একটি সন্দেহ £ আবু দাউদ ছাড়া অন্য কেউই বর্ণিত হাদিসে 'সুন্নত' (রসুল স. এর রীতি) শব্দটির উল্লেখ করেননি, যার ফলে ধরে নেয়া যায় হাদিসটি পরিণত । আবার দারাকৃতনীও এই হাদিসের সৃত্রভূত আবদুর রহমানকে চিহিতি করেছেন দুর্বল বর্ণনাকারীরূপে । সন্দেহভঙ্জন £ এই হাদিসকে “সুপরিণত' শ্রেণীভুক্ত করতে গেলে তা হবে অতিরঞ্জিত। তবে বলিষ্ঠ বর্ণনাকারীর অতিরিক্ত বর্ণনাও গ্রহণীয়। আর আবদুর রহমান হচ্ছেন বলিষ্ঠ বর্ণনাকারী । অবশ্য তিনি কাদরিয়া সম্প্রদায়ভূত । আবু দাউদও এরকম বলেছেন। ইবনে মুঈনও তীকে বলিষ্ঠ বলে মানেন। ইমাম আহমদ তাকে চিহিত করেছেন শুদ্ধ বর্ণনাকারীরূপে । আবার মুসলিমও তার বর্ণনাকে গ্রহণ করেছেন। আমি বলি, এই হাদিস বিশুদ্বসূত্রসম্বলিত হলেও প্রামাণ্য নয়। কেননা হাদিসে এসেছে 'সুন্নত' শব্দটি । কাফফারা প্রসঙ্গেও তো হাদিসটি বর্ণিত হয়ে থাকতে পারে। ইতেকাফের জন্য রোজা যে সুন্নত, সে ব্যাপারে তো কোনো মতোবিরোধ নেই । মতোবিরোধ রয়েছে শর্ত হওয়ার ব্যাপারে ৷ ইমাম আবু হানিফা ইতেকাফের জন্য রোজাকে শর্তরূপে সাব্যস্ত করেছেন। কিন্তু আলোচ্য হাদিসে শর্ত হওয়ার প্রমাণ নেই। প্রমাণ রয়েছে কেবল সুন্নতের । বর্ণনাসূত্রে সা'দ, ইবনে মুসাইয়্যেব ও ওরওয়াহ্ থেকে বর্ণনা করেছেন, জননী আয়েশা বলেন, রসুল স. রমজানের শেষ দশদিন ইতেকাফ করতেন এবং ইতেকাফকারীর জন্য সুন্নত হচ্ছে প্রাকৃতিক প্রয়োজন পূরণের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মসজিদের বাইরে বের না হওয়া, কারো জানাজার সঙ্গে গমন না করা, কোনো রোগীকে দেখতে না যাওয়া, স্ত্রীকে স্পর্শ না করা এবং স্ত্রী সহবাস না করা৷ নিয়মিত নামাজের জামাত হয় এমন স্থান ছাড়া অন্যত্র ইতেকাফ হয় না। আর রসুল স. ইতেকাফ্কারীকে রোজা রাখতে বলতেন । ইবনে জাওজী এই হাদিসের সূত্রপরম্পরাগত বিশুদ্ধতাকে মেনে নেননি । কেননা এর সৃত্রসংযুক্ত ইব্রাহিম ইবনে মুহসারকে ইবনে আদী বলেছেন হাদিস বেস্তাগণের নিকট সে অস্বীকৃত। দারাকুতনী বলেছেন, এই হাদিসের বক্তব্যটি রসুল স. এর বক্তব্য নয়, বক্তব্যটি জুহরীর, যিনি বক্তব্যটিকে হাদিস বলেই জেনেছেন । এটা তার ভ্রান্তি দিয়ে বর্ণনা করেছেন, মূর্খতার যুগে হজরত ওমর এই মর্মে মানত করেছিলেন যে, তিনি কাবা শরীফে একদিন একরাত ইতেকাফ করবেন । পরবর্তীতে ইসলামী যুগে তিনি এ সম্পর্কে রসুল স.কে জিজ্ঞেস করলে তিনি স. বললেন, ইতেকাফ করে নাও । রোজাও রাখো । নাসাঈর বর্ণনায় হাদিসটি এসেছে এভাকে___ রসুল স. ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।