মহাসংবাদ বিষয়ে)। এখানেও “নাবাইল আ'জীম* অর্থ শেষ বিচারের দিন। আবার কেউ কেউ বলেছেন, কথাটির অর্থ হবে__ আমি যে তোমাদেরকে সংবাদ দিচ্ছি এবং আল্লাহ্র যে গুণাবলীর কথা জানাচ্ছি, এটাই হচ্ছে উচ্চ মর্যাদাসম্পরর সংবাদ । এরকম ব্যাখ্যা করলে কথাটি সম্পর্কযুক্ত হবে “আমি তো একজন সতর্ককারী মাত্র এবং কোনো ইলাহ্ নেই আল্লাহ্ ব্যতীত? (আয়াত ৬৫) এর সঙ্গে। “যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছো+ অর্থ যারা জ্ঞানী, তাদের পক্ষে কিছুতেই উচিত হবে না এই মহাসংবাদ থেকে মুখ ফিরিয়ে নেওয়া, অথচ হে মক্কার গোত্রপতিরা, তোমরা তা-ই করছো । নিজেদেরকে নিমজ্জিত রেখেছো ওঁদাসীন্যের অতল গহ্বরে । এরপরের আয়াতছয়ে বলা হয়েছে___ “উর্্বলোকে তাদের বাদানুবাদ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিলো না (৬৯) । আমার নিকট তো এই ওহী এসেছে যে, আমি একজন স্পষ্ট সতর্ককারী'€৭০)। একথার অর্থ__ হে আমার প্রিয়তম বার্তাবাহক! আপনি তাদেরকে আরো বলুন, প্রথম মানুষ ও প্রথম নবী আদম সৃষ্টির সূচনালগ্নে ফেরেশতারা মানুষ সৃজনের ব্যাপারে বাদানুবাদ করেছিলো । একথা আমাকে আগে জানানো হয়নি । আমাকে প্রত্যাদেশের মাধ্যমে কেবল এই বিষয়টিকেই সর্বাধিক গুরুত্ব সহকারে প্রচার করতে বলা হয়েছে যে, আমি আল্লাহ্র পক্ষ থেকে তোমাদের প্রতি প্রেরিত এক সুস্পষ্ট সতর্ককারী। তাই তো আমি তোমাদেরকে সতর্ক করে চলেছি বার বার। এখানে “আল্মালাইল আ'লা" অর্থ উর্্বলোকবাসী ফেরেশতা ৷ “ইজ ইয়াখ্তাসিমূন+ অর্থ যখন ওই ফেরেশতারা বাদানুবাদ করছিলো । উল্লেখ্য, অদৃশ্য তাফসীরে মাযহারী/২১০ জ্ঞান ফেরেশতাদের নেই। মানুষ সৃষ্টির নেপথ্যে আল্লাহতায়ালার যে অনড় মহাঅভিপ্রায় ছিলো, তা-তারা জানতো না। তাই অজ্ঞতাবশতঃ তখন লিপ্ত হয়েছিলো বাদানুবাদে । কোনো কোনো ধর্মজ্ঞ বলেছেন, এখানকার “ইয়াখ্তাসিমুন' অর্থ বাদানুবাদ নয়, আলাপচারিতা । ফেরেশতারা ওই আলাপচারিতার মাধ্যমে জানতে চেয়েছিলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য। যেমন আল্লাহ যখন বললেন, “আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই* তখন ফেরেশতারা বললো, তুমি কি পৃথিবীতে এমন কোনো সম্প্রদায়কে সৃষ্টি করবে, যারা ইতোপূর্বে সেখানে প্রতিষ্ঠিত জ্বিনদের মতো ঘটাবে বিশৃঙ্খলা ও রক্তপাত? হজরত আবদুর রহমান ইবনে আয়েশ হাজরামী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমি আমার মহামহিম প্রভূপালনকর্তাকে অতুলনীয় মনোহররূপে দেখলাম । তিনি শুধালেন, শোনো, উর্্বলোকবাসীরা কোন প্রসঙ্গে বাদানুবাদ করছে। আমি নিবেদন করলাম, হে আমার পরম প্রভুপালক! তুমিই তা উত্তমরূপে জানো । তখন তিনি আমার স্কন্ধদেশের মধ্যবর্তী স্থলে তীর আনুরূপ্যবিহীন হস্ত স্থাপন করলেন । ওই কর স্পর্শের শীতলতা আমি অনুভব করলাম আমার বক্ষাভ্যন্তরেও। খুলে গেলো অদৃশ্য জ্ঞানের তোরণ । আমি অবগত হলাম আকাশ-পৃথিবীর সকল ঘটিত, ঘটমান ও ঘটিতব্য বিষয় । এ পর্যন্ত বলার পর তিনি স. পাঠ করলেন “ওয়া কাজালিকা নূরী.... মিনাল মু*ক্নীন* (এভাবেই আমি ইব্রাহিমকে দেখিয়েছিলাম নভোমগ্ডল ও ভূমণ্ডলের আধিপত্য । যাতে সে হয় দৃঢ়বিশ্বাসীগণের দলভূত)। তারপর বললেন, তখন আল্লাহ্ প্রশ্ন করলেন, এবার বলো, উর্ধ্বলোকে কি নিয়ে বাদানুবাদ চলছে? আমি বললাম, কী করলে পাপমোচন হয়, সে বিষয়ে । তিনি বললেন, কোন কোন বিষয় পাপ মোচন করে। আমি বললাম, পায়ে হেটে নামাজের জামাতের দিকে ধাবমান হওয়া, এক নামাজ শেষে পরবর্তী নামাজের অপেক্ষায় মসজিদে বসে থাকা, হিমশীতল পানি দিয়ে ওজু করা কষ্টকর হলেও উত্তমরূপে ওজু সম্পন্ন করা । যারা এগুলো করবে, তারা কল্যাণের সঙ্গে বেচে থাকবে এবং মৃত্যুবরণ করবে শুভপরিণতির সঙ্গে। পাপ দূর করে তাদেরকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হবে, যেমন তারা ছিলো মাতৃগর্ত থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার প্রাক্কালে । আবার পাপমোচনের পর মর্যাদা প্রাপ্তিরও আমল থাকে নিদ্রামগ্ন । আমার পরম প্রভূপালক তখন বললেন, বলো, হে আল্লাহ্! আমি তোমার কাছ থেকে পবিত্র বন্তুসমূহ প্রার্থনা করছি, সামর্থ্য প্রার্থনা করছি মন্দ ও নিষিদ্ধ বন্তুসমূহ পরিত্যাগের । আর আকাংখা পোষণ করছি দরিদ্র জনতার ভালোবাসা পাওয়ার, যাচনা করছি তোমার ক্ষমা ও দয়া । সুতরাং তুমি আমাকে মার্জনা করো ও অনুগ্রহ করো । যখন কোনো সম্প্রদায়কে তুমি পরীক্ষায় নিপতিত করতে চাও, তৎপূর্বেই ঘটিয়ো আমার জীবনাবসান । রসুল স. বলেছেন, শপথ সেই সত্তার যাঁর অধিকারে তাফসীরে মাযহারী/২১১ রয়েছে আমার জীবন, এ সকল বিবরণ নিঃসন্দেহে সত্য। বাগবী হাদিসটি বর্ণনা করেছেন তার তাফসীর গ্রন্থে ও শরহে সুন্নাহ*য়। দারেমীর বর্ণনায় তারপর রসুল স. পাঠ করলেন* ওয়া কাজালিকা..... মিনাল মু”ক্নীন' পর্যন্ত পাওয়া যায়। তিরমিজি এই হাদিস হাজরামির বরাত দিয়ে বাগবীর বর্ণনা থেকে উল্লেখ করেছেন এবং হজরত ইবনে আব্বাস ও হজরত মুয়াজ ইবনে জাবাল সূত্রে কিছু শব্দের হের ফের সহ এরকমূৃই বর্ণনা করেছেন। 1|1|.01100119.001)
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।