॥ উহারা আরও বলিবে, “আমাদের কী হইল যে, আমরা যে সকল লোককে মন্দ বলিয়া গণ্য করিতাম তাহাদিগকে দেখিতে পাইতেছি না। ) “তবে কি আমরা উহাদিগকে অহেতুক ঠাট্রা-বিদ্রপের পাত্র মনে করিতাম; না উহাদের ব্যাপারে আমাদের দৃষ্টিবিভ্রম ঘটিয়াছে?' ॥ ইহা নিশ্চিত সত্য___জাহান্নামীদের এই বাদ-প্রতিবাদ। প্রথমে বলা হয়েছে__ “হাজা'। এর অর্থ__ এটাই । অর্থাৎ এই যে পরকালের পুরস্কারসমূহ, এসকল পুরস্কার নির্ধারিত রয়েছে কেবল তাদের জন্য, যারা মুত্তাকী (সাবধানী, আল্লাহভীরু)। কথাটি সম্পর্কযুক্ত ইতোপূর্বে বর্ণিত বেহেশ্তবিষয়ক আয়াতগুলোর সঙ্গে । এরপর বলা হয়েছে__ “আর সীমালংঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্ট পরিণাম । একথার অর্থ__ পক্ষান্তরে যারা আল্লাহ্ভীরু নয়, যারা সত্যপ্রত্যাখ্যানকারী, তাদের পরিণাম অত্যন্ত অশুভ । এখানে “ত্ৃগীন” অর্থ সীমালংঘনকারী, সত্যপ্রত্যাখ্যানকারী, কাফের ৷ আর “মাআব্* অর্থ পরিণাম, প্রত্যাবর্তনস্থল। পরের আয়াতে (৫৬) বলা হয়েছে___ “জাহান্নাম, সেখানে তারা প্রবেশ করবে, কতো নিকৃষ্ট বিশ্রামস্থল* । এখানে “মিহাদ? অর্থ প্রত্যাবর্তনস্থল, বিছানা । এখানে জাহান্নীমকে “বিছানা বা “শয্যা” বলা হয়েছে রূপকার্থে। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “এটা সীমালংঘনকারীদের জন্য । সুতরাং তারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ (৫৭) । আরো আছে এইরূপ বিভিন্ন ধরনের শাস্তি'(৫৮)। তাফসীরে মাযহারী/২০৫ এখানে “হাজা' অর্থ এই শাস্তি, যা নির্ধারিত রয়েছে সীমালংঘনকারীদের জন্য ৷ “হামীম' অর্থ ফুটন্ত পানি। আর এখানকার “গাস্সাকৃ* কথাটির অর্থ বিভিন্ন মনিষী করেছেন বিভিন্নভাবে । যেমন হজরত ইবনে আব্বাস বলেছেন, “গাস্সাকৃ* হচ্ছে বরফের চেয়ে অধিক হিম এমন এক বস্তু যা জাহান্নামীদেরকে এমনভাবে জ্বালিয়ে দিবে, যেমনভাবে জ্বালিয়ে দেয় আগুন । মুজাহিদ ও মুকাতিল বলেছেন, যে বস্তুর শীতলতা চুড়ান্ত পর্যায়ের, তাকেই বলে গাস্সাকৃ। কেউ কেউ বলেছেন, এটা তুকী শব্দ। তুর্কী ভাষায় অত্যন্ত দুর্গন্ধদায়ক বস্তুকে বলে “গাস্সাকৃ” ৷ কাতাদা বলেছেন, “গাস্সাকৃ* হচ্ছে বহমান তরল পদার্থ, যেমন বলা হয় “গাসাককৃত্* €ওই বন্ত বয়ে গিয়েছে১। আর এখানে শব্দটির অর্থ হবে__ সেই পুজ ও কাচা রক্ত, যা বয়ে যেতে থাকবে জাহান্নামীদের চামড়া, গোশত ও গোপনাঙ্গ থেকে। আতিয়ার বর্ণনা উদ্ধৃত করে বায়হাকী বলেছেন, “গাস্সাব্ব* অর্থ বয়ে যাওয়া কীচা রক্ত। ইব্বাহিম ও আবু রযীনের মন্তব্যও এরকম । ইবনে আবী হাতেম, ইবনে আবিদ্দুন্ইয়া ও জিয়া বলেছেন, “গাস্সাকৃ* হচ্ছে জাহান্নামের ভিতরের একটি ঝর্ণা যার মধ্যে থাকবে বিষাক্ত সরীসৃপসমূহ। ওই ঝর্ণায় জাহান্নামীদেরকে একবার চুবানো হলেই তাদের হাড় গোড় থেকে চামড়া গোশত আলাদা হয়ে পায়ের গোড়ালীর কাছে গিয়ে পড়বে এবং মানুষ যেভাবে লুটিয়ে পড়া কাপড় বারবার টেনে তুলতে থাকে, তেমনি তারাও চামড়া-গোশত টেনে তুলতে থাকবে বারবার । “আরো আছে এইরূপ বিভিন্ন ধরনের শাস্তি” অর্থ “ফুটত্ত পানি “পুজ' ইত্যাদির মতো আরো অনেক রকম ভয়ংকর ও যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা সেখানে রয়েছে জাহান্নামীদের জন্য । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে___ “এই তো এক বাহিনী, তোমাদের সঙ্গে প্রবেশ করছে । তাদের জন্য নেই অভিনন্দন, এরাতো জাহান্নামে জ্বলবে (৫৯)। অনুসারীরা বলবে, বরং তোমরাও, তোমাদের জন্যও অভিনন্দন নেই । তোমরাই তো পূর্বে এটা তোমাদের জন্য ব্যবস্থা করেছো । কতো নিকৃষ্ট এই আবাসস্থল" (৬০)। “হাজা ফাওজ্ুম্ মুকৃতাহিমুম্ মাআকুম" অর্থ এই তো এক বাহিনী তোমাদের সঙ্গে প্রবেশ করেছে । হজরত ইবনে আব্বাস বলেছেন, জাহান্নামের ব্যবস্থাপকেরা জাহান্নামীদের দলপতিদেরকে লক্ষ্য করে এরকম বলবে । আর এরকম কথা তারা বলবে তখন, যখন জাহান্নামী নেতা-জনতা সকলেই প্রবেশ করতে থাকবে জাহান্নামে ৷ কোনো কোনো আলেম বলেছেন, কথাটি হবে জাহান্নামী নেতাদের । তারা একজন আর একজনকে বলবে, এই দ্যাখো, তোমার অনুসারীরাও তোমার সঙ্গে জাহান্নামে প্রবেশ করছে। “ইকৃতাহিম' অর্থ আতঙ্কিত হয়ে বাধ্যগতভাবে কোনোকিছুর মধ্যে প্রবেশ করা । কালাবী বলেছেন, তাদেরকে তখন গদা দিয়ে পেটানো হবে । প্িটুনির ভয়ে তারা নিজেরাই নিজেদেরকে নিক্ষেপ করবে জাহাম্নামে। তাফসীরে মাযহারী/২০৬ আমি বলি, বক্তব্যটির মর্মার্থ হতে পারে এরকমও-__ রসুল স. ও তার খলিফাগণ মানুষের কটিদেশ পশ্চাদ্দিক থেকে আকর্ষণ করে তাদেরকে দোজখে পতিত হওয়া থেকে রক্ষা করে চলেছেন । কিন্তু অনেকেই তা মানছে না । জোর করে ঢুকে ॥|॥11.911100117.00
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।