Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

তখন তাকে নির্দেশ দিলেন ইতেকাফ করতে ও রোজা রাখতে । এই বর্ণনা সম্পর্কে দারাকৃতনী বলেন, এর সূত্রসংযুক্ত আবদুর রহমান ইবনে বুদাইল একজন দুর্বল বর্ণনাকারী । আবার হজরত ইবনে ওমর থেকে নাফে কর্তৃক বর্ণিত হাদিসে রোজার উল্লেখ নেই। এটাই অধিকতর বিশুদ্ধ। দারাকুতনী বলেছেন, আমি আবু বকর নিশাপুরীকে বলতে শুনেছি, হাদিসটি অসমর্থিত। কেননা আমর বিন দিনারের কোনো নির্ভরযোগ্য ছাত্রই তার নাম উল্লেখ করেন নি। না ইবনে জুরাইজ, ইবনে উয়াইনা, না হাম্মাদ ইবনে সালমা । অবশ্য ইবনে হুম্মাম তাকে বলিষ্ঠ বলেছেন। একথাও বলেছেন যে, ইবনে মুঈন হাদিস শাস্ত্রে তাকে বিশুদ্ধচিত্ত ব্যক্তি বলে সাব্যস্ত করেছেন। ইবনে হাব্বানও তাকে করেছেন নির্ভরযোগ্য বর্ণনাকারীগণের অন্তর্তক্ত । আমি বলি, ইমাম জাহাবী সুফিয়ানের নির্ভরযোগ্যতা সম্পর্কে কিছুই বলেননি। বর্ণিত হাদিসে ইতেকাফের সঙ্গে রোজা রাখার নির্দেশ হজরত ওমরকে দেয়া হয়েছিলো বলে যদি ধরেও নেয়া হয়, তবুও বলা যেতে পারে__ হজরত ওমর হয়তো রোজাসহ ইতেকাফের মানত করেছিলেন তাই তাকে দু'টোই করতে বলা হয়েছিলো । কিন্ত বর্ণনাকারী উল্লেখ করেছেন কেবল ইতেকাফের মানতের কথা। অধিকাংশ বর্ণনায় অবশ্য বলা হয়েছে কেবল ইতেকাফের মানতের কথা, রোজাসহ ইতেকাফের মানতের কথা সেগুলোতেও আসেনি। স্বসূত্রে দারাকৃতনী সাঈদ ইবনে বশীরের মাধ্যমে নাফেয়ের বরাত দিয়ে হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর থেকে বর্ণনা করেছেন, হজরত ওমর মূর্থতার যুগে ইতেকাফ করার এবং রোজা রাখার মানত করেছিলেন এবং ইসলাম গ্রহণের পর তিনি এ সম্পর্কে রসুল স. এর নিকটে জানতে চেয়েছিলেন । রসুল স. তখন বলেছিলেন, কৃত মানত পূর্ণ করো। শায়েখ আবদুল হক বলেছেন, সাঈদ ইবনে বশীর এই হাদিসের অসম্পৃক্ত বর্ণনাকারী । ইবনে জাওজী, ইয়াহইয়া এবং ইবনে নুমাইর বলেছেন, সাঈদ একজন অনভিপ্রেত ব্যক্তি । আমরা বলি, হাফেজ ইবনে হাজার তাকে বলেছেন বিতর্কাহত। জাহাবী লিখেছেন, কাতাদার ছাত্র সাঈদ ইবনে বশীরকে নির্ভরযোগ্য বলে সাব্যস্ত করেছেন শো'বা। বোখারী বলেছেন, তার স্মৃতিশক্তি সমালোচনাহত। এরকমও বলা হয়েছে যে, তিনি কাদরিয়া সম্প্রদায়ভূত। আমি বলি, ইবনে বুদাইল অপেক্ষা সাঈদ অধিক দুর্বল নন। একথার প্রমাণস্বরূপ ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, ইতেকাফকারীর জন্য রোজা অত্যাবশ্যক নয়। যদি না সে রোজা ইচ্ছাকৃত ভাবে নিজের উপরে ওয়াজিব করে নেয়। হাকেমও এরকম বর্ণনা করেছেন এবং বলেছেন হাদিসটি যথাসূত্রসম্বলিত। ইবনে জাওজীও এই বর্ণনার মধ্যে দৃষণীয় কিছু দেখেননি । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।