Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

_॥ বল, “আমি “ইবাদত করি আল্লাহরই তাহার প্রতি আমার আনুগত্যকে একনিষ্ঠ রাখিয়া । ॥ “আর তোমরা আল্লাহ্র পরিবর্তে যাহার ইচ্ছা তাহার ইবাদত কর।” বল, “ক্ষতিগ্রস্ত তাহারাই যাহারা কিয়ামতের দিন নিজেদের ও নিজেদের পরিজনবর্গের ক্ষতিসাধন করে । জানিয়া রাখ, ইহাই সুস্পষ্ট ক্ষতি ।” তাফসীরে মাযহারী/২৩১ প্রথমে বলা হয়েছে__ “বলো, হে আমার মুমিন বান্দাগণ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো" । একথার অর্থ__ হে আমার রসুল! আপনি আমার পক্ষ থেকে আপনার বিশ্বস্ত অনুচরদের নিকট আমার বক্তব্যকে উপস্থাপন করুন এভাবে __ হে আমার বিশ্বাসী বান্দাগণ! তোমরা ভয় করো তোমাদের প্রভুপালনকর্তার অসন্তোষ ও আযাবকে। এরপর বলা হয়েছে___ “যারা এই দুনিয়াতে কল্যাণকর কাজ করে তাদের জন্য আছে কল্যাণ । এখানে “আহসানু* অর্থ কল্যাণকর কাজ করে । অর্থাৎ যে ইমানদার তার ইবাদত সম্পন্ন করে পরিপূর্ণ একাগ্রতা, নম্রতা ও বিনয়ের সঙ্গে । যেমন রসুল স. বলেছেন, ইবাদতের সৌন্দর্য ইহসান) এই যে, তুমি তোমার প্রভুপালকের ইবাদত এমনভাবে করবে, যেনো তুমি তাঁকে দেখতে পাচ্ছো । যদি এরকম সম্ভব না হয় তবে যেনো মনে রাখতে পারো যে, তিনি তো তোমাকে দেখছেন । আর “হাসানাত অর্থ এখানে কল্যাণ, উত্তম প্রতিদান, জান্নাত । সুদ্দী বলেছেন, এই দুনিয়ার কল্যাণ হচ্ছে সুস্থতা ও সুস্বাস্থ্য ৷ কিন্তু কথাটি সর্বাংশে সত্য নয়। কেননা সুস্থতা ও সুস্বাস্থ্যের অধিকারী কেবল বিশ্বাসীরাই হয় না, সত্যপ্রত্যাখ্যানকারীরাও হয় । আবার কখনো কখনো হয় এর বিপরীতও । অর্থাৎ স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্য থাকে সত্যপ্রত্যাখ্যানকারীদের, বিশ্বাসীদের থাকে না। এরপর বলা হয়েছে__ “আল্লাহ্‌র দুনিয়া প্রশস্ত' । একথার অর্থ__ আল্লাহ্‌র এই পৃথিবী যেহেতু সুবিস্তৃত, তাই আল্লাহ্‌র ইবাদত কোনো নির্দিষ্ট স্থানের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারে না। এখানে এই ইঙ্গিতটি প্রচ্ছন্ন রয়েছে যে, যদি সত্যপ্রত্যাখ্যানকারীদের বাধার কারণে কোনো জনপদের মুসলমানেরা নির্বিঘ়ে আল্লাহ্র ইবাদত করতে না পারে, তবে তাদের জন্য দেশত্যাগ অত্যাবশ্যক । হজরত ইবনে আব্বাস আলোচ্য আয়াতের ব্যাখ্যা ব্যপদেশে বলেছেন, মক্কা ছেড়ে অন্যত্র গমন করো-__ এই হচ্ছে আলোচ্য বাক্যের নির্দেশনা । মুজাহিদ কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাবে___ আল্লাহ বলে দিয়েছেন, আমার পৃথিবী প্রশস্ত । সুতরাং তোমরা হিজরত করো । পৃথক হয়ে যাও মন্কাভূমি থেকে । সাঈদ ইবনে যোবায়ের কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাবে___যে স্থানে পাপ করতে বাধ্য করা হয়, সে স্থান থেকে অন্যত্র গমন করো । এরপর বলা হয়েছে___ ধৈর্যশীলদেরকে তো অপরিমেয় পুরস্কার দেওয়া হবে? । এখানে “আস্সবিরূন' অর্থ ওই সকল লোক, যারা অটুট ধৈর্য ও সহিষ্টুতার সঙ্গে ধর্মাধিষ্ঠিত থাকে । সত্যপ্রত্যাখ্যানকারীদের দ্বারা লাঞ্িত ও অত্যাচারিত হওয়া সত্তেও ধর্মচ্যুত হয় না। অথবা কথাটির উদ্দেশ্য__ ওই সকল হিজরতকারী, যারা আত্মীয়- স্বজন, বন্ধু-বান্ধব ও জন্মভূমির বিচ্ছেদে ধৈর্যধারণ করেছে । কোনো কোনো বর্ণনায় এসেছে, আলোচ্য আয়াতাংশ অবতীর্ণ হয়েছে হজরত জাফর ইবনে আবু তালেব ও তার সহগামীগণ সম্পর্কে, যারা মক্কা থেকে হিজরত করে ৃ তাফসীরে মাযহারী/২৩২ আবিসিনিয়ায় চলে গিয়েছিলেন । তারা অকথ্য অত্যাচার সহ্য করা সত্তেও সত্যচ্যুত হননি । কিন্তু এখানকার বক্তব্যটি ব্যাপকার্থক। অর্থাৎ কেবল হিজরতকারীগণ নয়, স্বভূমিতে প্রায়বন্দী অবস্থায় বহুবিধ অত্যাচারে জর্জরিত হয়েও যারা স্বধর্মে অবিচল ছিলেন, তারাও এখানকার “ধের্যশীলগণ' এর অন্তর্ভুত। হজরত আলী বলেছেন, সকল আনুগত্যকারীকে ওজনে মেপে মেপে প্রতিদান দেওয়া হবে। কেবল ধৈর্যশীলেরা হবে এর ব্যতিক্রম । তাদের উপরে তো প্রতিদান বর্ষিত হতে থাকবে বৃষ্টির মতো । হজরত আনাস থেকে ইসপাহানী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, দীড়িপাল্লা বসানো হবে, নামাজীদের ডাকা হবে এবং ওজন অনুসারে তাদেরকে প্রতিদান দেওয়া হবে । এরপর ডাকা হবে আল্লাহ্‌র রাস্তায় দানকারীদেরকে । তাদেরকেও প্রতিদান দেওয়া হবে ওজন অনুসারে । হাজীদের প্রতিদানও দেওয়া হবে এভাবেই । শেষে ডাকা হবে বিপদে ধের্যধারণকারীদেরকে। কিন্তু তাদের জন্য থাকবে না কোনো তুলাদণ্ড, পুণ্যকর্মের ফিরিস্তি, অথবা আমলনামা । তাদের উপরে বর্ষিত হতে থাকবে অপরিমেয় প্রতিদান । তখন পৃথিবীতে যারা স্বাস্থ্যবান ছিলো তারা কামনা করবে, হায় দুনিয়াতে যদি আমাদের শরীর কাঁচি দিয়ে কাটতে থাকা হতো (তাহলে আমরাও হতাম এমতো অপরিমেয় সৌভাগ্যের অধিকারী)। নির্ভরযোগ্য সুত্রপরস্পরায় হজরত ইবনে আব্বাস থেকে তিবরানী ও আবু ইয়ালা বর্ণনা করেছেন, মহাবিচারের দিবসে প্রতিদান প্রদানের জন্য একে একে ডাকা হবে শহীদ, জাকাতগ্রদানকারী ও দুঃখ-দুর্দশা ভোগকারীদেরকে। কিন্তু শেষোক্ত ব্যক্তিদের জন্য না কোনো তুলাদণ্ স্থাপন করা হবে, না খোলা হবে তাদের আমলনামা । তাদের উপর প্রতিদান বর্ষিত হতে ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।