Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

উপরে কোনোকিছু ওয়াজিব হবে না। প্রকৃত কথা হচ্ছে বিষয়টির ভিত্তি হচ্ছে সাধারণ জ্ঞাতব্যের উপর । সাধারণ ধারণানুসারে কোনো শব্দ যদি ইবাদতবোধক মানত হয়, তবে ওই ইবাদত ওয়াজিব হবে, নতুবা হবে না। যদি কেউ বলে, আল্লাহ্‌র গৃহে যাওয়া আমার উপর ওয়াজিব এবং এরকম কথা বলার সময় যদি উদ্দেশ্য করে মদীনার মসজিদ অথবা বায়তুল মাকদিসের তবে তার উপরেও কোনোকিছু ওয়াজিব হবে না। কেননা প্রতিটি মসজিদই কথাটির সঙ্গে সম্পৃক্ত । মাসআলা $ কোনো ইবাদত মানত করলে ওই ইবাদত সংশ্লিষ্ট করণীয়সমূহ পালন করাও ওয়াজিব হয়ে যায়। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, কেউ ওজ্জু ছাড়া এবং কোরআন পাঠ ব্যতিরেকে দৃ'রাকাত নামাজ পাঠ করার মানত করলেও তাকে নামাজ পাঠ করতে হবে ওজু ও কোরআন আবৃত্তি সহযোগে । আবার কেউ এক অথবা তিন রাকাত নামাজের মানত করলেও তাকে নামাজ পাঠ করতে হবে দুই রাকাত । এক রাকাতের স্থলে দুই রাকাত এবং তিন রাকাতের স্থলে দুই দুই করে চার রাকাত। ইমাম মোহাম্মদ বলেন, ওজুবিহীন নামাজ পাঠের মানত জায়েযই নয়। কারণ ওজু ছাড়া নামাজ ইবাদত রূপে গণ্যই নয়। তবে কোরআন পাঠবিহীন নামাজ কখনো কখনো ইবাদত রূপে গণ্য হতে পারে। যেমন__ এমতো মূর্যের নামাজ, যে কোরআনের কোনো আয়াতই স্মৃতিস্থ করতে পারে না। সামঞ্জস্যপূর্ণ। ইমাম জোফার বলেন, কেউ তিন রাকাত নামাজ পাঠের মানত করলে তার উপর ওয়াজিব হবে দুই রাকাত নামাজ । আর ওজু বিহীন ও কোরআন পাঠবিহীন নামাজ যেমন নামাজ নয়, তেমনি এক রাকাত নামাজও নামাজ নয় । সুতরাং এধরনের মানতই বিশুদ্ধ নয়। কিন্তু আমরা বলে থাকি, কোনো বিষয়ের দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে ওই সকল উপকরণ পরিপূরণও অত্যাবশ্যক হয়ে পড়ে, যে গুলোর উপরে বিষয়টি নির্ভরশীল । মাসআলা $ পদ্বুজে হজের মানতের বিপরীত আমল করে কোরবানী দিলে কি কাফ্ফারা ওয়াজিব হবে? ইমাম আবু হানিফার অভিমত হচ্ছে, এমতাবস্থায় কাফ্ফারা ওয়াজিব হবে না। অর্থাৎ কেউ পদব্রজে হজ যাত্রার মানত করার পর ওজরবশতঃ অথবা ওজর ছাড়াই যানবাহনযোগে যদি হজে যায় এবং একটি কোরবানী দেয়, তবে তাকে কাফ্ফারারূপে আর কিছু দিতে হবে না। তবে এরকম মানতকারী যদি কসমের নিয়তও করে, তাহলে তার উপরে কাফ্ফারা প্রদান করা হবে অত্যাবশ্যক । উল্লেখ্য, এই মাসআলাটি ইতোপূর্বে উল্লেখিত প্রকৃত মানত ভঙ্গ করার মাসআলার মতো মতদ্বৈততাদীর্ণ। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।