এই সুরার রুকু সংখ্যা ৮ এবং আয়াত সংখ্যা ৭৫। সুরাখানি অবতীর্ণ হয়েছে মক্কায় । কেবল ৫২, ৫৩ ও ৫৪ সংখ্যক আয়াত অবতীর্ণ হয়েছে মদীনায় । সূরা যুমার £ আয়াত ১, ২, ৩, ৪ তাফসীরে মাযহারী/২১৮ ॥ এই কিতাব অবতীর্ণ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ্র নিকট হইতে। ॥ আমি তোমার নিকট এই কিতাব সত্যসহ অবতীর্ণ করিয়াছি । সুতরাং আল্লাহ্র ইবাদত কর তাহার আনুগত্যে বিশুদ্ধচিত্ত হইয়া। ॥ জানিয়া রাখ, অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য । যাহারা আল্লাহ্র পরিবর্তে অন্যকে অভিভাবকরূপে গ্রহণ করে তাহারা বলে, “আমরা তো ইহাদের পুজা এইজন্যই করি যে, ইহারা আমাদিগকে আল্লাহ্র সানিধ্যে আনিয়া দিবে ।' উহারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করিতেছে আল্লাহ্ তাহার ফয়সালা করিয়া দিবেন। যে মিথ্যাবাদী ও কাফির, আল্লাহ্ তাহাকে সৎপথে পরিচালিত করেন না। [৪ আল্লাহ্ সত্তান গ্রহণ করিতে চাহিলে তিনি তাহার সৃষ্টির মধ্যে যাহাকে ইচ্ছা বাছিয়া লইতেন। পবিত্র ও মহান তিনি! তিনি আল্লাহ্, এক, প্রবল পরাক্রমশালী । প্রথমে বলা হয়েছে__ “তান্যীলুল কিতাবি মিনাল্লাহিল্ আ"যীযিল হাকীম'। এর অর্থ__ এই কিতাব অবতীর্ণ হয়েছে প্রজ্ঞাময় আল্লাহ্র নিকট থেকে । এখানে “তান্যীলুল কিতাব* কথাটির উদ্দেশ্য অনুক্ত রয়েছে। অর্থাৎ এটা হচ্ছে অবতীর্ণকৃত কিতাব । অথবা এই অবতীর্ণকৃত এখানে উদ্দেশ্য এবং এর বিধেয় হচ্ছে “মিনাল্লৃহ' আল্লাহ্র নিকট থেকে)। “তান্যীল* এখানে কর্মপদীয় ক্রিয়ামূল । অর্থাৎ অবতরণকৃত, অবতারিত। “আ"*যীয" অর্থ পরাক্রমশালী, সকলের এবং সকল কিছুর উপরে শক্তিমান । “হাকীম' অর্থ প্রজ্ঞাময়, আপন প্রজ্ঞায় নিপুণ সৃজয়িতা । আর “কিতাব অর্থ এখানে কেবল এই সুরা, অথবা এই কোরআন । পরের আয়াতে (২) বলা হয়েছে__ “আমি তোমার নিকট এই কিতাব সত্যসহ অবতীর্ণ করেছি'। এ কথার অর্থ__ হে আমার বচনবাহক! এই মহাগ্রন্ন আমি আপনার নিকট অবতীর্ণ করেছি যথাযথ পদ্ধতিতে । এখানে “বিল হাকৃকৃ* অর্থ তাফসীরে মাযহারী/২১৯ সত্যের হিসেবে । “বা' অব্যয়টি এখানে নৈমিত্তিক । অর্থাৎ আমি এই মহাগ্রন্থ আপনার প্রতি অবতীর্ণ করেছি সত্যকে প্রতিষ্ঠিত করতে, প্রকাশ করতে এবং বিশদভাবে বর্ণনা করার নিমিত্তে। দৃশ্যতঃ মনে হয় এই বাক্যটি পূর্ববর্তী বাক্যের পুনরতক্তি। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। প্রথম বাক্যে “তান্যীলুল কিতাবি' "গ্রন্থের অবতারণ' বলে বর্ণনা করা হয়েছে গ্রন্থ অবতারণের উপক্রমণিকা । আর পরবর্তী বাক্যে বর্ণিত হয়েছে গ্রন্থ অবতারণের নিমিত্ত । ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।