Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

সূরা ইয়া-সীন ঃ আয়াত ২২, ২৩, ২৪, ২৫ “আমার কি যুক্তি আছে যে, যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং ধাহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে আমি তাহার ইবাদত করিব না?” ॥ “আমি কি তাহার পরিবর্তে অন্য ইলাহ্‌ গ্রহণ করিব? দয়াময় আল্লাহ্‌ আমাকে ক্ষতিগ্রস্ত করিতে চাহিলে উহাদের সুপারিশ আমার কোন কাজে আসিবে না এবং উহারা আমাকে উদ্ধার করিতেও পারিবে না। ॥ “এইরূপ করিলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়িব।? _) “আমি তো তোমাদের প্রতিপালকের উপর ঈমান আনিয়াছি, অতএব তোমরা আমার কথা শোন ।” হজরত ঈসা সত্যধর্ম প্রচারের উদ্দেশ্যে তার দু'জন প্রতিনিধি প্রেরণ করলেন ইনতাকিয়া নামক নগরীতে । সেখানকার হাবীব নামক জনৈক বৃদ্ধ তাদের কথায় ইমান আনেন । কিন্তু সেখানকার রাজা তাদেরকে প্রত্যাখ্যান করে । করে বন্দী । তখন হজরত ঈসা তীদের সাহাঘ্যার্থে প্রেরণ করেন শামউন নামক আর এক প্রতিনিধিকে । তিনি সুকৌশলে রাজদরবারে সম্মানজনক স্থান অধিকার করেন এবং প্রতিনিধিদ্ব়কেও রাজার সুনজরে আনতে সক্ষম হন। জন্মান্ধকে দৃষ্টিদান, মৃতকে জীবন্ত করা ইত্যাদি অলৌকিকতৃ দেখে এক সময় রাজা সত্যধর্ম গ্রহণের প্রতি আগ্রহান্বিতও হয়। কিন্তু তার সভাসদদের প্ররোচনায় সত্য প্রত্যাখ্যান করে । শুধু তাই নয়, প্রতিনিধিদ্বয়কে হত্যা করার মতো অপসিদ্ধান্তও গ্রহণ করে। একথা কানে যায় নগরীর উপকণ্ঠে বসবাসরত হাবীবের । তিনি তখন অত্যন্ত বিচলিত হয়ে ছুটে আসেন নগরীর দিকে । নগরবাসীদের যাকে সামনে পান, তাকেই বলতে থাকেন, তোমরা প্রতিনিধিছয়ের ধর্মমতকে গ্রহণ করো । তারা আল্লাহ্‌র সত্যের বার্তাবাহক। তারা যেহেতু তোমাদের কাছে পার্থিব কোনো কিছুর প্রত্যাশী করেন না, সেহেতু এটা নিশ্চিত যে, তারা সত্যাধিষ্ঠিত প্রেরিত পুরুষ । তার এমতো বক্তব্য শুরু হয়েছে পূর্ববর্তী খণ্ডে উদ্ধৃত ২০ সংখ্যক আয়াত থেকে । আলোচ্য আয়াত চতুষ্টয় তার ওই বক্তব্যেরই ধারাবাহিকতা । তাফসীরে মাযহারী/১৫ প্রথমেই বলা হয়েছে__ “আমার কী যুক্তি আছে যে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে, আমি তার ইবাদত করবো না?" এখানে সৎপথপ্রদর্শনের একটি কুশলী পদ্ধতি প্রয়োগের বিষয়টি প্রণিধাননীয় । উপদেশদীতা হাবীব এখানে অব্যর্থ যুক্তির সাহায্যে একথাই বলতে চেয়েছেন যে, সৃষ্টিকর্তা যেহেতু এক আল্লাহ্‌ ছাড়া আর কেউ নয় এবং তার প্রতি সকলের প্রত্যাবর্তনের বিষয়টি যখন সুনিশ্চিত, তখন সেই সর্বশক্তিধর মহাসৃজয়িতার উপাসনা না করার কোনো অজুহাত আর থাকতেই পারে না। কাতাদা সুত্রে ইবনে মুনজির ও ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, হাবীব উপাসনারত ছিলেন এক গিরিগহ্বরাভ্যন্তরে । সেই নিভৃতিতেই তার অন্তরে সহসা এই আশংকার উদয় হলো যে, আল্লাহ্‌র বার্তাবাহকছয়ের প্রাণ সংহার করা হবে । তিনি তাই বিচলিত হয়ে সেখান থেকে বেরিয়ে এলেন। বুঝতে পারলেন, তার আশংকা অমূলক নয়। তিনি তখন নগরবাসীদের প্রতি এই বলে উদাত্ত আহ্বান জানালেন যে, হে নগরবাসী! যারা তোমাদের নিকট পার্থিব কোনোকিছুর প্রত্যাশী নন, তাদেরকে আল্লাহ্‌র সত্য বাণীবাহকরূপে বিশ্বাস করো । তারা জবাব দিলো, তুমিও তো দেখছি আমাদের ধর্মমত পরিত্যাগ করেছো । তখনই তিনি বললেন, কেনো আমি তার ইবাদত করবো না, যিনি তোমার আমার সকলের সৃষ্টিকর্তা এবং যাঁর প্রতি প্রত্যাবর্তন আমাদের সকলের? অর্থাৎ আমি তো অবশ্যই তার সকাশে প্রত্যানীত হবো, তোমরাও তো বাদ পড়বে না। লক্ষণীয় যে, এখানে হাবীব সৃষ্টির বিষয়টি সম্পৃক্ত করেছেন নিজের সঙ্গে। বলেছেন “যিনি আমাকে সৃষ্টি করেছেন” । এর কারণ হচ্ছে, সৃষ্টিকর্ম একটি নেয়ামত। আল্লাহ্‌পাক সৃষ্টি না করলে মানুষ কখনোই অন্তিত্বশীল হতো না। তাই আল্লাহ্‌র এই নেয়ামতের সকৃতজ্ঞ স্বীকৃতি জ্ঞাপন ইমানদারগণের একটি অত্যাবশ্যকীয় দায়িত্ব । এই অত্যাবশ্যক দায়িত্ব পালনার্থেই তাই হাবীব কথাটি বলেছেন এভাবে___ “যিনি আমাকে সৃষ্টি করেছেন+। পক্ষান্তরে চৈতন্যোদয়ার্থে অবিশ্বাসীদের প্রতি সাবধানবাণী ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।