বিশেষণ না হয়ে হবে ক্রিয়া বিশেষণ “হাসান অর্থবৌধক। অর্থাৎ এমতোক্ষেত্রে “আহ্সান* অর্থ “অতিউত্তম' না হয়ে হবে কেবল “উত্তম' । কেননা সত্যপ্রত্যাখ্যানকারীদের কথায় “উত্তম কোনোকিছু থাকেই না। এখানকার বাকভঙ্গিটির দাবি হচ্ছে পুবেক্তি আয়াতের (১৭) “ফাবাশৃশির ই+*বাদি' কথাটিকে বলা যেতো “ফাবাশ্শিরহুম ৷ কেননা এই সর্বনামটির লক্ষ্য আগেই উল্লেখ করা হয়েছে। সুস্পষ্টভাবে “ই*বাদি' (বান্দাগণ) বলে এখানে এই ইঙ্গিত করা হয়েছে যে, শয়তান থেকে তাদের দূরে থাকার ভিত্তি হচ্ছে এই যাচাই-বাছাই । অর্থাৎ তারা উত্তম ও অনুত্তম কথার মধ্যে পার্থক্য নির্ণয় করে, পৃথক করতে জানে ন্যায় ও অন্যায়কে । আর “উত্তম? ও অত্যুত্তম* এর পার্থক্য সম্পর্কেও তারা সবিশেষ জ্ঞাত । আতা বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, হজরত আবু বকর যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার সাথে সাক্ষাত করতে এলেন হজরত ওসমান ইবনে আফ্ফান, হজরত আবদুর রহমান ইবনে আউফ, হজরত তালহা ইবনে উবায়দুল্লাহ্, হজরত যোবায়ের ইবনে আওয়াম, হজরত সা*দ ইবনে আবী ওয়াক্কাস এবং হজরত সাঈদ ইবনে জায়েদ । তারা জানতে চাইলেন, এ সংবাদ সত্য কিনা । তিনি বললেন, হ্যা । আমি এখন ইমানদার ৷ একথা শুনে তারাও মুসলমান হয়ে গেলেন। তখন তীদের সম্পর্কে অবতীর্ণ হলো এই আয়াত । ইবনে জায়েদ বলেছেন, পূর্ববর্তী আয়াত ও এই আয়াত অবতীর্ণ হয়েছে তিন জন মহান ব্যক্তিত্ব সম্পর্কে, যাঁরা মূর্খতার যুগেও “লা ইলাহা ইন্লাল্পহ' কলেমায় বিশ্বাসী ছিলেন। তখনো তারা দূরে ছিলেন প্রতিমাপুজা থেকে । তারা হচ্ছেন, জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল অথবা সাঈদ ইবনে জায়েদ, আবু জর গিফারী ও সালমান ফারসী । আর আলোচ্য আয়াতের তাফসীরে মাযহারী/২৩৮ “উত্তম কথা” অর্থ “লা ইলাহা ইল্লাল্লহ' (আল্লাহ্ ব্যতীত উপাস্য কেউ নেই)। সুদ্দী বলেছেন, এখানে “আহ্সান' এর উদ্দেশ্য হচ্ছে, প্রত্যাদেশিত নির্দেশনাসমূহের মধ্যে সর্বোৎকৃষ্ট নির্দেশনানুসারে তারা চলে এবং সৎকাজ করে । কোনো কোনো আলেম বলেছেন, কোরআনে অত্যাচারীদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ অথবা ক্ষমাপ্রদর্শন দু"'টোরই অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু “ক্ষমা*কেই বলা হয়েছে “সর্বোৎকৃষ্ট (আহ্সান)। আরো বলা হয়েছে মর্যাদা অথবা প্রত্যাখ্যানের কথাও । তবে মর্যাদাকে বলা হয়েছে উত্তম। “উলুল আলবাব্* অর্থ বোধশক্তিসম্পন্ন ৷ অর্থাৎ ওই সকল ব্যক্তি যাদের বিবেক অপবাদ ও প্রচলিত রীতিনীতির অপপ্রভাব থেকে মুক্ত। একথাটির মধ্যে এই তত্্টিও নিহিত রয়েছে যে, হেদায়েত তো করেন আল্লাহ্ই, কিন্তু মানবপ্রবৃত্তি ওই হেদায়েতকে গ্রহণ করে । যদি এরকম না হতো, তবে মানুষ কিছুতেই সৎপথপ্রাপ্ত হতো না। এরপরের আয়াতে (১৯) বলা হয়েছে__ “যার উপর দণ্তীদেশ অবধারিত হয়েছে, তুমি কি রক্ষা করতে পারবে সেই ব্যক্তিকে? যে জাহানামে আছে"? একথার অর্থ__ হে আমার রসুল! বলুন তো দেখি, যে লোক চিরত্র্ট, যার জন্য আল্লাহর চিরত্তন জ্ঞানে শাস্তি সুনির্ধারিত এবং যে আল্লাহ্র অবগতিতে দৌজখের মধ্যেই আছে, তাকে রক্ষা করা কি আপনার পক্ষে সম্ভব? এরকম বলেছেন হজরত ইবনে আব্বাস। এখানে “হাক্কী আ*লাইহি কালিমাতুল আ'জাব"' অর্থ যার উপর দণ্ডীদেশ অবধারিত হয়েছে । হজরত ইবনে আব্বাস বলেছেন, কথাটির উদ্দেশ্য আবু লাহাব ও তার পুত্র। এখানকার “তুমি কি রক্ষা করতে পারবে" কথাটি সম্পর্কযুক্ত আর একটি অনুক্ত শর্তের সঙ্গে । ওই অনুক্ততা সহ পুরো বক্তব্যটি দাড়ায়___ তুমি কি তার কর্মের প্রভু এবং এমন ক্ষমতাশালী যে, যার জন্য দোজখের দণ্ডাদেশ অনিবার্য হয়েছে, তাকে রক্ষা করতে পারবে?__ এমতো প্রশ্নের জবাব হতে পারে একটাই-__ না, কখ্খনো নয় । সুতরাং প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক। এখানে “ইউনব্বিজু* হচ্ছে প্রশ্নের পুনরুক্তি, যা অবাস্তবতার পক্ষে দৃঢ়তাসূচক। আর “ইউনক্জুহুম' এর পরিবর্তে “তুনক্ি মান ফীন্নার' কথাটি এই অস্বীকৃতিকে করেছে অধিকতর সুদৃঢ় । আর “হাক্কৃ* (অবধারিত) শব্দটি এখানে এই ইঙ্গিত প্রদান করে যে, যার জন্য শাস্তি অনিবার্ধ, সে যেনো শাস্তির মধ্যেই আছে । কেননা আল্লাহতায়ালার সিদ্ধান্তের অন্যথা হওয়া অসম্ভব । আলোচ্য আয়াতের মাধ্যমে এ বিষয়টিও পরিস্ফুট হয়েছে যে, মানুষের পথপ্রদর্শনের জন্য রসুল স. এর চেষ্টা ও পরিশ্রম ছিলো প্রাণান্ত। তিনি স. মনে প্রাণে চাইতেন যে, সকলেই দোজখের আগুন থেকে নিষ্কৃতি পাক। কিন্তু এমতো ব্যাখ্যার প্রেক্ষিতে আর একটি সন্দেহ প্রশ্রয় পেতে পারে যে, তাহলে রসুল স. এর প্রচেষ্টা কি নিম্ষল? তীর চেষ্টা-চরিত্র যদি একেবারেই কার্যকর না হয়, তবে তার আর চেষ্টার প্রয়োজনই বা কী? এমতো সন্দেহের নিরসন করা হয়েছে পরবর্তী আয়াতে (২০) এভাবে__ তাফসীরে মাযহারী/২৩৯ “তবে যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য আছে বহু প্রাসাদ, যার উপর নির্মিত আরো বহু প্রাসাদ, যার পাদদেশে নদী প্রবাহিত" । একথার অর্থ__ হে আমার রসুল! এবার শুনুন তাদের কথা, যারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহ্র ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।