Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

পরিসমাপ্তি টানলেন এভাবে__ বললেন, আমার কথা অবশ্যই সত্য । আর আমি সত্যই বলছি হে ইবলিস! তুমি ও তোমার মতো যারা সত্যপ্রত্যাখ্যানকারী, আমি তাদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবোই। এখানে “ফাল্হাকৃকু* অর্থ আমি সত্য, অথবা আমার প্রতিজ্ঞা সত্য ৷ এখানে বাক্যের উদ্দেশ্য উহ্য রয়েছে । “হাকৃ* হচ্ছে আল্লাহর একটি নাম। অথবা অর্থ হবে__ সত্য আমার শপথ । সেক্ষেত্রে বিধেয় হবে উহ্য । আর এখানকার “ওয়াল হাকৃকুন আকুলু” আর আমি সত্যই বলি) বাক্যটি পূর্বাপর সম্পর্কবিহীন একটি বাক্য । “জাহান্নামা মিন্কা ওয়া মিম্মান্‌ তাবিয়াকা মিন্হুম আজ্মায়ীন' অর্থ তোমার দ্বারা ও তোমার অনুসারীদের দ্বারা আমি জাহানাম পূর্ণ করবোই। তোমাদের একজনকেও ছাড়বো না । উল্লেখ্য, এই অনুজ্ঞার মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে সকল শয়তান জ্বিন ও প্রত্যেক শয়তান- স্বভাবী মানুষ । সূরা সোয়াদ ঃ আয়াত ৮৬, ৮৭, ৮৮ ) বল, “আমি ইহার জন্য তোমাদের নিকট কোন প্রতিদান চাহি না এবং যাহারা মিথ্যা দাবি করে আমি তাহাদের অন্তর্ভূক্ত নহি।” ॥ ইহা তো বিশ্বজগতের জন্য উপদেশ মাত্র । ) ইহার সংবাদ তোমরা অবশ্যই জানিবে, কিয়তকাল পরে । প্রথমে বলা হয়েছে__ “আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না" । একথার অর্থ__ হে আমার প্রিয়তম বাণীবাহক! আপনি মক্কাবাসীদেরকে জানিয়ে দিন, হে আমার স্বজাতি! এই যে মহাগ্রন্থ আল কোরআনের আয় মাধ্যমে আমি তোমাদেরকে পথপ্রদর্শন করে চলেছি, এর জন্য আমি তোমাদের কাছে কোনো বিনিময় প্রত্যাশী করি না। এর পর বলা হয়েছে__ “এবং যারা মিথ্যা দাবি করে, আমি তাদের অন্তর্ভুক্ত নই” । একথার অর্থ__ এই কোরআন আমার নিজস্ব রচনা নয়। এরকম মিথ্যা দাবিও আমি করি না। আর যারা এরকম দাবি করে, তাদের দলভূতও আমি নই। আমি প্রকৃতই আল্লাহ কর্তৃক প্রেরিত ও রত্যাদেশপ্রাপ্ত একজন রসুল । হজরত ওমর থেকে বোখারী বর্ণনা করেছেন, কপটতা ও মনগড়া সকল কিছু থেকে আমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে । বাগবী লিখেছেন, মাসরুক তাফসীরে মাযহারী/২১৭ বলেছেন, একবার আমি হজরত ইবনে মাসউদের নিকটে গেলাম । তিনি বললেন, কেউ কোনো বিষয়ে অবহিত থাকলে যেনো তা বলে। নতুবা যেনো বলে “আল্লাহ জানেন । এরকম বলাও জ্ঞানের একটি শাখা । কেননা, আল্লাহতায়ালা তার প্রিয়তম রসুলকে এই মর্মে নির্দেশনা দিয়েছেন__ বলো, আমি এর জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের অন্তর্ভুক্ত নই* । আমি বলি, এখানকার দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্যটির প্রতি গুরুত্আরোপক। এভাবে এখানে একথাটিই বুঝিয়ে দেওয়া হয়েছে যে, যে ব্যক্তি কারো কাছে কোনো প্রতিদান চান না, মিথ্যা কোনো কিছু দাবি করা তার পক্ষে অসম্ভব ৷ পরের আয়াতে ৮৭) বলা হয়েছে__ “এটাতো বিশ্বজগতের জন্য উপদেশ মাব্র'। একথার অর্থ__ হে আমার বচনবাহক! আপনি তাদেরকে আরো জানিয়ে দিন, এই কোরআন মহামূল্যবান উপদেশে পরিপূর্ণ এবং সম্পূর্ণতই প্রত্যাদেশিত । আর এই নির্ভুল বৈভবের প্রতিই আমি তোমাদেরকে অভিনিবেশী করে তুলতে চাইছি। শেষোক্ত আয়াতে (৮৮) বলা হয়েছে__ “এর সংবাদ তোমরা অবশ্যই জানবে, কিয়ৎকাল পরে'। একথার অর্থ_ এই কোরআনের সকল বিজ্ঞপ্তি অবশ্যই কার্যকর করা হবে। অবশ্যই বাস্তবায়িত হবে কোরআন- কথিত পুরস্কার ও তিরস্কার । আর সেই দিন বেশী দূরেও নয়। হজরত ইবনে আব্বাস ও কাতাদা এখানকার “বা"দা হীন' (কিয়ৎকাল পরে) কথাটির অর্থ করেছেন__ মৃত্যুর পরে। ইকরামা অর্থ করেছেন__ শেষ বিচারের দিনে । হাসান বলেছেন, মৃত্যু সমুপস্থিত হলেই মানুষের সামনে সত্যের স্বরূপ উন্মোচিত হয় । আল্লাহর অসীম রহমতে সুরা সোয়াদের তাফসীর শেষ হলো আজ ৬ই রজব ১২০৭ হিজরী সনে । আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন ওয়া সাল্লাল্লহুতায়ালা আ'লা খইরি খল্বিহী মুহাম্মার্দিউ ওয়া আ'লা আলিহী ওয়া আসহাবিহী আজ্মমায়ীন। সূরা যুমার | ॥|11.911100117.001

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।