণ- নিরীক্ষা এ সকল প্রসঙ্গ কোরআনে বার বার এসেছে । তাই এখানে বলা হয়েছে “যা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয়' ৷ এরকমও বলা ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।