Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

এখানে “আগ্যীয* অর্থ অজেয়, সকল কিছুর উপর পরাক্রমশালী । আর “গাফ্ফার' অর্থ বড়ই ক্ষমাশীল । সেকারণেই তো তিনি অপরাধীদেরকে তাৎক্ষণিকভাবে শান্তি দেন না এবং ছিনিয়েও নেন না তাদেরকে প্রদত্ত পার্থিব বিত্ত-বৈভব। পরের আয়াতে (৬)বলা হয়েছে__ “তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একই ব্যক্তি থেকে । অতঃপর তিনি তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন' ৷ একথার অর্থ__ হে মানবমগ্ুলী! তোমাদের জন্ম-ইতিহাস শোনো । তোমাদের সকলের আদি পিতা একজন । আমি তাকেই প্রথম সৃষ্টি করেছি। তারপর তার মাধ্যমে সৃষ্টি করেছি তার স্ত্রী ও তার সন্তান-সম্ততিদেরকে ৷ এখানে “এক ব্যক্তি থেকে কথাটির দ্বারা একথাই প্রমাণিত হয় যে, হজরত আদমকে সৃষ্টি করা হয় পিতা-মাতা ব্যতিরেকেই। এখানে “অতঃপর তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন* কথাটির মাধ্যমে এমতো ধারণার অবকাশ থেকে যায় যে, তবে কি আল্লাহু হজরত আদমের সন্তান-সন্ততি সৃষ্টি করার পরে সৃষ্টি করেছেন তার পত্রী হজরত হাওয়াকে। যদি তা না-ই হবে, তবে প্রথমে “তোমাদেরকে সৃষ্টি করেছেন এরকম বলার পর কেনো বলা হলো যে “অতঃপর তিনি তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন' (ডুম্মা) শব্দটির ব্যবহার তো এরকম ধারণারই পরিপোষণা করে। এরকম ধারণা খণ্ডনার্থে আমি বলি__ তাফসীরে মাযহারী/২২৩ ১. এখানে “ছুম্মা' (অতঃপর) শব্দটির সংযোগক্রিয়া রয়েছে উহ্য। তাই “খলাকৃাকুম' (সৃষ্টি করেছেন) এর সঙ্গে কথাটি সরাসরি যুক্ত নয়৷ অর্থাৎ প্রথমোক্ত বাক্যটির মর্মার্থ হবে এখানে এর আল্লাহ্‌ প্রথমে একজন মানুষ সৃষ্টি করেন এবং তার নিকট থেকে সৃষ্টি করেন তার জোড়া । ২. অথবা শব্দটি যুক্ত “ওয়াহিদাতিন* (এক) এর অর্থের সঙ্গে । অর্থাৎ এক ব্যক্তিকে প্রথমে নিঃসঙগভাবে সৃষ্টি করা হয়েছিলো, পরে সৃষ্টি করা হয়েছিলো তার যুগল, তারপর সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে । ৩. কিংবা শব্দটি “তোমাদেরকে “সৃষ্টি করেছেন' এর সঙ্গেই সম্পর্কিত। কিন্তু এর দ্বারা পরবর্তী সম্পৃক্ততাকে বোঝানো হয়নি। বরং এখানে “ছুম্মা* (অতঃপর) শব্দটির মাধ্যমে প্রকাশ করা হয়েছে দু"টো পৃথক বাক্যের বক্তব্যগত তারতম্যকে ৷ অর্থাৎ প্রথম বাক্যে বিবৃত হয়েছে সৃষ্টির সাধারণ রীতিনীতি এবং পরের বাক্যে বলা হয়েছে পৃথক প্রকৃতির সৃষ্টির কথা । অর্থাৎ তীর স্ত্রী সৃষ্টির কথা । কোনো কোনো আলেমের মতে এখানকার “তোমাদেরকে সৃষ্টি করেছেন একই ব্যক্তি থেকে' কথাটির মধ্যে ইঙ্গিত রয়েছে আতর জগতে সম্পাদিত অঙ্গীকারানুষ্ঠানের প্রতি, যখন সকল আত্মাকে লক্ষ্য করে আল্লাহ বলেছিলেন “আমি কি তোমাদের প্রভৃপালনকর্তী নই'? তখন সকলে সমস্বরে বলে উঠেছিলো, “অবশ্যই” । তখন সকল আত্মাকে নির্গত করা হয়েছিলো হজরত আদমের পৃষ্ঠদেশ থেকে । তাদের মধ্যে একটিকে করা হয়েছিলো তার জীবন সঙ্গিনী । এরপর বলা হয়েছে__ “তিনি তোমাদেরকে দিয়েছেন আট প্রকারের আন*আম*। “আনযালা* এর শাব্দিক অর্থ তিনি অবতীর্ণ করেছেন। এখানে শব্দটি ব্যবহৃত হয়েছে “দিয়েছেন' অথবা “সৃষ্টি করেছেনঃ অর্থে। সরাসরি “অবতীর্ণ করেছেন* অর্থেও এখানে শব্দটি ব্যবহার করা হয়ে থাকতে পারে । যদি তাই হয় তবে বক্তব্যটি দীড়াকে__ লওহে মাহ্‌ফুজে সৃষ্টির আদি-অন্তের সকল ঘটনা লিপিবদ্ধ আছে। সেখানকার নির্ধারণানুসারে পৃথিবীতে তোমাদের জন্য অবতীর্ণ করেছেন আট প্রকারের পশু । অথবা কথাটির অর্থ হবে__ যে সকল উপকরণের মাধ্যমে পৃথিবীতে প্রাণী সৃজন করা হয়, সে সকল উপকরণ তিনি আকাশ থেকেই অবতীর্ণ করেন। যেমন___ উক্কা, বৃষ্টি, রৌদ্র ইত্যাদি । কথাটির এরকম অর্থও করা যেতে পারে যে__ হজরত আদম সৃষ্টির পর বেহেশতেই তার সাথে সৃজন করা হয়েছিলো গৃহপালিত পশুসমূহ। পরে তাদেরকেও তার সাথে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। আর “আট প্রকারের" অর্থ চার প্রকার নর এবং চার প্রকার নারী । যেমন উট-উটনী, গাভী-ষীড়, মেষ-মেষী ও ছাগ-ছাগী। এরপর বলা হয়েছে__ “তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভের ভ্রিবিধ অন্ধকারে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন ৷ একথার অর্থ_তিনি তোমাদেরকে এবং তোমাদের গৃহপালিত পশুসহ অন্যান্য প্রাণীকে জন্মপূর্ব অবস্থায় মাতৃগর্ভে রাখেন তাফসীরে মাযহারী/২২৪ অন্ধকারে তিনটি পর্যায়ে__ প্রথমে শুক্রকণা, পরে মাংসপিণ্ড এবং তারপরে অস্থিসম্পন্ন অবস্থায় । এরপর গোশতের আবরণ দিয়ে তাতে করা হয় প্রাণের সঞ্চার। অর্থাৎ কথিত ব্রিবিধ অন্ধকার হচ্ছে__ মাতৃজঠর, জরায়ু ও বিল্লির আবরণের অন্ধকার । অথবা পিতৃপৃষ্ঠের অন্ধকার, গর্ভাশয়ের অন্ধকার এবং উদরের অন্ধকার । কিংবা পিতৃপৃষ্ঠ, মৃত্তিকা ও মাতৃজঠর__ এই তিন রকমের অন্ধকার । এরপর বলা হয়েছে__ “তিনিই আল্লাহ্‌; তোমাদের প্রতিপালক; সর্বময় কর্তৃত্ব তারই; তিনি ব্যতীত কোনো ইলাহ্‌ নেই। তবে তোমরা মুখ ফিরিয়ে কোথায় চলেছো*? একথার অর্থ__ তিনিই হচ্ছেন তোমাদের আল্লাহ্‌, তোমাদের সৃজক, প্রতিপালক । সকলের এবং সকলকিছুর উপর নিরক্কুশ সার্বভৌমত্ তারই । তাই তিনি ছাড়া উপাসনা গ্রহণের যোগ্য কেউ নয়। তাহলে হে ॥|11.011100119.001

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।