Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

পাপমোচনের উপায় সম্পর্কে ফেরেশতাদের বাদানুবাদের অর্থ সম্ভবতঃ এই যে, তাদের একদল অন্য দলের সঙ্গে বর্ণিত পুণ্যকর্মসমূহ লিপিবদ্ধ করবার ব্যাপারে প্রতিযোগিতা করে থাকে এবং কে আগে তা আল্লাহ্র দরবারে উপস্থাপন করতে পারে তাই নিয়ে করতে থাকে বাদ-প্রতিবাদ, যেমন হজরত রেফায়া ইবনে রাফে বলেছেন, আমরা রসুল স. এর পশ্চাতে নামাজ পাঠ করছিলাম । তিনি স. রুকু থেকে মন্তক উত্তোলনের প্রাক্কালে যখন “সামিয়াল্লাহু লিমান হামিদাহ্‌* বললেন, সঙ্গে সঙ্গে মুসন্লীগণের একজন সশব্দে বলে উঠলেন “রব্বানা লাকাল হামদ হামদান কাছীরান মুবারাকান ফীহ্‌” । নামাজ শেষ হলে রসুল স. বললেন, কে এরকম করে বললো? সেই ব্যক্তি বললেন, আমি । তিনি স. বললেন, আমি দেখলাম তিরিশজন ফেরেশতা এই নিয়ে ঠেলাঠেলি করছে যে, কে আগে এই বাণী লিপিবদ্ধ করবে । বোখারী । “ইন্নামা আনা নাজীরুম্‌ মুবীন' কথাটি হয়তো “ইউহা" এর কর্তার প্রতিনিধি । অর্থাৎ আমার কাছে এই প্রত্যাদেশ আসে যে, আমি যেনো আল্লাহ্র শান্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করি। অথবা বর্ণিত বাক্যাংশ ক্রিয়ার কারণ এবং “ইউহা' কর্মসম্পাদনকারীর প্রতিনিধি স্বরূপ সেই ক্রিয়ামূল যা কর্ম থেকে বোধগম্য হয়। অর্থাৎ আমার কাছে প্রত্যাদেশ আসে এই উদ্দেশ্যে যে, আমি হচ্ছি একজন স্পষ্ট সতর্ককারী । উল্লেখ্য, নবুয়ত প্রদানের উদ্দেশ্যই হচ্ছে, নবীগণ তীদের আপনাপন সম্প্রদায়ের অবাধ্য জনতাকে আল্লাহ্‌র শাস্তি সম্পর্কে সতর্ক করবেন। কোনো কোনো বিদ্বান বলেছেন, এখানকার “মহাসংবাদ" কথাটির অর্থ হজরত আদম ও ইবলিসের ইতিবৃত্ত এবং কোনো কিছু না শুনেই সংবাদ প্রদান । আর “মালাউল আ'লা" ডের্বলোকে তাদের বাদানুবাদ) অর্থ তাদের বেহেশতচ্যুত হওয়ার বিষয়ে বাদানুবাদ । ফেরেশতারা, হজরত আদম ও ইবলিস সকলেই একসময় উধ্ধলোকের অধিবাসী ছিলো এবং তাদের মধ্যে সংঘটিত হয়েছিলো পারম্পরিক বাদানুবাদ। সূরা সোয়াদ $ আয়াত ৭১_ ৮৫ তাফসীরে মাযহারী/২১২ ) স্মরণ কর, তোমার প্রতিপালক ফিরিশ্তাদিগকে বলিয়াছিলেন, “আমি মানুষ সৃষ্টি করিতেছি কর্দম হইতে, ॥ “যখন আমি উহাকে সুষম করিব এবং উহাতে আমার রূহ সঞ্চার করিব, তখন তোমরা উহার প্রতি সিজ্দাবনত হইও।" [॥ তখন ফিরিশ্তারা সকলেই সিজ্দাবনত হইল 2 কেবল ইবলীস ব্যতীত, সে অহংকার করিল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হইল। ॥|11.011100117.001

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।