Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে মাযহারী/২২১ চাইতো । তাই আল্লাহ্‌ ব্যতীত দ্বিতীয় শ্রষ্টার অস্তিত্ব অসম্ভব। অধিক সংখ্যক আল্লাহ্র বিদ্যমানতা বাস্তবের পরিপন্থী। কাজেই খোদ আয়াতটিই তার নিঃসন্তান হওয়ার প্রকৃষ্ট প্রমাণ । | সুতরাং এমতো অবাস্তব ও অবথার্থ ধারণা থেকে তিনি যে পবিত্র ও মহান, তা বলাই বাহুল্য । আল্লাহ হচ্ছেন তীর সত্তা-গুণবত্তী কার্যকলাপ সকল কিছুতে এক, অতুল, সাদৃশ্যহীন ও আনুরূপ্যহীন। “আল্কৃহ্হার” অর্থ প্রবল পরাক্রমশালী । অর্থাৎ তিনি এমন এক পরাক্রমশীলতার অধিকারী, যা সম্পূর্ণরূপে অংশীবাদিতানিরোধক । তিনি যে অজর, অমর, অক্ষয়, অব্যয়, চিরস্থায়ী । সূরা যুমার 8 আয়াত ৫, ৬ ॥ তিনি যথাযথভাবে আকাশমণ্লী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন । তিনি রাত্রি দ্বারা দিবসকে আচ্ছাদিত করেন এবং রাত্রিকে আচ্ছাদিত করেন দিবস দারা । সূর্ ও চন্ত্রকে তিনি করিয়াছেন নিয়মাধীন। প্রত্যেকেই পরিক্রমণ করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত । জানিয়া রাখ, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল । -) তিনি তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন একই ব্যক্তি হইতে। অতঃপর তিনি তাহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করিয়াছেন। তিনি তোমাদিগকে দিয়াছেন আট প্রকার আন'আম। তিনি তোমাদিগকে তোমাদের মাতৃগর্ভের ব্রিবিধ অন্ধকারে পর্যায়ক্রমে সৃষ্টি করিয়াছেন । তিনিই আল্লাহ্‌; তোমাদের প্রতিপালক; সর্বময় কর্তৃত তাহারই; তিনি ব্যতীত কোন ইলাহ নাই। তবে তোমরা মুখ ফিরাইয়া কোথায় চলিয়াছ? প্রথমে বলা হয়েছে__ “তিনি যথাযথভাবে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন* ৷ একথার অর্থ__ তিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন তাঁর সুসমঞ্জস পরিকল্পনা অনুসারে এবং এমন শিল্পনৈপুণ্য সহকারে, যাতে করে এই সুবিশাল সৃষ্টি প্রমাণ হয় তার এককত্ের, সর্বজ্ঞতার ও সর্বশক্তিধরতার। তাফসীরে মাযহারী/২২২ এরপর বলা হয়েছে___ “তিনি রাত্রি দ্বারা দিবসকে আচ্ছাদিত করেন এবং রাত্রিকে আচ্ছাদিত করেন দিবস দ্বারা । একথার অর্থ_ যেমন মানুষ বন্ত্র দ্বারা আচ্ছাদিত হয় একটির উপর আরেকটি দিয়ে, তেমনি তিনি রাতের আধার ছারা দিবসকে এবং দিবসের আলো দ্বারা রাতকে ঢেকে দেন। ফলে পালাক্রমে আবর্তিত হতে থাকে দিন ও রাত। লেফাফা বা খাম যেমন ঢেকে রাখে তার অভ্যন্তরস্থিত বস্তুকে, তেমনি পালাক্রমে দিবস-রজনী আবৃত করে ফেলে পরস্পরকে । অথবা পাগড়ীর ভীজের মতো অবিরাম এক ভাজকে আবৃত করা হয় অপর ভীজ দ্বারা, এভাবেই রাত ও দিনকে ক্রমাগত একটি দ্বারা অপরটি আবৃত করা হচ্ছে। একটিকে আড়াল করে তদস্থলে প্রকাশ ঘটানো হচ্ছে অন্যটির ৷ হাসান ও কালাবী এখানকার আচ্ছাদিত করাকে ব্যাখ্যা করেছেন এভাবে_রাতকে হাস করে দিনকে বৃদ্ধি করা হয় এবং দিনকে কমিয়ে বাড়িয়ে দেওয়া হয় রাত্রিকে। এরপর বলা হয়েছে___ “সূর্য ও চন্দ্রকে তিনি করেছেন নিয়মাধীন । প্রত্যেকেই পরিক্রমণ করে এক নির্দিষ্টকাল পর্যন্ত । জেনে রাখো, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল? । একথার অর্থ__ সূর্য ও চন্দ্রের কক্ষপরিক্রমণের নিয়ম নির্ধারণ করে দিয়েছেন তিনিই । ওই নিয়মানুসারেই মহাগ্রলয় পর্যন্ত সূর্য-চন্দ্র আবর্তিত হতে থাকবে । জেনে রাখো, রাত্রি-দিবস, সূর্য-চন্দ্রসহ এই সুবিশাল সৃষ্টি যিনি নিয়ন্ত্রণ, রক্ষণ ও পরিচালন করেন, তার পরাক্রম কতো প্রচণ্ড এবং তার ক্ষমতা কতো বিশাল। ॥|॥11.011100119.001

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।