Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

বিবেকবুদ্ধিসম্পন্নগণের বেলায়। যেমন এক আয়াতে বলা হয়েছে “ওয়ামা খালাকৃজ জাকারা ওয়াল উনছা*। এখানেও “মা ব্যবহৃত হয়েছে “মান' অর্থে । এরপর বলা হয়েছে__“এবং সে আল্লাহ্র সমকক্ষ দীড় করায়, অপরকে তার পথ থেকে বিভ্রান্ত করবার জন্য” ৷ উল্লেখ্য, আল্লাহ্র সমকক্ষ দীড় করানোর অর্থই হচ্ছে নিজে বিপথগামী হওয়া ও অন্যের বিপথগামিতার পথ প্রশস্ত করা । এমতো বাকভঙ্গি ব্যবহার করা হয়েছে অপর এক আয়াতেও । যেমন___ “মুসাকে ফেরাউনের লোকেরা নদীবক্ষ থেকে উঠিয়ে নিলো এবং মুসা হয়ে গেলো তাদের শত্রু ও দুঃখ-দুর্দশার কারণ" । এরপর বলা হয়েছে___ “বলো, কুফরীর জীবন অবস্থায় তুমি কিছুকাল উপভোগ করে নাও। বন্তৃতঃ তুমি জাহান্নামীদের অন্যতম" । একথার অর্থ__ হে আমার তাফসীরে মাযহারী/২২৮ প্রিয়তম বচনবাহক! আপনি ওই অংশীবাদী জনগোষ্ঠীকে বলুন, ঠিক আছে। তোমরা অকৃতজ্ঞ অবস্থাতেই থাকো । কিছুকাল ধরে উপভোগ করো পৃথিবীর জীবন। কিন্তু জেনো, তোমাদের নরকগমন সুনিশ্চিত । এখানে “কিছুকাল উপভোগ করে নাও অর্থ মৃত্যু পর্যন্ত আনন্দ স্ফুর্তি করে নাও। কোনো কোনো বর্ণনাকারী বলেছেন, আলোচ্য বক্তব্যটি উপস্থাপন করা হয়েছে পৌত্তলিক উয়াইনা ইবনে রবীয়াকে লক্ষ্য করে । মুকাতিল বলেছেন, আবু হুজায়ফা ইবনে মুগীরা মাখজুমীকে উপলক্ষ করে অবতীর্ণ হয়েছে এই আয়াত। সূরা যুমার $ আয়াত ৯ [॥ যে ব্যক্তি রাত্রির বিভিন্ন যামে সিজ্দাবনত হইয়া ও দাঁড়াইয়া আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তাহার প্রতিপালকের অনুথহ প্রত্যাশী করে, সে কি তাহার সমান, যে তাহা করে না? বল, “যাহারা জানে এবং যাহারা জানে না, তাহারা কি সমান?' বোধশক্তিসম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। এখানে “কানিতুন* অর্থ যে ব্যক্তি নির্ধারিত ইবাদত পূর্ণ করে । হজরত ইবনে ওমর বলেছেন, শব্দটির অর্থ কোরআন পাঠ ও নামাজে প্রলম্বিত দণ্তায়মানতা ৷ “আম্মান' কথাটির “আম” (কৌ) এখানে বিযুক্তক। সুতরাং এখানকার বক্তব্যটি দীড়ায়__ উৎ্সাহ-আগ্রহের সঙ্গে ইবাদতে মশগুল থাকে যে ব্যক্তি, সে কি ওই ব্যক্তির মতো হতে পারে, যে আল্লাহ্র অংশীদার সাব্যস্ত করে রেখেছে? অথবা “আম? এখানে সংযুক্তক এবং পদ্ধতিগতভাবে এখানে কিছু কথা রয়েছে অনুক্ত। ওই অনুক্ততাসহ বক্তব্যটি দীড়ায়__ ওই ব্যক্তি কি উত্তম, যে আল্লাহ্‌কে অংশীদার স্থির করে রেখেছে এবং আল্লাহ্‌র অনুগহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে না; নাকি উত্তম ওই ব্যক্তি, যে রাত্রিকালে ব্যাপৃত থাকে ইবাদতে? “আনাআল্‌ লাইলি* অর্থ রাতে, রাত্রির বিভিন্ন যামে। “সাজ্ব্দাঁও ওয়া কৃয়িমান' অর্থ সেজদাবনত হয়ে এবং দীড়িয়ে। “ইয়াহ্জারুল আখিরাতি' অর্থ নিজের পুণ্যকর্মের স্বল্পতাদৃষ্টে পরকালের শাস্তিকে ভয় করে, পুণ্যকর্ম বেশী হলেও তার উপরে ভরসা না করে সর্বান্তঃকরণে ও সর্বোতভাবে প্রত্যাশী হয় কেবল আল্লাহ্‌র রহমতের । অর্থাৎ হৃদয়ে লালন করে যুগপৎ ভয় ও আশা । শুধুই ভয় করে না, কারণ তাতে করে নৈরাশ্য নিশ্চিত হয়, আর নৈরাশ্য নিষিদ্ধ । যেমন এক আয়াতে বলা হয়েছে “আল্লাহ্‌র অনুগ্রহ থেকে নিরাশ হয় তো কেবল সত্যপ্রত্যাখ্যানকারীরা*। তাফসীরে মাযহারী/২২৯ আবার শুধু আশাকেও প্রশ্রয় দেয় না, কেননা এতে করে আল্লাহ্‌র শাস্তির প্রতি থাকে না কোনো সমীহ ও স্বীকৃতি । আর আল্লাহ্‌র শাস্তি সম্পর্কে নিশ্চিত ও নির্ভয়তাও অসিদ্ধ। তাই এক আয়াতে বলা হয়েছে “আল্লাহ্‌র শাস্তি থেকে কেবল ক্ষতিগ্রস্ত সম্প্রদায় নিশ্চিন্ত থাকে৷ আলোচ্য আয়াতের প্রথমাংশের ব্যাখ্যা এরকমই । আর এই আয়াত অবতীর্ণ হওয়ার পরিপ্রেক্ষিত কী ছিলো, সে সম্পর্কে বিভিন্ন বিছজ্জন বিভিন্ন কথা বলেছেন । যেমন _ ১. জুহাকের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে হজরত আবু বকর সিদ্দীক সম্পর্কে । ২. আবু সালেহ সূত্রে কালাবী বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।