পড়ছে দোজখে এবং এমন সব কাজকর্মে লিপ্ত রয়েছে, যা দোজখগমনকে অবধারিত করে দেয়। হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমার ও তোমাদের উপমা এরকমঃ এক ব্যক্তি অগ্নি প্রজ্বলিত করলো । আগ্তন যখন প্রচণ্ড তেজে জ্বলে উঠলো, তখন চতুর্দিক থেকে কীট পতঙ্গ এসে ঝাঁপিয়ে পড়তে লাগলো ওই আগুনে । লোকটি তাদেরকে প্রাণপনে বাধা দিতে থাকলো কিন্তু সে বাধা তারা মানলো না । আমিও তোমাদেরকে এভাবে দোজখে ঝাঁপিয়ে পড়া থেকে বাধা দেই । বলি, হে মানুষ । দোজখাগ্নি থেকে দূরে থাকো । কিন্তু তোমরা আমার কথা শুনতে চাও না। বোখারী, মুসলিম । এরকমও বলা যেতে পারে যে, “এইতো এক বাহিনী তোমাদের সঙ্গে প্রবেশ করছে" এরকম কথা হয়তো একদল সত্যপ্রত্যাখ্যানকারী তাদের অন্য এক দলকে তৃতীয় আর একদল সম্পর্কে বলবে । অর্থাৎ বলবে, দ্যাখো দ্যাখো, ওই দলটিও তোমাদের শান্তির অংশীদার হয়েছে । তোমাদের সঙ্গেই প্রবেশ করছে দোজখে । তারা আরো বলবে, সাধুবাদের উপযোগী এরা নয়। এরা দোজখে জ্বলবেই। উল্লেখ্য, নেতাদের এরকম মন্তব্যের প্রেক্ষিতে জনতাও পাল্টা বিবৃতি দিবে । তাদের কথা ফিরিয়ে দিবে তাদেরই দিকে । সেকথাই এখানে বলা হয়েছে এভাবে___ অনুসারীরা বলবে, তোমরাও জ্বলবে দৌজখে । অভিনন্দন পাওয়ার মতো কোনোকিছু তো তোমাদেরও নেই । তোমরাই তোমাদের নিজেদের ও আমাদের জন্য পূর্বান্নে ব্যবস্থা করেছো দোজখবাসের । হায়! কতো নিকৃষ্ট এই আবাস-___ তোমাদের জন্য । আমাদের জন্যও । “লা মারহাবা অর্থ নেই কোনো অভিনন্দন, সাধুবাদ । একথাটি একটি অপধ্রার্থনা বা বদদোয়া, যা প্রথমে বলবে নেতারা তাদের অনুসারীদের সম্পর্কে । তারপর বলবে এখানে হবে “ফাওজুবন' এর বিশেষণ । অর্থাৎ এরকম অপপ্রার্থনা করা হবে দৌজখে প্রবেশরত সেই দল সম্পর্কে । উল্লেখ্য, কারো শুভাগমনকে আরববাসীরা স্বাগত জানায় “মারহাবা* বলে । আবার কারো অশুভ কামনায় বলে “লা মারহাবা* । “রহব' এর শাব্দিক অর্থ প্রশস্ত ও উন্মুক্ত স্থান। এরপরের আয়াতে (৬১) বলা হয়েছে__ “তারা বলবে, হে আমাদের প্রতিপালক! যে এটা আমাদের সম্মুখীন করেছে, জাহান্নামে তার শাস্তি তুমি দিগুণ করো” । এরকম বলে জাহান্নামী জনতা ছিগুণশাস্তি প্রার্থনা করবে তাদের নেতাদের জন্য । এরপরের আয়াতে (৬২) বলা হয়েছে___ “তারা আরো বলবে, আমাদের কী হলো যে, আমরা যে সকল লোককে মন্দ বলে গণ্য করতাম তাদেরকে দেখতে তাফসীরে মাযহারী/২০৭ পাচ্ছি না" । একথার অর্থ__ ওই জাহান্নামীরা তখন একথাও বলতে থাকবে যে, কী ব্যাপার! ওই লোকগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি না কেনো, যাদেরকে আমরা পৃথিবীতে মন্দ লোক বলে ভাবতাম । এখানকার “আশ্রর* শব্দটি “শারীর* এর বহুবচন । এর অর্থ দুষ্ট লোক বা মন্দ মানুষ । শব্দটি “খইর"' (উত্তম) এর বিপরীত অর্থ বোধক। “উত্তম* সর্বজনকাম্য এবং “মন্দ সর্বজনঘৃণ্য । উল্লেখ্য, তাদের “আমরা যে সকল লোককে মন্দ বলে গণ্য করতাম” কথাটির উদ্দেশ্য দরিদ্র সাহাবীবৃন্দ। যেমন হজরত আম্মার, হজরত সুহাইব, হজরত বেলাল, হজরত ইবনে মাসউদ প্রমুখ । এরপরের আয়াতে বলা হয়েছে__ “তবে কি আমরা তাদেরকে অহেতুক ঠাট্রা-বিদ্ধপের পাত্র মনে করতাম; না তাদের ব্যাপারে আমাদের দৃষ্টবিভ্রম ঘটেছে'? বাক্ষের প্রথম প্রশ্নটি তবে কি আমরা তাদেরকে অহেতুক ঠাটর-বিদ্ধেপের পাত্র মনে করতাম) এখানে অস্বীকৃতিজ্ঞাপক। এর সোজাসুজি অর্থ __ তাহলে তো আমরা বিনা কারণেই তাদেরকে ঠাট্টী-বিদ্ধপের পাত্র বলে মনে করতাম। যারা বলেছেন, পরের প্রশ্নটি (না তাদের ব্যাপারে আমাদের দৃষ্টিবিভ্রম ঘটেছে) তিরক্কারসূচক ও বিস্ময়প্রকাশক। আর এই বাক্যের একটি অংশ এখানে অনুক্তও রয়েছে । ওই অনুক্ত কথাটিসহ এখানকার পুরো বক্তব্যটি দীড়ায়__ কী বিস্ময়! ওই লোকগুলোকে আমরা এখানে দেখছি না কেনো, যাদেরকে আমরা ঠান্টা-বিদ্রুপ করতাম । তারা কি এখানে নেই? না কি আমরাই হয়েছি দৃষ্টিহীন, অথবা ভ্রমদৃষ্টিসম্পন। এরপরের আয়াতে (৬৪) বলা হয়েছে___ “এটা নিশ্চিত সত্য___জাহান্নামীদের এই বাদ-প্রতিবাদ” । এখানে “ইন্না জালিকা' অর্থ এ সকল বিবরণ । অর্থাৎ আমি এতক্ষণ ধরে দৌজখবাসীদের কথোপকথন সম্পর্কে যে বিবরণ দিলাম, তা সন্দেহাতীতরূপে সত্য । “হাকৃকুন' অর্থ সত্য । আর “তাখাসুমু* (বাদ-প্রতিবাদ) শব্দটি হচ্ছে “সত্য হাকৃকুন) এর অনুবর্তী, অথবা অন্য কোনো উহ্য “উদ্দেশ্য এর বিধেয়। উল্লেখ্য, দৌজখীদের নিজেদের মধ্যকার আলাপচারিতা হবে বাদানুবাদের পর্যায়ের । তাই তাদের কথাবার্তাকে এখানে বলা হয়েছে “বাদ-প্রতিবাদ' ৷ আর ইতোপূর্বের আয়াতগুলোতেও বিবৃত হয়েছে তাদের বাদ-প্রতিবাদের প্রত্যক্ষ প্রমাণ । সূরা সোয়াদ £ আয়াত ৬৫, ৬৬, ৬৭. ৬৮. ৬৯, ৭০ ॥|11.911100117.001
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।