বোখারী বলেন, ইতেকাফের জন্য রোজা শর্ত নয়। তিনি তার অভিমতের সমর্থনে উপস্থাপন করেন এই হাদিসটি__ হজরত ওমর একবার রসুল স. সকাশে নিবেদন করলেন, হে আল্লাহ্র রসুল! আমি মূর্খতার যুগে মানত করেছিলাম, এক রাত্রি মসজিদুল হারামে ইতেকাফ করবো । রসুল স. বললেন, মানত পূর্ণ করো। বোখারী, মুসলিম । এই হাদিসে দেখা যায়, হজরত ওমর মানত করেছিলেন রাত্রিকালীন ইতেকাফের। আর রাতে তো রোজা রাখার হুকুমই নেই। আবার মুসলিমের এক বর্ণনায় “রাত্রি'র স্থলে এসেছে 'দিনে'র কথা । হাদিসটি বর্ণিত হয়েছে শো'বা থেকে ওবায়দুল্লাহ্র বর্ণনা সূত্রে । এখন বর্ণিত হাদিসঘয়ের রাত ও দিনের দন্ব নিরসনার্থে বলা যেতে পারে “রাত' অর্থ পূর্ণ দিবস ও রাত্রি । আর “দিন' অর্থ পূর্ণরাত্রি ও দিবস। অর্থাৎ একরাত একদিন। “দিন' শব্দসম্বলিত বর্ণনাটি বিরল। অথচ অধিকতর সঠিক বলে মনে করা হলেও এক কথায় বলার অবকাশ রয়েছে যে, হজরত ওমর দিনের ইতেকাফের কথাই বলেছিলেন, তবুও রসুল স. তাকে রোজা রাখার কথা বলেননি কেবল বলেছিলেন, মানত পূর্ণ করো। এতে করে বুঝা যায়, ইতেকাফের জন্য রোজা শর্ত নয়। রাত্রিকালীন ইতেকাফ যে রোজাবিহীন হয় তার স্বপক্ষে বর্ণিত হয়েছে এই হাদিসটি-_ হজরত আবদুল্লাহ ইবনে আনীস একবার রসুল স. সকাশে নিবেদন করলেন, হে আল্লাহ্র বচনবাহক! আলহামদুলিল্লাহ আমি মরুবাসী | আমি সেখানকার মসজিদে নামাজও পড়ি। আমি ওই মসজিদে অবস্থানের অনুমতি পেতে পারি কি? রসুল স. বললেন, তিরিশ তারিখের রাতে সেখানে অবস্থান গ্রহণ কোরো । পরবর্তীতে লোকেরা হজরত আবদুল্লাহ্ ইবনে আনীসের পুত্রকে জিজ্ঞেস করলো, আপনার পিতা তারপর কী করলেন? তিনি বললেন, আমার পিতা ওই মসজিদে প্রবেশ করতেন আছরের পরে । আর সেখান থেকে বের হতেন ফজরের পর। মসজিদের বাইরে তার ঘোড়া বাধা থাকতো । তিনি ওই ঘোড়ায় চড়ে চলে যেতেন তার বসতবাটিতে । আবু দাউদ । এই বিবরণটির মাধ্যমে স্পষ্ট হলো যে, কেবল রাব্রিকালীন ইতেকাফও জায়েয । যদি কেউ বলেন, আমরা একে ইতেকাফ বলতে পারি না। তবে তার উত্তরে আমরা বলবো, এতে দোষেরও কিছু নেই। পারিভাষিক মতবিরোধের অবকাশও এখানে অনুপস্থিত। একে ইতেকাফ না বললেও এতটুকু তো স্বীকার করতে হবে যে, ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাও ইবাদত । আর মানতের কারণে মোস্তাহাব ইবাদতও ওয়াজিব হয়ে যায়। মাসআলা £ রমজান মাসে ইতেকাফের মানত__ এরকম মানত করলে তা রমজান মাসেই বাস্তবায়ন করতে হবে । এই ইতেকাফ অন্য মাসে করলে হবে না। কেননা অন্য কোনো মাসের ইবাদতে রমজানের ইবাদতের তুল্য সওয়াব নেই ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।