এরপরে রসুল স.কে আরো বলতে বলা হয়েছে__ “বলো, ক্ষতিগ্রস্ত তারাই, যারা কিয়ামতের দিন নিজেদের ও নিজেদের পরিজনবর্গের ক্ষতিসাধন করে" । এখানে “খসির আন্ফুসাহুম' অর্থ নিজেদের ক্ষতি সাধন করে । আর “ওয়া আহলীহিম* অর্থ এবং ক্ষতিসাধন করে নিজেদের পরিজনবর্গের । “পরিজনবর্গ” অর্থ স্ত্রী, সন্তান-সন্ততি ও পরিচারক-পরিচারিকা । কোনো ব্যবসায়ীর ব্যবসায় ক্ষতি হয়ে গেলে আরববাসীগণ বলেন “খসিরাত্ তাজির' ৷ সত্যপ্রত্যাখ্যানকারীরাও তাদের আখেরাতের ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়। ইমান-আমল বিশুদ্ধ হওয়ার শর্তে জানাতে তাদের যে অংশ নির্ধারিত ছিলো, তা হারিয়ে গেলে তার অধিকারী হয়ে যায় জান্নাতীরা ৷ পক্ষান্তরে বিশ্বীসীরা সত্যপ্রত্যাখ্যান ও অবাধ্যতার শর্তে তাদের জন্য নির্ধারিত দোজখ পরিত্যাগ করে দোজখীদের জন্য । “খসিরা" হচ্ছে অকর্মক ক্রিয়া । কিন্তু এখানে শব্দটি ব্যবহৃত হয়েছে সকর্মক ক্রিয়া হিসাবে । বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, আল্লাহ্ প্রত্যেক মানুষের জন্য জানাতে বিশেষ বাসস্থান ও পরিজনবর্গ নির্ধারিত করে রেখেছেন । বান্দা বিশ্বাসী ও অনুগত হলে ওই অংশ তারা পাবে । নতুবা তা দিয়ে দেওয়া হবে অন্য কোনো জানাতবাসীকে। আমি বলি, বর্ণিত ব্যাখ্যার আলোকে এখানকার “খসিরূ' শব্দটির অর্থ হবে “ফাওওয়াতু* । অর্থাৎ সেই সকল লোক ক্ষতিগ্রস্ত, যারা হারিয়েছে নিজেদের নন্দিত জীবন ও পরিজনবর্গকে। কেউ কেউ বলেছেন, ক্ষতিগ্রস্ত লোক দু'ধরনের হয়, তারা পরিজনবর্গসহ দৌজখবাসী হবে, এমতাবস্থায় সে-ই হবে পরিজনবর্গকে পথন্রষ্টকারী, অথবা পরিজনবর্ণ জান্নাতী হবে এবং সে নিজে হবে দোজখী। এমতাবস্থায় সে চিরদিনের জন্য পৃথক হয়ে যাবে তাদের কাছ থেকে । অর্থাৎ এক ধরনের ক্ষতি হচ্ছে পরিজনবর্গসহ নিজে ক্ষতিগ্রস্ত হওয়া এবং আর এক ধরনের ক্ষতি হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া কেবল নিজে । বলাবাহুল্য, পরকালের ক্ষতিই প্রকৃত ক্ষতি । তাই এখানে বলা হয়েছে “আলা জালিকা হুয়াল খুসরানুম্ মুবীন' (জেনে রাখো, এটাই সুস্পষ্ট ক্ষতি)। তাফসীরে মাযহারী/২৩৫ সূরা যুমার £ আয়াত ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১ ॥|11.011100117.00
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।