তাফসীরে মাযহারী/২৪১ [॥ আল্লাহ ইসলামের জন্য যাহার বক্ষ উন্মুক্ত করিয়া দিয়াছেন এবং যে তাহার প্রতিপালক প্রদত্ত আলোতে রহিয়াছে, সে কি তাহার সমান যে এরূপ নহে? দুর্ভোগ সেই কঠোর হৃদয় ব্যক্তিদের জন্য যাহারা আল্লাহ্র স্মরণে পরাজ্সুখ! উহারা স্পষ্ট বিভ্রান্তিতে আছে। 0 আল্লাহ অবতীর্ণ করিয়াছেন উত্তম বাণী সম্বলিত কিতাব যাহা সুসমঞ্জস এবং যাহা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয়। ইহাতে, ঝুঁকিয়া পড়ে । ইহাই আল্লাহ্র পথনির্দেশ, তিনি উহা দ্বারা যাহাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন । আল্লাহ্ যাহাকে বিভ্রান্ত করেন তাহার কোন পথপ্রদর্শক নাই । ) যে ব্যক্তি কিয়ামতের দিন তাহার মুখমণ্ডল দ্বারা কঠিন শাস্তি ঠেকাইতে চাহিবে, সে কি তাহার মত যে নিরাপদ? [। উহাদের পূর্ববর্তীগণও অস্বীকার করিয়াছিল, ফলে শান্তি এমনভাবে উহাদিগকে গ্রাস করিল যে, উহারা ধারণাও করিতে পারে নাই। _॥ ফলে আল্লাহ্ উহাদিগকে পার্থিব জীবনে লাঞ্ছনা ভোগ করাইলেন এবং আখিরাতের শান্তি তো কঠিনতর। যদি ইহারা জানিত! প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ আল্লাহ ইসলাম গ্রহণের জন্য যার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন এবং ইসলাম গ্রহণ করার ফলে যে তার প্রভুপালক কর্তৃক প্রদত্ত জ্যোতি দ্বারা সমাবৃত রয়েছে, সেকি ওই লোকের সমতুল, যার বক্ষ-প্রকোষ্ঠ রুদ্ধ? যাদের অন্তর আল্লাহ্র স্মরণমগ্ন নয়, তাদের জন্য রয়েছে কঠিন দুর্ভোগ । তারা স্পষ্টতই পথভ্রষ্ট । “শরাহাল্লহু সদ্রহু* অর্থ আল্লাহ্ যার বক্ষ উন্মুক্ত করে দিয়েছেন। “নূরিম মির্রব্বিহী' অর্থ প্রভুপালক প্রদত্ত নূর, জ্যোতি বা আলো । উল্লেখ্য, এই আলোই সত্য ও মিথ্যার স্বরূপপ্রদর্শক। এই আলো যে পায়, আল্লাহ্ ও তার রসুলের প্রতি তার বিশ্বাস হয়ে যায় চিরঅক্ষয়। আর এতে করে একথাই প্রতীয়মান হয় যে, ইমান বা বিশ্বাস ধারণ করে কলব বা অন্তর ৷ মস্তিক্ষ বা অন্য কোনো অঙ্গ ইমানের আধার নয়৷ আল্লাহ্ প্রদত্ত এই আলোর অধিকারীদেরকেই বলা যেতে পারে আলোকিত মানুষ । তাদের হৃদয় স্বতঃস্কুর্তভাবে গ্রহণ করে ইসলামের নির্দেশাবলী । পু তাফসীরে মাযহারী/২৪২ ॥111.011100119.00
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।