থাকবে অবিশ্রান্ত ধারায় । ওই দৃশ্য দেখে অন্যরা মনে মনে আক্ষেপ করতে থাকবে, আহা! দুনিয়াতে যদি তাদের দেহ কীচি দিয়ে টুকরো টুকরো করা হতো । হজরত জাবের থেকে তিরমিজি ও ইবনে আবিদ্ দুন্ইয়া বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, দুঃখ-দৈন্য ভোগকারীদেরকে যখন পুরস্কৃত করা হবে, তখন পৃথিবীর জীবনের সুখ-স্বাচ্ছন্দ ভোগকারীরা মনে মনে এই ভেবে আফসোস করতে থাকবে যে, আমি বলি, এখানে “ধের্যশীলগণ' অর্থ আল্লাহ্র প্রেমিকগণ । কেননা হাদিস শরীফে দুর্দশা গ্স্তদের অন্তর্ভূক্ত করা হয়নি শহীদগণকে, যদিও শহীদ হওয়া অত্যন্ত কষ্টদায়ক, শহীদেরা সে কষ্টে ধৈর্যও ধারণ করে থাকেন। (১১), আর আদিষ্ট হয়েছি, আমি যেনো আত্মসমর্পণকারীদের অগ্রণী হই+ (১২)। তাফসীরে মাযহারী/২৩৩ এখানে “মুখলিসাল লাহুদ ভ্বীন' অর্থ যেনো কেবল তারই ইবাদত করি । “লি আন্ আকুনা আউয়ালাল্ মুস্লিমীন' অর্থ “পৃথিবীতে ও পরবর্তী পৃথিবীতে যেনো হই আত্মসমর্পণকারীদের অগ্রণী” । অথবা এখানে “আত্মসমর্পণকারীদের অগ্রণী” অর্থ__ কুরায়েশ ও তাদের সমগোত্রীয়দের মধ্যে আমিই সর্বপ্রথম আত্মসমর্পণকারী । মুসলিম । এখানে দু”বার “আদিষ্ট হয়েছি (উমিরতু) বলার কারণে একথাই প্রতীয়মান হয় যে, নির্দেশ দেওয়া হচ্ছে এক্ষেত্রে দু”টি__ একনিষ্ঠ ইবাদতের এবং ধর্মীয় বিষয়াবলীতে অগ্রগামিতা অর্জনের । উল্লেখ্য, প্রবৃত্তির বিশুদ্ধতা অর্জিত না হওয়া পর্যন্ত আল্লাহ্র ইবাদতে একনিষ্ঠ হওয়া যায় না। আবার এমতো বিশুদ্ধতা ধর্মীগ্রগণ্য হওয়ারও মূল শর্ত। তাছাড়া এখানকার “লিআন্ আকুনা” কথাটির “লাম অক্ষরটি অতিরিক্তরূপে সন্নিবেশিত । যেমন বলা হয় “আরাদ্তু লিআন্ আফআ'লা কাজা” (আমি এরকম করার ইচ্ছা করেছি)। এমতাবস্থায় বুঝতে হবে, এখানে প্রথমে নির্দেশ দেওয়া হয়েছে পূর্ণ মুসলমান হতে এবং পরে দেওয়া হয়েছে মুসলমানদের অগ্রনায়করূপে মহান ধর্ম ইসলাম প্রচারের আদেশ । বলাবাহুল্য, ইসলাম প্রচারই ছিলো রসুল স. এর মূল কর্তব্যকর্ম। আর ওই কর্তব্য সম্পাদনার্থেই এখানে ব্যবহার করা হয়েছে অন্যকে আকর্ষণ করার এই বিশেষ বাকভঙ্গি । যেনো বলতে বলা হয়েছে, দ্যাখো, ইসলাম যদি উত্তম না হতো, তবে নিশ্চয় তা আমি নিজের জীবনে বাস্তবায়িত করতাম না। এর পরের আয়াতে (১৩) বলা হয়েছে__ “বলো, আমি যদি আমার প্রতিপালকের অবাধ্য হই, তবে আমি ভয় করি মহাদিবসের শাস্তির । এখানে “ইন্ আ”"সাইতু* অর্থ তবে আমি ভয় করি মহাদিবসের শাস্তির ৷ অর্থাৎ তোমাদের মতো অংশীবাদিতা ও পাপাচরণের দিকে আমি যদি ঝুঁকে পড়ি, তবে আমার জন্যও রয়েছে শাস্তি ভোগের আশংকা । উল্লেখ্য, আলোচ্য আয়াতেও বিধৃত হয়েছে ইসলামের প্রতি জনগণকে আকৃষ্ট করবার এক আকর্ষণীয় পদ্ধতি । অর্থাৎ মানুষকে আল্লাহ্র অবাধ্যতা থেকে ভয় দেখানোই এমতো বাঁকভঙ্গির উদ্দেশ্য ৷ বাগবী লিখেছেন, রসুল স.কে যখন কুরায়েশ গোত্রপতিরা বাপদাদাদের ধর্মে ফিরে যাবার আহ্বান জানায়, তখনই অবতীর্ণ হয় আলোচ্য আয়াত । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “বলো আমি ইবাদত করি আল্লাহরই তার প্রতি আমার আনুগত্যকে একনিষ্ঠ রেখে (১৪)। আর তোমরা আল্লাহ্র পরিবর্তে যার ইচ্ছা তার ইবাদত করো । বলো, ক্ষতিগ্রস্ত তারাই, যারা কিয়ামতের দিন নিজেদের ও নিজেদের পরিজনবর্গের ক্ষতিসাধন করে । জেনে রাখো, এটাই সুস্পষ্ট ক্ষতি'(১৫)। ইতোপূর্বে রসুল স.কে বলতে বলা হয়েছিলো “আমি তো আদিষ্ট হয়েছি আল্লাহ্র আনুগত্যে একনিষ্ঠ হয়ে তার ইবাদত করতে" । আর এখানে বলতে বলা হলো “আমি ইবাদত করি আল্লাহরই তার প্রতি আমার আনুগত্যকে একনিষ্ঠ রেখে" । এরকম নির্দেশ দেওয়া হয়েছে অবশ্য কুরায়েশ গোত্রপতিদের দুরাশী ধুলিসাৎ করণার্থে। অর্থাৎ বাপদাদাদের ধর্মে রসুল স. এর ফিরে যাওয়ার ব্যাপারে তাফসীরে মাযহারী/২৩৪ তারা যে ক্ষীণ আশা হৃদয়ে পোষণ করতো, তা সম্পূর্ণরূপে বিদুরণার্থে। সঙ্গে সঙ্গে রসুল স.কে এরকম বলার নির্দেশ দেওয়া হয়েছে যে__ “আর তোমরা আল্লাহ্র পরিবর্তে যার ইচ্ছা তার ইবাদত করো” । একথা বলে তাদের আশাভঙ্গ করা হয়েছে সমূলে । ফলে সিদ্ধান্তটি হয়ে গিয়েছে চিরকালীন। এভাবে বক্তব্যার্থটি দীড়িয়েছে__ হে আমার রসুল! আপনি মক্কার গোত্রপতিদেরকে আপনার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিন। বলুন, আমি আল্লাহ্র একনিষ্ঠ ইবাদত করি, আর তোমরা ইবাদত করো আল্লাহ্ ছাড়া অন্যের । এর পরিণামে তোমরা অবশ্যই হবে শাস্তিগ্স্ত । আর অচিরেই তা তোমাদের গোচরীভূতও হবে । এখানে “ফা*বুদু” হচ্ছে একটি অনুক্ত উদ্দেশ্যের বিধেয় । অথবা একটি উহ্য শর্তের প্রতিউক্তি। ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।