Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

করেছেন “আল্লাহ্‌ যাকে পথ প্রদর্শন করেন, ইসলামের জন্য তার বক্ষাভ্যত্তরকে করে দেন প্রশস্ত । আর যাকে বিপথগামী তাফসীরে মাযহারী/২২৬ সংকীর্ণ” যোতে তার বক্ষে ইসলামের নূর প্রবেশ করতে না পারে)। আমাদের পূর্বসুরী বিদ্জ্জন এরকমই অভিমত প্রকাশ করেছেন। এমতো বিশ্বাসই আহলে সুন্নত ওয়াল জামাতের ধর্মজ্ঞগণ কর্তৃক সর্বসম্মতভাবে স্বীকৃত । কিন্তু পথভ্রষ্ট মুতাজিলাদের বিশ্বাস এর বিপরীত । তারা বলে, পাপ ও অকৃতজ্ঞতা আল্লাহ্‌র অভিগ্রায়প্রসূত হয় না। আরো বলে, আল্লাহ্‌র আদেশ ও অভিপ্রায় একই। বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস ও সুদ্দী আলোচ্য বাক্যের মর্মার্থ করেছেন এভাবে__ আল্লাহ্‌ তার বিশুদ্ধচিত্ত বান্দাদের জন্য অকৃতজ্ঞতাকে পছন্দ করেন না। আর তীর বিশুদ্ধচিত্ত বান্দা তারাই, যাদের সম্পর্কে তিনি ইবলিসকে বলেছেন “আমার বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্-প্রভৃতৃ নেই'। এমতো ব্যাখ্যার প্রেক্ষাপটে আল্লাহ্র “সন্তোষ'কে রূপক অর্থে “অভিপ্রায়' বলা যায়। অন্যথায় প্রকৃত কথা হচ্ছে, “সন্তোষ' ও “অভিপ্রায়” সমার্থক নয় । অর্থাৎ অভিপ্রায়ের সঙ্গে সন্তোষের সংযোগ অত্যাবশ্যক নয়। অভিপ্রায়ের সম্পর্ক তো ভালো-মন্দ উভয়ের সঙ্গেই হয়ে থাকে। আল্লাহ্র অভিপ্রায় অবশ্যবাস্তবায়নব্য । তিনি যা চান, তা হয়। যা চান না, তা হয় না। কিন্তু তার “সন্তোষ' ভালোর সঙ্গে। আর মন্দের সঙ্গে সম্পর্কিত তার “অসন্তোষ” । এক আয়াতে আল্লাহ্র অভিপ্রায়ের অবশ্যবাস্তবায়নব্যতার কথা বলা হয়েছে এভাবে “আমি যা করতে ইচ্ছা করি, সে সম্পর্কে শুধু বলি “হও* অমনি তা হয়ে যায়*। এরপর বলা হয়েছে__ “যদি তোমরা কৃতজ্ঞ হও, তিনি তোমাদের জন্য এটাই পছন্দ করেন । একথার অর্থ_যদি তোমরা তোমাদের প্রভুপালকের প্রতি ইমান আনো এবং তার নির্দেশ-নিষেধাজ্ঞাসমূহ মান্য করে চলো, তবে তিনি তার যথোপযুক্ত প্রতিফল তোমাদেরকে দিবেন। পছন্দনীয় বিষয়াবলীর জন্য পুরস্কার প্রাপ্তিই সঙ্গত। তাই কোনো কোনো আলেম এখানকার “গছন্দ' অর্থ করেছেন পুরস্কার (সওয়াব)। অর্থাৎ তোমরা কৃতজ্ঞ হলে তিনি তোমাদেরকে করবেন পুরস্কৃত । এরপর বলা হয়েছে__ “একের ভার অন্যে বহন করবে না” । একথার অর্থ__ একজনের পাপের বোঝা অন্যে বহন করবে না। অর্থাৎ তোমাদের অকৃতজ্ঞতাজনিত পাপের বোঝা বহন করবে তোমরাই, অন্য কেউ নয়। তোমরা যদি অকৃতজ্ঞই থেকে যাও, তবে তাতে আমার রসুলের কোনো ক্ষতি হবে না। তিনি তো তোমাদের মঙ্গলের জন্যই বার বার তোমাদেরকে সতর্ক করে চলেছেন । আহ্বান জানাচ্ছেন ইসলামের প্রতি । এরপর বলা হয়েছে__ “অতঃপর তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের প্রত্যাবর্তন এবং তোমরা যা করতে, তিনি তোমাদেরকে তা অবহিত করবেন । একথার অর্থ__ হে মক্কার পৌত্তলিক জনগোষ্ঠী! ভুলে যেয়ো না যে, অবধারিত মৃত্যু শেষে তোমরা তোমাদের প্রভুপালকের সকাশে প্রত্যানীত হবেই । তখন তিনি অবশ্যই তোমাদের স্বস্তি অথবা শাস্তি বিধান করবেন। তাফসীরে মাযহারী/২২৭ এরপর বলা হয়েছে___ “অন্তরে যা আছে, তিনি তা সম্যক অবগত" ৷ একথার অর্থ__ সকলের অভ্যন্তরীণ উদ্দেশ্য সম্পর্কে তিনি সম্পূর্ণরূপে ওয়াকিফহাল। তার সর্বত্রব্যাপী জ্ঞানের বাইরে যাবার সাধ্য কারোই নেই। তাই যথাসময়ে তোমাদের কর্মফলের যথোপযুক্ত প্রতিদান তিনি তোমাদেরকে দিবেনই___ নির্ধারণ করবেন তোমাদের জন্য চিরন্বস্তি, অথবা চিরশাস্তি। পরের আয়াতে (৮) বলা হয়েছে__ “মানুষকে যখন দুঃখ-দৈন্য স্পর্শ করে, তখন সে একনিষ্ঠভাবে তার প্রতিপালককে ডাকে" । পরে যখন তিনি তার প্রতি অনুথহ করেন, তখন সে বিস্মৃত হয়ে যায় তার পূর্বে যার জন্য সে ডেকেছিলো তাকে" । একথার অর্থ__ মানুষ বিপদে পড়লে সর্বান্ত ঃকরণে আল্লাহ্‌কে ডাকে, আবার বিপদ দূর হবার পর যে আল্লাহ তার বিপদ দূর করেন, সেই আল্লাহ্‌র কথাই ভূলে যায় । এভাবেই তারা হয়ে যায় অকৃতজ্ঞ। এখানে “মুনীবান' অর্থ ডাকে, আহ্বান করে । “ইজা খাওয়ালাহু' অর্থ যখন আল্লাহ্‌ তাকে অনুগ্রহ করেন, করেন বিত্তশালী বা দাস-দাসীর অধিকারী । “খাওয়াল' অর্থ পরিচারক, সেবক । রসুল স. যাদের সম্পর্কে বলেছেন, এরা তোমাদের ভাই, তোমাদের সেবা করে, আল্লাহ্‌ তাদেরকে তোমাদের করায়ত্ব করে দিয়েছেন । “খাওয়ালাহু* অর্থ খবরাখবর রাখা, দেখাশোনা করা । এক হাদিসে এসেছে, রসুল স. বক্তৃতা প্রদানের মাধ্যমে আমাদের রক্ষণাবেক্ষণ করতেন। আরববাসীরা বলেন, অমুক ব্যক্তি ধনসম্পদের তত্বাবধায়ক ৷ অর্থাৎ সে ধনসম্পদ রক্ষণাবেক্ষণ বা দেখাশোনা করে । নেহায়া, কামুস। “মা কানা ইয়াদ্‌্উ+ ইলাইহি" অর্থ যে দুঃখ কষ্ট থেকে পরিব্রাণ প্রাপ্তির জন্য আল্লাহকে ডেকেছিলো, সেই আল্লাহ্‌কেই ভুলে যায়। অথবা সে তার প্রভূপালককে ভূলে যায়, যার কাছে সে কাকুতি মিনতি করে পরিত্রাণপ্রার্থী হতো। “মা সাধারণতঃ বিবেকহীন সৃষ্টির ক্ষেত্রে ব্যবহৃত হলেও এখানকার “মা কানা এর “মা* ব্যবহৃত হয়েছে “মান' অর্থে, যা ব্যবহৃত হয় ॥|11.911100117.001

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।