চিরন্তন ও চিরস্থায়ী জ্ঞানে যাদের বেহেশতবাস সুনিশ্চিত । তাদের জন্য সেখানে রয়েছে সুরম্য প্রাসাদ । প্রাসাদ আর প্রাসাদ । আর সেগুলোর পাদদেশে বয়ে চলেছে জলবতী নদী । এখানকার “ইত্তাকু' ভেয় করে) অতীতকালসূচক ক্রিয়া । এর দ্বারা এ বিষয়টির দিকে ইঙ্গিত করা হয়েছে যে, যাদের সংযমী ও ধর্মভীরু হওয়া আল্লাহ্র সর্বত্রগামী জ্ঞান ও পূর্বসিদ্ধান্তপ্রসূত, তারা আল্লাহকে ভয় করেই থাকে। এর অন্যথা হওয়া সম্ভবই নয়। “গুরাফুন' অর্থ প্রাসাদ, বালাখানা । “মিন ফাওক্হা গুরাফুন' অর্থ যার উপরে নির্মিত আরো প্রাসাদ । অর্থাৎ আরো উচ্চ ও উচ্চতর প্রাসাদমালা । আর “মিন তাহ্তিহাল আন্হার" অর্থ যার পাদদেশে নদী প্রবাহিত। অর্থাৎ ওই সকল প্রাসাদসমূহের নিশ্নদেশে প্রবহমান রয়েছে সলিলশোভিত নদী । এরপর বলা হয়েছে___ “এটা আল্লাহ্র ওয়াদা; আল্লাহ্ ওয়াদা খেলাফ করেন না” । একথার অর্থ__যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে তিনি বেহেশত দিবেন বলে অঙ্গীকার করেছেন। আর তিনি কখনো অঙ্গীকার ভঙ্গ করেন না। কেননা অঙ্গীকার ভঙ্গ করা একটি দোষ । আর তিনি সকল দোষক্রটি থেকে সতত মুক্ত, চিরপবিত্র । হজরত আবু সাঈদ খুদরী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, বেহেশতবাসীরা তাদের উর্ধ্বস্থিত সুরম্য প্রাসাদ সমূহকে দেখবে নিশাকাশে প্রোজ্জল তারকারাজির মতো । সাহাবীগণ বললেন, হে আল্লাহ্র বার্তাবাহক! তাহলে তো নবী-রসুলগণের জন্য নির্ধারিত উর্ধ্স্তরের বেহেশতে সাধারণ শ্রেণীর বিশ্বাসীরা কখনোই পৌছতে পারবে না। রসুল স. বললেন, কেনো পারবে না। শপথ তার, যার অধিকারে আমার জীবন, যারা আল্লাহ্ ও তার রসুলের উপরে ইমান এনেছে এবং সকল নবী-রসুলকে সত্য বলে জেনেছে, উচ্চন্তরের বেহেশত লাভ করবে তারাও । এ প্রসঙ্গে আরো অনেক হাদিস রয়েছে। সেগুলো সন্নিবেশিত হয়েছে সুরা ফোরকানের তাফসীরের যথাস্থানে । এরপরের আয়াতে (২১) বলা হয়েছে__ “তুমি কি দেখো না, আল্লাহ্ আকাশ থেকে বারিবর্ষণ করেন, অতঃপর তা ভূমিতে নির্বররূপে প্রবাহিত করেন এবং তন্দারা বিবিধ বর্ণের ফসল উৎপন্ন করেন, অতঃপর তা শুকিয়ে যায় । ফলে তোমরা তা পীতবর্ণ দেখতে পাও, অবশেষে তিনি তা খড়কুটায় পরিণত করেন'। এখানে “আলাম তারা” (তুমি কি দেখো না) প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক। তাই না-সূচক বার্তার অর্থ এখানে হী-সূচক । সুতরাং “তুমি কি দেখো না" অর্থ এখানে তুমি তো নিশ্চয় দেখেছো । অর্থাৎ হে আমার রসুল! আপনি তো নিশ্চয় দেখেছেন, কীভাবে আমি আকাশ থেকে বৃষ্টি নামাই, ওই বৃষ্টির পানিতে সিক্ত মৃত্তিকায় ঘটাই তাফসীরে মাযহারী/২৪০ ফল ও ফসলের প্রতুল সমারোহ । পরিপক্ক ফসল আহরণের পর সেগুলোর পরিত্যক্ত উভিদগুলো যায় শুকিয়ে । তার পর তা পরিণত হয় খড়কুটার মতো অনুন্লেখ্য বস্তুতে । আপনি তো জানেন, এমতো সৃজন প্রক্রিয়ার প্রবর্তক শুধুই আমি। “ইয়ানাবীয়া ফীল্ আরছ' অর্থ ভূমিতে নির্বররূপে ৷ ঝর্ণা এবং ঝর্ণার পানি উভয়কে বলা হয় “নাবীয়া”। শা*বী বলেছেন, র সকল পানিই আকাশাগত। “আলওয়ানুহু' অর্থ বিবিধ বর্ণের ফসল । অর্থাৎ গম, যব, ধান ইত্যাদি । অথবা বিভিন্ন রঙের শীক-সবজি । “ইয়াহীজু* অর্থ শুকিয়ে যায়। “ফাতারাহু মুস্ফাররা” অর্থ তোমরা তা পীতবর্ণ দেখতে পাও । আর “হুত্মা” অর্থ খড়-কুটা। এরপর বলা হয়েছে__ “এতে অবশ্যই উপদেশ রয়েছে বোধশক্তিসম্পন্নদের জন্য" । এখানে “ফী জালিকা' অর্থ এতে, এই নিখুঁত ও সুষম রূপান্তরশীল সৃজন প্রক্রিয়ার মধ্যে । “লা জিক্রা' অর্থ উপদেশ, যা স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ যা স্মরণ করিয়ে দেয় মহাসৃজয়িতা, মহাগ্রভূপালয়িতা, মহাশক্তিধর ও মহাপ্রজ্ঞাময় আল্লাহকে । এই সঙ্গে একথাও স্মরণ করিয়ে দেয় যে, মানুষের জীবনও মৃত্তিকায় উ্থিত শস্যান্যাসের মতো । প্রথমে প্রকাশ, পরে অন্তর্হিতি। প্রথমে জীবন, পরে মৃত্যু ৷ সুতরাং পৃথিবীপ্রসক্তি অনভিথ্েত । “লি উলিল্ আলবাব্* অর্থ বোধশক্তিসম্পন্নদের জন্য । অর্থাৎ এমতো উপদেশ থেকে লাভবান হতে পারে কেবল তারা, যারা জ্ঞানবুদ্ধি-বিবেকাধিকারী । বুদ্ধিহীনেরা এমতো উপদেশের মর্ম বুঝতে অসমর্থ। তারা তো চতুষ্পদ জন্তুর মতো। বরং তদপেক্ষাও নিকৃষ্ট । সূরা যুমার ঃ আয়াত ২২, ২৩, ২৪, ২৫, ২৬ ॥|11.911100117.001
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।