মানুষ! তার অপার শক্তিমত্তা ও মহাসৃজনের যে সকল দলিল-প্রমাণ এতোক্ষণ ধরে বর্ণনা করা হলো, সে সকলকিছু জেনে শুনে বুঝে কীভাবে তোমরা মুখ ফিরিয়ে নিয়ে অন্যত্র গমন করতে চাও? এখানে “জালিকুমুল্লহু রব্বুকুম' অর্থ এই সকল কাজ করার মালিক কেবলই আল্লাহ্, যিনি তোমাদের প্রতিপালক । “লাহুলমুল্ক্' অর্থ সর্বময় কর্তৃত্ব তারই । এখানে “জালিকুম' উদ্দেশ্য, আর “আল্লাহ্' প্রথম বিধেয়, দ্বিতীয় বিধেয় “রব্বুকুম', তৃতীয় বিধেয় “লাহুল মুল্ক্* এবং চতুর্থ বিধেয় হচ্ছে “লা ইলাহা ইন্লাহুয়া” (তিনি ব্যতীত কোনো ইলাহ নেই)। “লা ইলাহা ইল্লা হুয়া অর্থ এখানে__ কেউ অথবা কোনোকিছুই যেহেতু তার সৃজনকর্মের অংশীদার নয়, সেহেতু ইবাদত পাওয়ার যোগ্যতা তিনি ব্যতীত অন্য কারো নেই। “ফাআন্না তুস্রাফুন' (তবে তোমরা মুখ ফিরিয়ে কোথায় চলেছো) কথাটির “ফা' এখানে কারণপ্রকাশক এবং বিস্ময়প্রকাশক প্রশ্ন বোধক | এভাবে কথাটির মর্মীর্থ দাড়ায়__ বড়ই আশ্চর্যের বিষয় যে, বিশদভাবে এতো সব দলিল-প্রমাণ প্রকাশ করার পরেও কী কারণে তোমরা মহাসত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছো এবং প্রকৃতউপাস্য আল্লাহ্র উপাসনা পরিত্যাগ করে অভিমুখী হচ্ছো ভিত্তিহীন উপাস্যসমূহের দিকে? সূরা যুমার £ আয়াত ৭, ৮ তাফসীরে মাযহারী/২২৫ [॥ তোমরা অকৃতজ্ঞ হইলে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নহেন, তিনি তাহার বান্দাদের অকৃতজ্ঞতা পসন্দ করেন না। যদি তোমরা কৃতজ্ঞ হও, তিনি তোমাদের জন্য ইহাই পসন্দ করেন। একের ভার অন্যে বহন করিবে না। অতঃপর তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের প্রত্যাবর্তন এবং তোমরা যাহা করিতে তিনি তোমাদিগকে তাহা অবহিত করিবেন। অন্তরে যাহা আছে তিনি তাহা সম্যক অবগত । [॥ মানুষকে যখন দুঃখ-দৈন্য স্পর্শ করে তখন সে একনিষ্ঠভাবে তাহার প্রতিপালককে ডাকে । পরে যখন তিনি তাহার প্রতি অনুগ্ধহ করেন তখন সে বিস্মৃত হইয়া যায় তাহার পূর্বে যাহার জন্য সে ডাকিয়াছিল তাহাকে এবং সে আল্লাহ্র সমকক্ষ দীড় করায়, অপরকে তাহার পথ হইতে বিভ্রান্ত করিবার জন্য ৷ বল, “কুফরীর জীবন অবস্থায় তুমি কিছুকাল উপভোগ করিয়া লও । বন্তৃত তুমি জাহান্নামীদের অন্যতম |" প্রথমে বলা হয়েছে__ “তোমরা অকৃতজ্ঞ হলে আল্লাহ্ তোমাদের মুখাপেক্ষী নন* ৷ এখানে “গনিউন্ আ*ন্কুম' অর্থ আল্লাহ্ তোমাদের মুখাপেক্ষী নন। অর্থাৎ তোমাদের বিশ্বাস ও উপাসনার মুখাপেক্ষী তিনি মোটেও নন। “তোমরা অকৃতজ্ঞ হলে? কথাটির মধ্যে কর্মফল অনুক্ত রয়েছে, আর “আল্লাহ্ তোমাদের মুখীপেক্ষী নন' কথাটি উল্লেখিত হয়েছে অনুক্ত কর্মপদের স্থলে । সেক্ষেত্রে বক্তব্যটি দীড়ায়__ যদি তোমরা অকৃতজ্ঞ (মূর্তিপূজক) হও, তবে তোমাদের অপবিশ্বাসের দায় তোমাদের উপরেই বর্তাবে, আল্লাহ্র উপরে নয় । কেননা আল্লাহ্ তোমাদের এবং তোমাদের বিশ্বাসের মুখাপেক্ষী নন। বরং তোমরাই সর্বোতক্ষেত্রে তারই মুখাপেক্ষী । অকৃতজ্ঞতা দ্বারা ক্ষতিগ্রস্ত ও বিশুদ্ধ বিশ্বাস দ্বারা উপকৃত হবে তোমরাই । এরপর বলা হয়েছে__ “তিনি তার বান্দাদের অকৃতজ্ঞতা পছন্দ করেন না” । একথার অর্থ__ তোমাদের কৃতজ্ঞতা- অকৃতজ্ঞতা সকল কিছুই তার অভিথ্রায়ানুগত হওয়া সত্তেও অকৃতজ্ঞতা তার একেবারেই পছন্দ নয়। আল্লাহপাক স্বয়ং এরশাদ ॥|॥11.011100117.00
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।