॥ তাহাদের জন্য থাকিবে তাহাদের উর্ধ্বদিকে অগ্নির আচ্ছাদন এবং নিন্নদিকেও আচ্ছাদন। এতদ্বারা আল্লাহ তাহার বান্দাদিগকে সতর্ক করেন । হে আমার বান্দাগণ! তোমরা আমাকে ভয় কর। [) যাহারা তাগৃতের পুজা হইতে দূরে থাকে এবং আল্লাহ্র অভিমুখী হয়, তাহাদের জন্য আছে সুসংবাদ । অতএব সুসংবাদ দাও আমার বান্দাদিগকে__ [॥ যাহারা মনোযোগ সহকারে কথা শুনে এবং উহার মধ্যে যাহা উত্তম তাহা গ্রহণ করে। উহাদিগকে আল্লাহ্ সৎপথে পরিচালিত করেন এবং উহারাই বোধশক্তিসম্পন্ন। যাহার উপর দণ্ডাদেশ অবধারিত হইয়াছে; তুমি কি রক্ষা করিতে পারিবে সেই ব্যক্তিকে, যে জাহান্নামে আছে? তাফসীরে মাযহারী/২৩৬ ॥ তবে যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করে, তাহাদের জন্য আছে বহু প্রাসাদ যাহার উপর নির্মিত আরও প্রাসাদ, যাহার পাদদেশে নদী প্রবাহিত; ইহা আল্লাহ্র ওয়াদা, আল্লাহ্ ওয়াদা খেলাফ করেন না। ॥ তুমি কি দেখ না, আল্লাহ আকাশ হইতে বারি বর্ষণ করেন, অতঃপর উহা ভূমিতে নির্বররূপে প্রবাহিত করেন এবং তন্বারা বিবিধ বর্ণের ফসল উৎপন্ন করেন, অতঃপর ইহা শুকাইয়া যায় । ফলে তোমরা ইহা পীতবর্ণ দেখিতে পাও, অবশেষে তিনি উহা খড়-কুটায় পরিণত করেন? ইহাতে অবশ্যই উপদেশ রহিয়াছে বোধশক্তিসম্পন্নদের জন্য । প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে_ পরকালে ক্ষতিগ্রস্তদেরকে নিপতিত করা হবে মর্মন্তুদ শান্তিতে । তাদের উপরে ও নিচে থাকবে জ্বলত্ত হুতাশনের আচ্ছাদন । ওই অগ্নিশাস্তি থেকে বেচে থাকবার জন্য আল্লাহ তার একান্ত প্রিয়ভাজন নবী-রসুলগণের মাধ্যমে তার সাধারণ বান্দাদেরকে বার বার সতর্ক করে দেন। বলেন, হে আমার উদাসীন বান্দাগণ। তোমরা সতর্ক হও। আমাকে ভয় করো। এখানে “জুলালুন' অর্থ আগ্তন ও ধোয়ার আচ্ছাদন, যা থাকবে নরকবাসীদের উর্ধ্বে ও নিন্নদেশে । নিন্নদেশের আচ্ছাদন আবার হবে তৎনিন্নের নরকবাসীদের উপরের আচ্ছাদন । তাই উপরের ও নিচের উভয় আচ্ছাদনকেই এখানে বলা হয়েছে “জুলালুন" । অর্থার্থ ছাউনি । এখানে “জালিকা? অর্থ এতদ্বারা । অর্থাৎ ওই মহাশাস্তির বিজ্ঞপ্তি গ্রচারের দ্বারা । “ইয়ুখওবিফুল্লহু বিহী ই"বাদাহু" অর্থ তন্দারা আল্লাহ সতর্ক করেন তার বান্দাদেরকে, যাতে করে তারা পূর্বাহই বিজড়িত হয় শান্তিবিদূরক কর্মকাণ্ডে । আর “ফাত্তাকুন+ অর্থ ভয় করো । অর্থাৎ এমন কাজ কোরো না, যা আমার অসন্তোষ ও শীস্তিকে করে অবধারিত। পরের আয়াতে (১৭) বলা হয়েছে___ “যারা তাগুতের পুজা থেকে দূরে থাকে এবং আল্লাহ্র অভিমুখী হয়, তাদের জন্য আছে সুসংবাদ । অতএব সুসংবাদ দাও আমার বান্দাদেরকে_* একথার অর্থ__ যারা মিথ্যা উপাস্যসমূহের পুজা অর্চনা না করে সর্বাত্তঃকরণে আল্লাহ্র প্রতি ধাবিত হয়, তারা শুভসংবাদ প্রাপ্তির যোগ্য । অতএব হে আমার রসুল! আপনি আমার ওই সকল বান্দাকে শুভসংবাদ শুনিয়ে দিন। এখানে “আতত্বাগুত' অর্থ উদ্ধত, সীমালংঘনকারী । ওদ্ধত্যে সীমালংঘনকারীরা যেহেতু শয়তান প্রকৃতির হয়, তাই এখানে “তাগুত অর্থ হতে পারে শয়তান । বাগবী লিখেছেন, “ত্বাগুত' অর্থ প্রতিমাসমূহ। কেননা এখানকার “আইয়াবুদূহা” কথাটিতে সংযুক্ত হয়েছে স্ত্রীলিঙ্গবাচক সর্বনাম । আর “আনাবু* অর্থ এখানে সর্বোতরূপে আল্লাহ-অভিমুখী হওয়া, আল্লাহ্ ছাড়া অন্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। “লাহুমূল বুশ্রা* অর্থ তাদের জন্য আছে সুসংবাদ, পৃথিবীতে নবী-রসুলগণের মুখ থেকে এবং মৃত্যুর সময়ে ফেরেশতাদের মুখ থেকে । হজরত জাবের ইবনে আবদুল্লাহ বর্ণনা করেছেন, যখন অবতীর্ণ হলো “লাহা সাব্আ”তু আব্ওয়াব্* তাফসীরে মাযহারী/২৩৭ (তার সাতটি দরজা আছে ), তখন জনৈক আনসারী রসুল স. এর মহান সানিধ্যে উপস্থিত হয়ে নিবেদন করলেন, হে আল্লাহ্র বাণীবাহক! আমার সাতজন ক্রীতদাস ছিলো । আমি জান্নাতের প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করার মানসে তাদের এক একজনকে পৃথক ভাবে মুক্ত করে দিয়েছি । তখন অবতীর্ণ হলো “সুসংবাদ দাও আমার বান্দাদেরকে_+ । এরপরের আয়াতে (১৮) বলা হয়েছে__ “যারা মনোযোগ সহকারে কথা শোনে এবং তার মধ্যে যা উত্তম, তা গ্রহণ করে, তাদেরকে আল্লাহ্ সৎপথে পরিচালিত করেন এবং তারাই বোধশক্তিসম্পন্ন” । এ কথার অর্থ__ যারা কোরআন শোনে এবং অন্যদের কথাও শোনে, তারপর অনুসরণ করে কোরআনের উপদেশের, আবার রসুল স. এর কথা যেমন শোনে, তেমনি শোনে সত্যপ্রত্যাখ্যানকারীদের কথাও, কিন্তু মেনে চলে রসুল স. এর নির্দেশ, তারাই সত্যিকারের বোধশক্তিসম্পন্ন ব্যক্তি । এমতো ব্যাখ্যার আলোকে এখানকার “আলকৃওলা" এর অর্থ হবে সাধারণভাবে সকলের কথাবার্তা_ আল্লাহ্র, রসুলের ও অন্যের । আর এখানকার “আহসান” অর্থ হবে কেবল কোরআন মজীদ ও রসুল স. এর বাণী। এমতাবস্থায় “আহ্সান' পার্থক্য-সূচক ॥|11.011100117.001
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।