রসুল স. বলেছেন, রমজানে নফল পুণ্যকর্ম অন্যান্য মাসের ফরজ পুণ্যকর্মের মতো । আর যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ পালন করে সে পায় অন্য মাসে ওই ফরজের সত্তর গুণ অধিক পালনের সওয়াব । এই দীর্ঘ হাদিসটি হজরত সালমান ফারসী থেকে বর্ণনা করেছেন বায়হাকী । সাধারণভাবে রমজানে ইতেকাফের মানত করলে যে কোনো রমজান মাসে তা আদায় করা যাবে। কিন্ত কোনো এক রমজানের কথা নির্দিষ্ট করে যদি কেউ উল্লেখ করে, তবে তাকে ওই রমজানেই তা সম্পাদন করতে হবে । ইবনে হুম্মাম বলেন, কিন্তু এই অভিমত ওই বিধানের মতো নয়, যেখানে বলা হয়েছে, যে শর্তের মাধ্যমে এক ইবাদতের মর্যাদা অন্য ইবাদতের উপরে প্রমাণিত হয় না, সে শর্ত পরিপূরণ অবশ্যপালনীয় নয়। বলা বাহুল্য যে, এক রমজান অন্য রমজানের তুলনায় অধিকতর শ্রেষ্ঠ নয়। তাই ইতেকাফের জন্য কেউ যদি প্রথম রমজানকে নির্দিষ্ট করে, তবে যত দ্রুত সম্ভব তাকে তা সম্পাদন করতে হবে । আল্লাহপাক এরশাদ করেন, “ইউসারিউনা ফীল খইরতি ওয়াহুম লাহা সাবিকুন' (আর তারা যথাশীঘ্র করে পুণ্যকর্ম। আর সেজন্য তারা অগ্রসূরী।)। আবার কেউ যদি পরবর্তী বছর সমূহের কোনো এক রমজানকে নির্দিষ্ট করে নেয়, তবু তার জন্য সামনে যে রমজান পড়বে সেই রমজানেই মানত পুরা করে নেয়া প্রয়োজন । কারণ জীবন অতি অনিশ্চিত মাসআলা £ যদি কেউ কোনো রমজানে ইতেকাফের মানত করার পর যদি তা পালন না করে, তবে তাকে অন্য সময়ে হলেও ওই মানত পূর্ণ করতে হকে। আর ওই ইতেকাফ অবশ্যই করতে হবে রোজা সহযোগে । কারণ তার মানত পূরণের নির্ধারিত সময় ছিলো রমজান। এটাই ইমাম আবু হানিফা এবং ইমাম মোহাম্মদের অভিমত। এক বর্ণনানুসারে ইমাম আবু ইউসুফের অভিমতও এরকম । অন্য বর্ণনানুসারে তার মত হচ্ছে__ এমতাবস্থায় ওই লোককে আর ইতেকাফ করতে হবে না। যেহেতু মানত পরিপূরণের নির্ধারিত সময় বিগত হয়েছে, তাই তার ক্ষতিপূরণ করা অসম্ভব। ইমাম জোফারের মতও এরকম। এর কারণরূপে বলা যেতে পারে, রমজানের ইতেকাফ সবেত্তিম। এমতো ইতেকাফের ক্ষতিপূরণ অন্য মাসে সম্ভব নয়। যেমন কেউ দাঁড়িয়ে নামাজ পাঠের মানত করার পর বসে নামাজ পড়লে তার মানত পুরা হবে না। মানত পূর্ণ করা এমতোক্ষেত্রে অসম্ভব, তাই তা পরিহরণীয়। আমরা বলি, যুক্তিটি ঠিক নয়। কারণ রমজান গত হয়ে গেলে ফিরে পাওয়া অসম্ভব, কিন্তু ইতেকাফ করাতো অসম্ভব নয় । তাই এরকম মানতকারী ব্যক্তি যদি রমজানের পরেও ইতেকাফ করে, তবুও তার ইতেকাফের মানত পুরা হবে । কিন্তু রমজানের ফযীলত সে পাবে না। এখন অবশিষ্ট রইলো আর একটি কথা। তা ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।