Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে মাযহারী/২০৩ (বহুবিধ ফল) যেহেতু বলা হয়েছে, তাই পরে “শারাবিন' এর পরে আর “কাছীরাতিন*(বহুবিধ, অঢেল, সুপ্রচুর) এর ব্যবহার প্রয়োজন হয়নি । আর খাদ্যসামগ্রীর মধ্যে কেবল ফলমুলের উল্লেখ করায় একথাও প্রতীয়মান হয় যে, সেখানে বলবর্ধকরূপে খাদ্য গ্রহণের প্রয়োজন হবে না । বেহেশতবাসীগণ খাদ্যগ্রহণ করবেন কেবল আস্বাদগ্হণের জন্য । এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে__ “এবং তাদের পার্থ থাকবে আনতনয়না সমবয়স্কাগণ (৫২)। এটা হিসাব দিবসের জন্য তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি (৫৩)। এটা তো আমার দেওয়া রিজিক যা নিঃশেষ হবে না (৫৪) । একথার অর্থ__ আর ওই বেহেশতবাসীদের সঙ্গিনী ও সহচরী হবে আয়তলোচনা হুরীগণ। তারা উভয়েই হবে যৌবনদীপ্ত ও যৌবনময়ী। হে বিশ্বাসীবৃন্দ! শোনো, এটাই হচ্ছে সেই অক্ষয় উপহার, মহাবিচারদিবসের আগমনে যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে আমা কর্তৃক প্রদত্ত অনন্য অনুগ্বহ, যা অনিঃশেষ। এখানে “কৃসিরাতুত্‌ ত্রফি* অর্থ আয়তনয়না, যাদের দৃষ্টি কেবল তাদের স্বামী ছাড়া অন্য কারো প্রতি পতিত হবে না। “আত্রাব* অর্থ সমবয়স্কী। শব্দটি “তরব' এর বহুবচন। আর সমবয়স্কী অর্থ বেহেশতবাসীরা যেমন হবে তেত্রিশ বৎসরের যৌবনদীপ্ত পুরুষ, তেমনি তাদের আনতনয়না সঙ্গিনীরাও হবে তেত্রিশ বৎসরের উষ্তবয়সিনী রমণী । মুজাহিদ বলেছেন, তাদের নিজেদের মধ্যে থাকবে সহোদরা ভগ্নির মতো সম্পীতি । সপত্রীদের মতো ঈর্ষাপরায়ণা তারা হবে না। “ইয়াওমিল হিসাব্‌* অর্থ হিসাব দিবস, মহাবিচারের দিবস ৷ এখানকার “লাম অক্ষরটি সময়নির্ধারক । অর্থাৎ বিচার দিবসেই নির্ধারণ করা হবে বর্ণিত অনুগবহসম্ভার । অথবা এখানে “লাম? অর্থ “ফী” (মধ্যে)। অর্থাৎ বিচার দিবসের মধ্যেই নির্ধারণ করা হবে কথিত নেয়ামতরাশি ৷ সুরা সোয়াদ ঃ আয়াত ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪ তাফসীরে মাযহারী/২০৪ ) ইহাই । আর সীমালংঘনকারীদের জন্য রহিয়াছে নিকৃষ্টতম পরিণাম__ [॥ জাহারাম, সেথায় উহারা প্রবেশ করিবে, কত নিকৃষ্ট বিশ্রামস্থল! ) ইহা সীমালংঘনকারীদের জন্য । সুতরাং উহারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ। ॥ আরও আছে এইরূপ বিভিন্ন ধরনের শাস্তি । )॥ “এই তো এক বাহিনী, তোমাদের সংগে প্রবেশ করিতেছে ।' “উহাদের জন্য নাই অভিনন্দন, ইহারা তো জাহান্নামে । _॥ অনুসারীরা বলিবে, “বরং তোমরাও, তোমাদের জন্যও অভিনন্দন নাই। তোমরাই তো পূর্বে উহা আমাদের জন্য ব্যবস্থা করিয়াছ। কত নিকৃষ্ট এই আবাসম্থল!? ) উহারা বলিবে, “হে আমাদের প্রতিপালক! যে ইহা আমাদের সম্মুখীন করিয়াছে, জাহান্নামে তাহার শাস্তি তুমি দিগুণ বর্ধিত কর ।” ॥|11.911100117.001

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।