বলেছেন, হজরত আম্মার ইবনে ইয়াসারকে লক্ষ্য করে অবতীর্ণ হয়েছে এই আয়াত । ৩. হজরত ইবনে আব্বাসের উক্তিরূপে জুয়াইবির বর্ণনা করেছেন, এই আয়াত নাজিল হয়েছে, হজরত ইবনে মাসউদ, হজরত আম্মার ও হজরত আবু হুজায়ফার মালিক সালেম সম্পর্কে । ৪. ইকরামা সুত্রে জুয়াইবির বর্ণনা করেছেন, হজরত আম্মারই আলোচ্য আয়াতের উপলক্ষ । ৫. বাগবী লিখেছেন, জুহাক বলেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে হজরত আবু বকর ও হজরত ওমর প্রসঙ্গে । হজরত ইবনে ওমর বলেছেন, এই আয়াত হজরত ওসমান সম্পর্কে অবতীর্ণ হয়েছে । ইবনে আবী হাতেমও এরকম বর্ণনা করেছেন । ৬. কালাবীর এক বর্ণনায় এসেছে, এই আয়াত হজরত ইবনে মাসউদ, হজরত আম্মার এবং হজরত সালমান ফারসীর সমর্থনে অবতীর্ণ হয়েছে। উল্লেখ্য, বর্ণনা-বৈষম্য সত্বেও এমতোক্ষেত্রে একথা মেনে নিলে কোনো ক্ষতি নেই যে, যাদের সম্পর্কে এই আয়াত অবতীর্ণ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, তারা সকলেই ছিলেন আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার উপলক্ষ । শেষাংশে বলা হয়েছে__ “বলো, যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান? বোধশক্তিসম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে”। এখানে “আল্লাজীনা ইয়া*লামুন” অর্থ যারা আল্লাহ্র পরিচয় সম্পর্কে জানে, স্বীকার করে তার কোমল-কঠিন গুণাবলীর কথা । সে কারণে শাস্তির ভয় ও অনুগহের আশায় বুক বেঁধে কেবল তারই আনুগত্যে-উপাসনায় নিবেদিতপ্রাণ হয় এবং আত্মরক্ষা করে পাপ থেকে। আলোচ্য প্রশ্নটি খণাত্মক, অস্বীকৃতিজ্ঞাপক। এর সোজাসুজি অর্থ__ জ্ঞানী ও অজ্ঞ কখনো সমান হতে পারে না। বাক্যটি পূর্বে আলোচিত বাক্যের সমার্থক ও বক্তব্যকে অধিকতর স্পষ্টকারক। কোনো কোনো আলেম বলেছেন, বাক্যটি অতীব গুরুতৃপূর্ণ তো বটেই, উপরন্ত্র এটি একটি প্রকৃষ্ট উপমাও । অর্থাৎ জ্ঞানী ও মূর্খ যেমন সমান নয়, তেমনি সমান হতে পারে না অনুগত ও অবাধ্যরা। কেউ কেউ আবার বলেছেন, পূর্ববর্তী বাক্যে কর্মসম্পাদনের শক্তির দিক থেকে দু"দলের সমতাকে অস্বীকার করা হয়েছে, আর আলোচ্য বাক্যে অস্বীকার করা হয়েছে জ্ঞানগত দিকের সমতার ৷ এভাবে শ্রেষ্ঠ প্রমাণ করা হয়েছে এক দলের উপরে অন্য দলের । কোনো কোনো বর্ণনাকারী মন্তব্য করেছেন, এখানকার “আল্লাজীনা তাফসীরে মাযহারী/২৩০ ইয়া*লামুন'যোরা জানে) এবং “আল্লাজীনা লা ইয়া*লামুন" (যারা জানে না) কথা দু*টোতে ইঙ্গিত রয়েছে যথাক্রমে হজরত আম্মার এবং আবু হুজায়ফা মাখজুমীর প্রতি । সূরা যুমার 8 আয়াত ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ _॥ বল, “হে আমার মু*মিন বান্দাগণ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর । যাহারা এই দুনিয়াতে কল্যাণকর কাজ করে তাহাদের জন্য আছে কল্যাণ । আর আল্লাহ্র যমীন প্রশস্ত, ধৈর্যশীলদিগকে তো অপরিমিত পুরস্কীর দেওয়া হইবে ।' _) বল, “আমি তো আদিষ্ট হইয়াছি, আল্লাহ্র আনুগত্যে একনিষ্ঠ হইয়া তাহার “ইবাদত করিতে; “আর আদিষ্ট হইয়াছি, আমি যেন আত্মসমর্পণকারীদের অগ্রণী হই । [॥ বল, “আমি যদি আমার প্রতিপালকের অবাধ্য হই, তবে আমি ভয় করি মহাদিবসের শাস্তির ৷ ॥|11.911100117.001
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।