-॥ তিনি বলিলেন, “হে ইবলীস! আমি যাহাকে নিজ হাতে সৃষ্টি করিয়াছি, তাহার প্রতি সিজ্দাবনত হইতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি ওদ্বত্য প্রকাশ করিলে, না তুমি উচ্চ মর্যাদাসম্পনন?” ) সে বলিল, “আমি উহা হইতে শ্রেষ্ঠ । আপনি আমাকে আগুন হইতে সৃষ্টি করিয়াছেন এবং উহাকে সৃষ্টি করিয়াছেন কর্দম হইতে । [॥ তিনি বলিলেন, “তুমি এখান হইতে বাহির হইয়া যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত। ॥ “এবং তোমার উপর আমার লা”নত স্থায়ী হইবে, কর্মফল দিবস পর্যন্ত ।” ॥ সে বলিল, 'হে আমার প্রতিপালক! আপনি আমাকে অবকাশ দিন উত্থান দিবস পর্যন্ত ।* ॥ তিনি বলিলেন, “তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইলে__ তাফসীরে মাযহারী/২১৩ ॥ “অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত |? [॥ সে বলিল, “আপনার ক্ষমতার শপথ! আমি উহাদের সকলকেই পৎথন্রষ্ট করিব, ) “তবে উহাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদিগকে নহে ।? ।॥ তিনি বলিলেন, “তবে ইহাই সত্য, আর আমি সত্যই বলি__ ॥ তোমার দ্বারা ও তোমার অনুসারীদের দ্বারা আমি জাহানাম পূর্ণ করিবই।” এখান থেকে শুরু হয়েছে প্রথম মানুষ সৃষ্টির কাহিনী । তৎসঙ্গে বিবৃত হয়েছে ইবলিস ও তার দুৃত্তপরায়ণতার বিবরণ । প্রথমে বলা হয়েছে__ “স্মরণ করো, তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি মানুষ সৃষ্টি করছি কর্দম থেকে! । এখানে “ইজ কৃলা' (স্মরণ করো) বলে দেওয়া হয়েছে ওই বিষয়ের বিবরণ, যে সম্পর্কে ইতোপূর্বে বলা হয়েছিলো “উর্বলোকে তাদের বাদানুবাদ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিলো না । সুরা বাকারার তাফসীরে বিষয়টির সবিস্তার ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে। এখানে বিষয়টি বর্ণনা করা হয়েছে অপেক্ষাকৃত সংক্ষেপে । আর এখানে বিষয়টি উপস্থাপনের উদ্দেশ্য সেই বিস্তারিত ইতিবৃত্তের প্রতি দৃষ্টি আকর্ষণ করা । মূল উদ্দেশ্য এই উপদেশটি দেওয়া যে__ ইবলিস অহংকারবশতঃ হজরত আদমকে অস্বীকার করেছিলো, তেমনি মক্কার মুশরিকেরাও অহমিকা ভরে প্রত্যাখ্যান করে চলেছে রসুল স.কে । সুতরাং তাদের পরিণতি হবে ইবলিসের মতোই । চিরদুর্দশাগ্রস্ত ও চিরঅপমানিত হওয়াই তাদের ললাট-লিখন। এরকমও হতে পারে যে, এখানে আল্লীহ কোনো ফেরেশতার মাধ্যমে ফেরেশতাদের কথিত বাদানুবাদের কথা বলেছেন। অথবা “মালাইল আ'লা” হচ্ছে কেবলই উর্ধ্লোক ৷ আর সেখানকার কথোপকথনে আল্লাহ্ ও ফেরেশতাগণ সকলেই অন্তর্ভত। পরের আয়াতত্রয়ে বলা হয়েছে__ “যখন আমি তাকে সুষম করবো এবং তাতে আমার রূহ সঞ্চার করবো, তখন তোমরা তার প্রতি সেজদাবনত হয়ো (৭২)। তখন ফেরেশতারা সকলে সেজদাবনত হলো-__ (৭৩) কেবল ইবলিস ব্যতীত, সে অহংকার করলো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হলো (৭8) এখানে “ইজা সাওয়াইতুহু" অর্থ যখন আমি তাকে সুষম করবো, সম্পন্ন করবো তার গঠন এক্রিয়া। “ইস্তাক্বারা" অর্থ সে অহংকার করলো । অর্থাৎ অহংকারবশতঃ হয়ে গেলো আল্লাহ্র বিরুদ্ধাচারী ৷ অথবা আল্লাহ্র আনুগত্যের চেয়ে নিজস্ব চিন্তাকে মনে করলো বড়। আর এখানকার “কানা মিনাল কাফিরীন* (এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো) কথাটির “কানা* একথাই প্রমাণ করে যে, আল্লাহ্র অনত্ত জ্ঞানে তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই সে ছিলো কাফের, সত্যপ্রত্যাখ্যানকারী । এরপরের আয়াতে (৭৫) বলা হয়েছে__ “তিনি বললেন, হে ইবলিস! আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি, তার প্রতি সেজদীবনত হতে তোমাকে কিসে বাধা দিলো? তুমি কি ওদ্ধত্য প্রকাশ করলে, না তুমি উচ্চ মর্যাদাসম্পন্ন”? তাফসীরে মাযহারী/২১৪ এখানে “খলাকৃতু বিইয়াদাইয়া” অর্থ আমি সৃষ্টি করেছি নিজ হাতে । এখানকার “হাত' কোরআন মজীদের অন্যান্য অসম(মুতাশাবিহ) শব্দের অন্তর্ভুক্ত । পূর্ববর্তী যুগের আলেমগণ শব্দটির সরাসরি অর্থই গ্রহণ করেছেন। তবে বলেছেন, এর প্রকৃত অর্থ কী, তা আমরা জানি না। কেননা আল্লাহ্তায়ালা আনুরূপ্যবিহীন, আকার-প্রকারাতীত। সুতরাং আকারসম্ভুত শরীর, হাত তার থাকতেই পারে না। পরবর্তী যুগের আলেমগণ অবশ্য “নিজ হাতে সৃষ্টি করেছি" কথাটির অর্থ করেছেন এভাকে পিতামাতার মাধ্যমে মানব সৃজন হচ্ছে আমা কর্তৃক প্রদত্ত বিধান । কিন্তু সেই বিধানের অধীনে আমি আদমকে সৃষ্টি করিনি, সৃষ্টি করেছি সরাসরি, পিতামাতার মাধ্যম ব্যতিরেকে । “ইয়াদাইয়া” এর শাব্দিক অর্থ দু'হাতে । এখানকার এই দ্বিত্বের কারক এ বিষয়টিই তুলে ধরেছে যে, আল্লাহপাক হজরত আদমকে সৃষ্টি করেছেন নিজস্ব নৈপুণ্য ও অপার ক্ষমতায় । ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।