Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বলা হয়েছে___ “সুতরাং আল্লাহ্‌র ইবাদত করো তার আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে* ৷ একথার অর্থ__ কোরআন আমি অবতীর্ণ করেছি এ জন্যে যে, এর মাধ্যমে আপনি ও আপনার একনিষ্ঠ অনুসারীরা আল্লাহ্র ইবাদতের মাহাত্ম্য ও বিধানাবলী সম্পর্কে জানবেন এবং কেবল তার ইবাদত করবেন তারই আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে । এরপরের আয়াতে (৩) বলা হয়েছে__ “জেনে রেখো, অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য* ৷ এখানে “লিল্লাহ্‌' শব্দটি এসেছে “দ্বীন* এর পূর্বে । ফলে আল্লাহ্‌র সঙ্গে “ধর্ম' বা আনুগত্যের সম্পর্কটি হয়েছে অধিকতর সুদৃঢ় । আর আল্লাহ্‌র সঙ্গে তার বিশুদ্ধ ইবাদতের বিষয়টি এতো অধিক দলিল-প্রমাণ নির্ভর যে, বিষয়টিকে যেনো বলা যায় স্বতঃসিদ্ধ, অথবা সর্বজন-স্বীকৃত। সেকারণেই এ বাক্যের দৃঢ়তা বুঝানোর জন্য কোনো অব্যয় ব্যবহার করা হয়নি। এভাবে এখানকার বক্তব্যটি দীড়ায়_ বিশ্ুদ্ধভাবে আল্লাহ্র ইবাদত করা অবশ্য কর্তব্য । কেননা, উপাস্য হওয়ার সকল যোগ্যতা কেবল তীর মধ্যেই বর্তমান । আর তিনিই জানেন কেবল সকলের অতীত-বর্তমান-ভবিষ্যত পরিদৃশ্যমান-অদৃশ্য সকল কিছু । সুতরাং সকলের অবিমিশ্র আনুগত্য এরপর বলা হয়েছে__ “যারা আল্লাহ্‌র পরিবর্তে অন্যকে অভিভাবকরপে গ্রহণ করে তারা বলে, আমরা তো এদের পুজা এজন্যই করি যে, এরা আমাদেরকে আল্লাহ্‌র সান্নিধ্যে এনে দিবে । একথার অর্থ__ মক্কার পৌত্লিকেরা বলে, আমরা আমাদের দেব-দেবীর প্রতিমাগ্তলোকে আল্লাহ্‌ ভেবে তো পুজা করি না। পুজা করি তাদেরকে সুপারিশকারী মনে করে । মনে করি আল্লাহ্‌র সানিধ্য আমরা পাবো তাদের মাধ্যমেই । “যুলফা' এখানে ক্রিয়ামল। এর অর্থ নৈকট্য, সানিধ্য। বাগবী লিখেছেন, শব্দটি নামপদ, যা ব্যবহার করা হয়েছে ক্রিয়ামূলের স্থলে । অর্থাৎ নৈকট্যের সম্পর্ক সম্পূর্ণ করা । এরপর বলা হয়েছে__ “তারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করছে, আল্লাহ্‌ তার ফয়সালা করে দিবেন'। একথার অর্থ__ এখন মক্কার পৌত্তলিক ও মুসলমানদের মধ্যে বিশ্বাসগত যে ছন্দ দেখা দিয়েছে, তা আল্লাহ মীমাংসা করে দিবেন অচিরেই, মহাবিচারের দিবসে । পৌত্তলিকদেরকে প্রবেশ করাবেন নরকাগ্নিতে এবং বিশ্বাসীদেরকে দান করবেন বেহেশত । তাফসীরে মাযহারী/২২০ “হুম' অর্থ তারা । এখানে এই একটি সর্বনামের মাধ্যমেই বিশ্বাসী-নির্বিশ্বীসী সকলকে সচকিত করা হয়েছে । এরকমও হতে পারে যে, পূর্ববর্তী বাক্যের “আল্লাজীনা” এর উদ্দেশ্য একই সঙ্গে হজরত ঈসা, হজরত উযায়ের, ফেরেশতা, দেব-দেবীদের প্রতিমা । আর “ইত্তাখাজু” এর পরে আলোচ্য বাক্যের “হুম" সর্বনামটির ক্রিয়ার কর্ম রয়েছে উহ্য। অর্থাৎ তাদের সকল পূজনীয়রাই মিথ্যা উপাস্য, যাদেরকে তারা গ্রহণ করেছে তাদের সুপারিশকারী বা অভিভাবকরূপে । জুয়াইবিরের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, বনী আমর, বনী কেনানা ও বনী সালমা এই ত্রয়ী গোত্রকে লক্ষ্য করে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত । তারা ছিলো পৌত্তলিক । ফেরেশতাদেরকে তারা বলতো আল্লাহ্‌র কন্যা । আরো বলতো, তাদের পুজা করলেই তো আমরা আল্লাহর সানিধ্যভাজন হতে পারবো । বাগবী লিখেছেন, তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো, তোমাদের প্রভূপালনকর্তা কে? তোমাদের এবং এই আকাশ-পৃথিবীর অষ্টা কে? তখন তারা বলতো, আল্লাহ্‌। তারপর যখন বলা হতো, তাহলে তোমরা প্রতিমা পূজা করো কেনো? তখন তারা বলতো, আল্লাহ্‌র মৈত্রী অর্জনার্থে। এরপর বলা হয়েছে___ “যে মিথ্যাবাদী ও কাফের, আল্লাহ্‌ তাকে সৎপথে পরিচালিত করেন না'। “কাজিবুন' অর্থ মিথ্যাবাদী অর্থাৎ তার ধারণা করে আল্লহ সন্তানবান ও তাদের আরাধ্যরা সুপারিশ করবে আল্লাহর সকাশে । এবং “কুফ্ফার' অর্থ কাফের, সত্যপ্রত্যাখ্যানকারী, অকৃতজ্ঞ, অবিশ্বাসী, আল্লাহ্‌র নেয়ামতসম্ভারের অবমাননাকারী । উল্লেখ্য, আল্লাহ্‌র সমান্তরালে অন্য কাউকে বা কোনো কিছুকে উপাস্য বলে ধারণা করাই হচ্ছে আল্লাহ্‌র অনুদানসম্ভারের অবমাননা । এ ধরনের মিথ্যাবাদী ও অবিশ্বাসীদেরকে পথপ্রদর্শন করা আল্লাহ্‌র ইচ্ছা নয়। যদি ইচ্ছা করতেন, তবে মিথ্যাবাদীরা যেমন মিথ্যার সঙ্গে সম্পর্কচ্যুত হতো, তেমনি পৌত্তলিকেরাও বিচ্যুত হতো অংশীবাদিতা থেকে । কেননা আল্লাহ্র অভিপ্রায়বিরদ্ধ কোনো কিছুরই অস্তিত্ব অসম্ভব । আলোচ্য বাক্যটি সম্পূর্ণ পৃথক একটি বাক্য । পূর্বাপর বাক্যের সঙ্গে এর বক্তব্যগত কোনো যোগাযোগ নেই। এরপরের আয়াতে (8) বলা হয়েছে__ “আল্লাহ্‌ সন্তান গ্রহণ করতে চাইলে তিনি তার সৃষ্টির মধ্যে যাকে ইচ্ছা বেছে নিতেন। পবিত্র ও মহান তিনি। তিনি আল্লাহ্‌, এক, প্রবল পরাক্রমশালী” । একথার অর্থ__ আল্লাহ যদি সন্তান গ্রহণ করতে চাইতেন তবে ঈসা, উযায়ের অথবা ফেরেশতাগণ কেনো, তিনি যাকে খুশী তাকেই বানাতে পারতেন তার সন্তান-সন্ততি । কেননা সকলে ও সকলকিছুই সর্বোতভাবে তার মুখাপেক্ষী এবং অধিকারভূত। কিন্তু পিতা-পুত্র যে পরস্পরের সমান্তরাল ও একে অপরের ক্ষমতা ও যোগ্যতার অংশীদার হয়। সমগ্র সৃষ্টি যে সৃজন সূত্রভূত। সৃজিত ও সৃজয়িতার মধ্যে একমাত্র সম্পর্ক হতে পারে দাস-প্রভুর, যা পিতা-পুত্র হওয়ার অন্তরায় । অথবা বলা যায়__ আল্লাহপাক যদি কাউকে সন্তান হিসাবে গ্রহণ করেন তাহলে সে-ও স্বীয় অভিপ্রায়ানুসারে সৃষ্টি করতে ॥|॥11.911100117.001

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।