Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

মাসআলা $ ইতেকাফের মানত করলে ইতেকাফকালে রোজা রাখা ওয়াজিব কিনাঃ__ এ সম্পর্কে ইমাম আবু হানিফা ও ইমাম মালেক বলেন, এরকম মানতকারীর উপর রোজা ওয়াজিব । কারণ তাদের মতে রোজাবিহীন ইতেকাফ বিশুদ্ধ নয়। কিন্ত ইমাম আহমদ ও ইমাম শাফেয়ী বলেন, শুধু ইতেকাফের মানতকারীর উপরে রোজা ওয়াজিব নয়। তাদের মতে রোজা ইতেকাফের শর্তভূত নয়। আর ইতেকাফ এক রাত্রির জন্য হতে পারে। কমপক্ষে হতে পারে এক ঘন্টার জন্যও | এক বর্ণনায় অবশ্য ইমাম আহমদের অভিমত এসেছে ইমাম মালেকের অনুকূলে । প্রকৃত কথা হচ্ছে, ইমাম আবু হানিফা বলেন, ওয়াজিব ইতেকাফের জন্য রোজা শর্ত, নফল ইতেকাফের জন্য নয়। ইমাম মোহাম্মদের অভিমতও এরকম । ইতেকাফের জন্য রোজা শর্ত হওয়ার কথা এসেছে দারাকৃতনী- _সুয়াইদ ইবনে আবদুল আযিয__সুফিয়ান ইবনে হোসাইন-__জুহুরী__ওরওয়াহ_ এই সূত্রে। হাদিসটি এই-_ জননী আয়েশা বলেন, রসুল স. নির্দেশ করেছেন, রোজা ব্যতিরেকে ইতেকাফ হবে না। দারাকৃতনী বলেন, এই বর্ণনাপরম্পরাভূত এক বর্ণনাকারীর নাম সুয়াইদ সম্পর্কহীন। আর ইমাম আহমদ বলেন, সুয়াইদ পরিত্যক্ত ৷ বোখারী বলেন, সুয়াইদের বর্ণনায় কিছু কথা আছে। ইয়াহইয়া বলেন, সে অপদার্থ । ইমাম আহমদ বলেন, দুর্বল বর্ণনাকারী । ইবনে হাব্বান বলেন, অপরাপর বর্ণনায় সুফিয়ান যোগ্য বর্ণনাকারীরূপে বিবেচিত হয়েছেন। কিন্তু জুনুরীর বর্ণনায় তারতম্য ঘটান। আমি বলি, ইমাম জাহাবী তাকে অত্যন্ত সং ও প্রসিদ্ধ বলে আখ্যায়িত করেছেন আর মুসলিমও গ্রহণ করেছেন তার বর্ণনাকে। আমি সুফিয়ান সম্পর্কে হোসাইনের নিকটে জানতে চেয়েছিলাম । তিনি তার সম্পর্কে উত্তম মন্তব্যই করেছেন। কোনো কোনো আলেম আবার বলেছেন, সুফিয়ানের বর্ণনা সঠিক, কিন্তু কেবল জুহুরীর বর্ণনা যে ক্রটিমুক্ত একথা তিনি বলেননি । আর বর্ণিত হাদিস তিনি যেহেতু জুহুরী থেকে বর্ণনা করেছেন, তাই তা সঠিক নয়। জুনুরী থেকে এরকম অযথার্থ বর্ণনা করেছেন সুবীদ এবং সুফিয়ানও | এসম্পর্কে আর একটি হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদ__আবদুর রহমান ইবনে ইসহাক_ জুহুরী__ওরওয়াহ₹__ এই সূত্রে। হাদিসটি এই__ জননী আয়েশা জানিয়েছেন, রসুল স. এর রীতি (সুন্নত) এই যে, ইতেকাফ পালনকারী কোনো পীড়িত ব্যক্তিকে দেখতে যাবে না, কারো জানাজায় অংশ গ্রহণ করবে না, আপন স্ত্রীকে স্পর্শ করবে না এবং তাদের কারো সঙ্গে সহবাসও করবে না। প্রাকৃতিক প্রয়োজন ব্যতীত অন্য কোনো প্রয়োজনে ইতেকাফ স্থল পরিত্যাগ করবে না! আর রোজা ছাড়া ইতেকাফও হবে না। আর তার ইতেকাফ স্থল হবে কেবল মসজিদ, যেখানে নামাজের জামাত হয়। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।