Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

“আস্তাক্বারতা” (তুমি কি ওদ্বত্য প্রকাশ করলে) কথাটি এখানে ধমক প্রদায়ক, ভর্থসনামূলক ও নেতিবাচক প্রশ্ন । এর মর্মার্থ_ কোনো অধিকার ছাড়াই তুমি হয়ে গিয়েছিলে শ্রেষ্ঠত্ব দাবিদার । “আম কুন্তা মিনাল আ"*লীন' অর্থ না তুমি উচ্চ মর্যাদাসম্পন্ন? অর্থাৎ নাকি তুমি হয়ে গিয়েছো উচ্চ মর্যাদার অধিকারী? এরপরের আয়াতে (৭৬) বলা হয়েছে__ “সে বললো, আমি তার চেয়ে শ্রেষ্ঠ । তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো এবং তাকে সৃষ্টি করেছো কর্দম থেকে" । এখানে “সে বললো" অর্থ ইবলিস বললো । অর্থাৎ ইবলিস তার অপকর্মের পক্ষে আবার যুক্তিও উত্থাপন করলো । বললো, আগুন মৃত্তিকা অপেক্ষা শ্রেষ্ঠ । তাই অনলজ আমি মৃত্তিকাজাত আদমের চেয়ে উচ্চ মর্যাদীধারী । সে কারণেই আমি তাকে সেজদা করা থেকে বিরত থেকেছি । তার এমতো যুক্তি যে অসার, অচল ও অযথার্থ তা বলাই বাহুল্য । যথার্থ যুক্তি তো এই যে, যিনি সৃজয়িতা ও পালয়িতা, তার নির্দেশ অবশ্যমান্য। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে___ “তুমি এখান থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত (৭৭)। এবং তোমার উপর আমার লানত স্থায়ী হবে, কর্মফল দিবস পর্যস্ত' (৭৮)। এখানে “বের হয়ে যাও” অর্থ বের হয়ে যাও এই বেহেশত, অথবা এই আকাশ থেকে । হাসান ও আবুল আলিয়া কথাটির অর্থ করেছেন _ এই সুন্দর পরিবেশ থেকে বের হয়ে যাও, যেখানে তোমাকে সৃজন করা হয়েছিলো । হাসান ইবনে ফজল বলেছেন, এই ব্যাখ্যাটিই উত্তম । উল্লেখ্য, ইবলিসের উপরে এরকম নির্দেশ দেওয়া হয়েছিলো বলেই বিতাড়িত হওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারা হয়ে গিয়েছিলো কালো ও কুৎসিত । তাফসীরে মাযহারী/২১৫ “ফা ইন্নাকা রজ্বীম' অর্থ নিশ্চয়ই তুমি বিতাড়িত । অর্থাৎ আদমকে অসম্মান করার কারণেই তুমি এবার বিতাড়িত হলে। “লা*নত" অর্থ অভিসম্পাত, অভিশাপ। আর এখানে তোমার উপর আমার লানত স্থায়ী হবে কর্মফল দিবস পর্যস্ত কথাটির উদ্দেশ্য এরকম নয় যে, মহাবিচারের দিবসের পরে ইবলিস আর অভিসম্পাতণগরস্ত থাকবে না । বরং কথাটির প্রকৃত অর্থ হবে__ মহাবিচার দিবস পর্যন্ত তুমিতো অভিসম্পাতণগ্রস্ত অবস্থায় থাকবেই, তারপরেও অভিশপ্ত অবস্থায় ভোগ করতে থাকবে দোজখের অনন্ত শাস্তি । এরপরের আয়াতে (৭৯) বলা হয়েছে__ “হে আমার প্রতিপালক! আপনি আমাকে অবকাশ দিন কিয়ামত দিবস পর্যত্ত" । এখানে “ফান্জির্নী” অর্থ অবকাশ দাও। কথাটি বলা হয়েছে আগের বাক্যের পরিপ্রেক্ষিতে ৷ তাই কথাটির প্রথমে সংযোজিত হয়েছে “ফা' অব্যয়। এরপরের আয়াতছয়ে বলা হয়েছে__ “তিনি বললেন, তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে__(৮০) অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত ৮১)। এখানে “ফা ইন্নাকা মিনাল মুন্জারীন অর্থ তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে। এখানকার “ফা” কার্ষকারণ প্রকাশক । অর্থাৎ ইবলিসের নিবেদনের কারণেই দেওয়া হয়েছে এরকম জবাব । প্রকৃত কথা হচ্ছে তাকে অবকাশ প্রদানের বিষয়টি আল্লাহ্র অবগতিতে আগে থেকেই ছিলো । কিন্তু তার প্রকাশ ঘটলো ইবলিসের প্রার্থনার পরিপ্রেক্ষিতে । আর এখানকার “অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত* অর্থ হজরত ইত্তরাফিলের শিঙ্গার প্রথম ফুৎকার পর্যত্ত ৷ সুরা হিজরের তাফসীরে এ সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে । এর পরের আয়াতদ্য়ে বলা হয়েছে__ “সে বললো, আপনার ক্ষমতার শপথ! আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করবো (৮২), তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে নয়” (৮৩)। এখানকার “ফা বিইয্যাতিকা* (তোমার সম্মানের শপথ) কথাটির “ফা'অব্যয়টি কারণপ্রকাশক। অর্থাৎ ইবলিস বিভ্রান্ত করণের প্রবল বাসনা পূরণ করতে পারলো অবকাশপ্রাপ্তির কারণেই । অবকাশ না পেলে সে কিছুতেই এরকম সুদৃঢ় প্রতিজ্ঞা করতে পারতো না। আর ইবলিস আল্লাহ্র মহাসম্মান অথবা মহাক্ষমতার শপথ করেছিলো একারণেই যে, সে যেনো আল্লাহ্‌র ওই অপার ক্ষমতা থেকে আহরণ করতে পারে মানুষকে পথভ্রষ্ট করার সামর্থ্য । “মুখলাসীন” অর্থ একনিষ্ঠ বান্দা, বিশুদ্ধচিত্ত দাস। যারা এধরনের মহাপুণ্যবান, তারা সুরক্ষিত। এদেরকে পথচ্যুত করার সাধ্য ইবলিসের নেই। সেকথা সে এখানে অকপটে স্বীকারও করেছে । বলেছে__ তবে তাদের মধ্যে তোমার একনিষ্ঠ বান্দাদেরকে নয় । যাদেরকে তুমি স্বীয় আনুগত্যের জন্য মনোনীত করে নিয়েছো। তাফসীরে মাযহারী/২১৬ এরপরের আয়াতছয়ে বলা হয়েছে__ “তিনি বললেন, তবে এটাই সত্য, আর আমি সত্যই বলি__ ৮৪) তোমার দ্বারা এবং তোমার অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করবোই' (৮৫) । একথার অর্থ__ ইবলিসের সঙ্গে আল্লাহ্‌ তার কথোপকথনের ॥|॥11.911100117.001

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।