তাফসীরে মাযহারী/২০৮ ॥ বল, “আমি তো একজন সতর্ককারী মাত্র এবং কোন ইলাহ নাই আল্লাহ্ ব্যতীত, যিনি এক, যিনি প্রবল প্রতাপশালী, -॥ “যিনি আকাশমগ্ুলী, পৃথিবী ও উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক, যিনি পরাক্রমশালী, যিনি মহাক্ষমাশীল ।' [॥ বল, “ইহা এক মহাসংবাদ, ) “যাহা হইতে তোমরা মুখ ফিরাইয়া লইতেছ। । “উর্ধ্বলোকে তাহাদের বাদানুবাদ সম্পর্কে আমার কোন জ্ঞান ছিল না। ॥ “আমার নিকট তো এই ওহী আসিয়াছে যে, আমি একজন স্পষ্ট সতর্ককারী |” প্রথমোক্ত আয়াতদ্বয়ের মর্মার্থ হচ্ছে__ হে আমার প্রিয়তম নবী! আপনি মক্কার পৌত্তলিকদের কাছে আপনার বক্তব্য উপস্থাপন করুন এভাবে___ হে মক্কাবাসী! আমি তোমাদের নিকট প্রেরিত হয়েছি সেই এক, অবিভাজ্য মহাপ্রতাপশালী ও সর্বজ্ঞ-সর্বশক্তির আল্লাহ্র শাস্তি সম্পর্কে সতর্ক করণার্থে, যিনি ব্যতীত অন্য উপাস্যের অস্তিত্ব মাত্রই নেই। তিনি গগনমগ্ডল, মেদিনী এবং এতদুভয়ের মধ্যবর্তীর সকল কিছুর সৃজয়িতা ও পালয়িতা, যিনি পাপীদের প্রতি পরাক্রম গ্রকাশকারী এবং পাপ থেকে প্রত্যাবর্তনকারীদের প্রতি মহাক্ষমাপরবশ । এখানে “ইন্নামা আনা মুনজির' অর্থ আমি তো একজন সতর্ককারী মাত্র । পৌত্তলিকদের কতিপয় অপমন্তব্যের সঙ্গে রয়েছে কথাটির যোগাযোগ । যেমন, তারা রসুল স. কে অভিহিত করতো “যাদুকর'। আবার কখনো বলতো “মিথ্যাবাদী”, কখনো বলতো “কবি' | তাদের ওই সকল অপবচনের জবাব দিতে বলা হয়েছে এখানে । তাকে বলতে বলা হয়েছে__ হে আমার নবী! আপনি তাদেরকে স্পষ্টাক্ষরে জানিয়ে দিন যে, তোমরা যে সকল বিশেষণে আমাকে বিশেষায়িত করে চলেছো, সেগুলোর কোনোটাই আমি নই। আমি হচ্ছি মহাপরাক্রমশালী এবং মহা ক্ষমাপরবশ আল্লাহ্র অসভ্তোষ ও শাস্তি সম্পর্কে একজন সতর্ককারী মাত্র । “ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লহ' অর্থ এবং কোনো ইলাহ্ নেই আল্লাহ্ ব্যতীত । একথাটির সম্পর্ক রয়েছে পৌত্তলিকদের আর একটি অপবচনের সঙ্গে। যেমন, তারা বলেছিলো “সে কি বহু ইলাহ্কে এক ইলাহ বানিয়ে নিয়েছে' (আয়াত ৬৫)। এভাবে বক্তব্যটি দীড়িয়েছে__বহু ইলাহ্কে এক ইলাহ্ বানানোর প্রশ্ন আবার আসে কীভাবে? আল্লাহ ছাড়া অন্য কোনো “ইলাহ্*র তো অস্তিত্ব থাকা অসম্ভব । আল্লাহই একমাত্র, এক, একক ও অবিভাজ্য ইলাহ । সত্তা গুণবত্তা-কার্যকলাপ সর্ববিষয়েই তিনি এক ও অং. | “আল্কৃহহার' অর্থ প্রবল প্রতাপশালী । আল্লাহ্র এই নামটি উল্লেখ করে পৌত্তলিকদেরকে দেওয়া হয়েছে প্রচণ্ড ধমক । অর্থাৎ তারা যেনো একথা মনে রাখে যে, সকলের এবং সকল কিছুর উপরে তার প্রতাপ অবশ্যন্ভাবী। তাফসীরে মাযহারী/২০৯ “আযীযুল গাফ্ফার' অর্থ পরাক্রমশালী, মহা-ক্ষমাশীল তিনি কাউকে শাস্তি দিতে চাইলে তা প্রতিহত করার কেউ নেই । আর “গাফফার* অর্থ এমন মহাক্ষমাপরবশ যে, যাকে খুশী তাকেই তিনি দান করতে পারেন মার্জনা । এ ব্যাপারেও বাধা দেওয়ার সাধ্য কারো নেই। এভাবে “পরাক্রম*' ও “ক্ষমা দু”টি গুণই এখানে প্রমাণ হয়েছে আল্লাহ্র এককত্বের এবং যুগপৎ হয়েছে কাফেরদের জন্য হুমকি এবং ইমানদারদের জন্য আশ্বাস ৷ এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “বল, এটা এক মহাসংবাদ(৬৭), যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছো*(৬৮)। একথার অর্থ__ হে আমার প্রিয়তম রসুল! আপনি মক্কার অংশীবাদীদেরকে জানিয়ে দিন, এই কোরআনে দেওয়া হয়েছে আল্লাহতায়ালার এককতৃ ও গুণবত্তার সংবাদ, যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছো । এরকম ব্যাখ্যা করেছেন হজরত ইবনে আব্বাস, কাতাদা ও মুজাহিদ । কেউ কেউ বলেছেন, এখানকার “হুয়া (এটা) সর্বনামটির উদ্দেশ্য শেষ বিচারের দিবস । যেমন অন্য এক আয়াতে বলা হয়েছে “আম্মা ইয়াসাআ'লুনা আ*নিন্ নাবাইল আ'জীম" তোরা. একে অপরের নিকট কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে? সেই 1|1|.01100119.001)
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।